Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিদায়
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]
    এবং শেষ পর্যন্ত আমি তোমায় বলতে চাই,
    বিদায়, দুঃখ পেও না বিরহ ব্যথায়, অসহায়,
    আমার উন্মত্ততা। অথবা আর ওপরে আরোহন,
    প্রবল উন্মত্ততায় নিজেকে হারানো।
    তুমি আমাকে কতটা ভেলেবেসেছিলে? তুমি প্রশ্ন
    সযত্নে সরিয়ে রাখো মৃত্যুকেও, কিন্তু এখন এসবে কিছু এসে যায় না।
    তুমি আমাকে কতটা ভেলেবেসেছিলে? সব ঠিক ছিল,
    কিন্তু এবার তোমাকে আর ভাল কোন অজুহাত নিয়ে আসতে হবে।
    যাচ্ছেতাই, আমাকে এখন কিছুই ধরে রাখতে পারবে না।
    আমার শরীর থেকে আমার রুহ বের হয়ে,
    এই পৃথিবী ঘুরে ঘুরে দেখে,
    কিন্তু সবই অর্থহীন শুন্যতা।
    আমার মন এখনো পঙ্কিলতার জগতে কাজ করে,
    কিন্তু এই শরীর সায় দেয় না।
    এবং যেভাবে পরিযায়ী পাখির দল,
    সকল ঘ্রাণ আর শব্দে হারিয়ে যায় সেরকম আমিও।

Skip to toolbar