-
রাই
ও লো রাই, সখী শোন না,
এত ডাকিলাম তবু আসিল না কানাই হারামজাদা,
কত সাধে চুল বাঁধিলাম, ঠোঁট রাংলাম।
কানাই তবু চেয়ে দেখে না।
নাগর আমার যমুনার জলে সাঁতার কাটে,
বাশির সুরে জাদু করে।
তবু কানাই চেয়ে দেখেও দেখে না,
কোন বাসনায় বৃন্দাবনে ঘোরে ,
রাঁধার মরন জ্বালা তবু বোঝে না।আমরা পরস্পর একই শহরে দুটিভিন্ন কক্ষপথে যাত্রা করি।
তোমার ভেতর কি সতেজ সবুজ, অরণ্য আর নদীর গান।
আমার লক্ষ্যভেদী আকাশ ছোবার আকাঙ্ক্ষা।
কেমন রাত জেগে থাকা আর নগরের রাজপথে মিছিলের বার্তা।
তোমার ভেতর সমুদ্রের গভীরতা,
সহস্র বরফ যুগ পেরিয়ে তুমি বসন্তের কেমন আগমনী আশা।
আমি ওই রাজপথে একা ঘুরে এসে , জন বিহীন কার্ফুর অন্ধকারে
কবিতা লিখি, নিছক পরিকল্পনা, পালিয়ে জাবার ছক কাটা।
তুমি, আমি আর ঘাসফড়িঙের কথকতা,
এভাবেই নানাবিধ অভিমানে,কামে, ক্রোধে, নিরন্তর প্রেমে,
গল্পে, কবিতায়, গানে পরস্পরকে খুঁজে ফেরা,
তবু তোমার প্রতীক্ষা আর আমার অভিমানী মনের অপরিপক্ক বাসনা।
তবুও বুঝেও তোমাকে বুঝতে না পারা।
ও লো রাই, সখী শোন না,
এত ডাকিলাম তবু আসিল না কানাই হারামজাদা,
কত সাধে চুল বাঁধিলাম, ঠোঁট রাংলাম।
কানাই তবু চেয়ে দেখে না।
নাগর আমার জমুনার জলে সাঁতার কাটে,
বাশির সুরে জাদু করে।
তবু কানাই চেয়ে দেখেও দেখে না,
কোন বাশনায় বৃন্দাবনে ঘোরে ,
রাঁধার মরন জ্বালা তবু বোঝে না।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


চমৎকার কাব্যিকতা !
“আমরা পরস্পর একই শহরে দুটিভিন্ন কক্ষপথে যাত্রা করি।
তোমার ভেতর কি সতেজ সবুজ, অরণ্য আর নদীর গান।
আমার লক্ষ্যভেদী আকাশ ছোবার আকাঙ্ক্ষা।” কবিতাটি এই জায়গা এসে চমৎকার একটা বাক নিয়েছে, ভালো লাগলো খুব !