Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অপরিচিত
    বে দেও
    [অনুবাদ ]

    এবং এই জন বহুল পৃথিবীতে আমি একজন অপরিচিত মানব।
    আমি বুঝি না তার ভাষা।
    আমার নীরবতাকে ব্যাখ্যা করার ক্ষমতা তার নেই।
    আমাদের সম্পর্ক শুধুই দেনা পাওনার যা এক ব্যর্থতার আখ্যান।
    যদি আমরা কখনো ওই আয়নার সামনে মুখোমুখি দাঁড়াই।
    আমি নিজেই নিজের কাছে অপরিচিত।
    আমি অন্ধকারের ভয়ে নিজেকে বর্মের মতো তৈরি করেছি।
    একমাত্র আলোক শিখা।
    আমার ছায়াই আমার প্রিয় বন্ধু।
    আর আমার হৃদয় আমার প্রকৃত শত্রু।

Skip to toolbar