-
নেই প্রেমের কথকতা
বেলা আখামুডিলিনা
[অনুবাদ]নেই প্রেমের কথকতা, তবু আমি নিস্তব্ধ বসে রই,
আমার কণ্ঠ রুদ্ধ, অনেক আগেই সেখানে নেই কোন সুর,
এখানে শুধু অগ্নি দগ্ধ আকাশ আর শুন্যতা,
নেই প্রেমের কথকতা, যদিও পূর্ণিমার রাত।
আমি জাগিয়ে রাখি এই পূর্ণিমার রাত,
যা আমার কষ্টের সাক্ষী, আমার কল্পনা শক্তি,
যে অনুভব করে আমার গভেরতম কণ্ঠস্বর,
যদিও আজ সে আর আগের মতো প্রিয় নেই,
হয়ত বিদায় বলার সময় এসে গেছে।
সে প্রেমের কবিয়াত লিখছে, আমার কবিয়াল বোন,
আমি একটু হেলে অবাক চেয়ে দেখি,
কত সুন্দর করে সযত্নে গঠিত এই চন্দ্রালোক,
স্ফটিকের মতো স্বচ্ছ দেবদুত ঘরের দরজায় করাঘাত করে।
ওই বিশাল প্রাসাদের রাজপথ কতোটা মলিন,
এবং কতটা শূন্য এই শীতের রাতে,
এত সুন্দর চাঁদ ের আগে আসে নি,
সে শুধু প্রেমের গান গেয়ে চলে যাবে।যতোক্ষণ আমি একা থাকব, আমার হৃদয় নির্জন হবে,
যদিও তাকে আবার পুনরায় জীবন দেয়া হয়েছে, আজ রাতে, ভাগ্যের দোষে,
এবং সে কারো শৌর্যে এবং সৌন্দর্যে মুগ্ধ হয়,
আমরা দুজনই কি শুধু এই অসীম চদ্রালোকে বিব্রত?3 Comments -
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


অদ্ভুত সুন্দর কবিতা!
আচ্ছা মঞ্চবন্ধু, বেলা আখামুডিলিনা তো রাশিয়ান কবি, তাই না?