-
হারানো দিনের কথকতা
আশির দশকের শেষ ভাগে আমার জন্ম। তখন তো প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। কোন এক টিচার্স কোয়ার্টারের ৭০০ বর্গ ফিটে বড় হওয়া। একক পরিবার হলেও গ্রাম থেকে আত্মীয়েরা নিয়মিত যাতায়ত করত। এই শহরে আমার বেড়ে ওঠা। শৈশব ছিল আনন্দময়। ছিল বাধাহীন। ভাল স্কুলে চান্স পেয়েছিলাম। লেখা পড়া, খেলা ধুলায় সুদুর শৈশব পার হয়ে গেলো। তখন জন্মদিনে উপহার পেতাম বই। প্রথম যে বই পড়ে কেঁদেছিলাম তা হল, পথের পাঁচালির প্রথম অংশ আম আঁটির ভেঁপু। দুর্গার মৃত্যু সে অবুঝ বালক মেনে নিতে পারে নি। ঈদের ছুটিতে গ্রামে যেতাম সকলে। সে কি ভীষণ আনন্দ। শীতের রাতে আগুনের ওম পোহানো, সেচ পাম্পে গোসল করা, পুকুরের পানি সেচে কাঁদায় মাখামাখি হয়ে শিঙ্গা মাছের কাটার জ্বলূনি। ধান ক্ষেত, মেঠো ক্ষেত পার হয়ে রাতের ঘুটঘুটে অন্ধকারে বাঁশ ঝাড় পার করে মেঠো পথে টর্চ বাতির আলোয় পথ চলা। আবার কলেজ ক্যাম্পাসে বড় হওয়ায় দাওয়াত পেতাম পুজা পার্বণের। ছিল না এখনকার মতো সাম্প্রদায়িকতার বিষবাষ্প। মনে পড়ে প্রভাত ফেরির অমর একুশের গান, বিজয় দিবসের তোপধ্বনি তারপর সময়ের সাথে বড় হওয়া এবং ধীরে ধীরে এই শহরের যান্ত্রিকতার জালে বাঁধা পরা। মনে পড়ে সেই ক্যাসেট প্লেয়ার, ভিসিয়ার, ল্যান্ড ফোনের দিনগুলো। বিপ্রতীপ নাটকের চরিত্র অগ্নিলা আর নায়লা কত কিশোরের হৃদয় ভেঙ্গে দিল। বেসরকারি চ্যানেল বলতে মাত্র দুটো। টিচার্স কোয়ার্টারে থাকার সুবিধা অনেক। ক্যাম্পাসটা বড়। রাতের লোডশেডিঙে বাড়ির সামনের জায়গাটায় বসে থাকা। কেউ বা টেপ রেকর্ডারে বাজায় আমি তারায় তারায় রটিয়ে দেবো।তারপর কৈশোরে এগিয়ে যাওয়া । স্কুল থেকে, কলেজ, কলেজ থেকে ভার্সিটি। ঢাকা শহরে পরিবর্তনের ছোয়া লাগলো। দশ টাকার সস্তা পিজার জায়গায় পিজাহাট চলে এলো। একের পর এক রেস্তরা, দামি দামি দোকান। আমি এক পরিচয়হীন মুসাফির তখন ঢাকার রাস্তায় চষে বেরাচ্ছি নিজের ভাষা তৈরি করতে হবে। একটি কবিতা লেখার স্বপ্ন নিয়ে নিজেই যেন কবিতা। কত স্বপ্ন, কত বন্ধু। কত রাত জাগা প্রহর আর ভোরের সূর্যোদয়। তিন দশকে ঢাকার অথবা বাংলাদেশের অভূতপূর্ব পরিবর্তন। শৈশবের ঢাকার সাথে একে মেলানো যায় না।কত আকাশচুম্বী অট্টালিকা, ফ্লাইওভার, ব্রিজ। আবার একই সাথে সবুজ কমে ক্রমশ মরুভুমি। তিন দশক সময় হিসেবে কম নয়। ফিরে তাকালে মনে হয় উন্নয়ন হয়েছে, তবু কোথায় যেন খটকা লাগে। মানবিকতা কি হারিয়ে যায় নি? এত বৈষম্য, এত বিভেদ, এত নিছক কপটতা আর যান্ত্রিকতা। আসলে এ সবই সময়ের সাথে পরিবর্তনের ধারণা। হয়ত আমার আগে যারা ছিলেন তাদের এরকমই মনে হয়। জীবনের শস্য ক্ষেত্রে নবান্নের ঘ্রাণে আমাদের এই সব দিন রাত্রি।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

আমরা বোধকরি সমসাময়িক। সবটা নিজের সাথে মিলাতে পারলাম। চোখের সামনে সব কত দ্রুত বদলে গেলো! মানবিকতা, আন্তরিকতা ক্রমশ ্মলিন হয়ে যাচ্ছে।