Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Online

  • Md-Zaker-Hayat-Khan
  • আহ! সবুজ
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আহ! সবুজ বৃক্ষ তোমরাই আমার সখা।
    অন্ধকার ঘনিয়ে এসেছিলো, তবু আমার চোখ
    খুঁজে নেয়-ওই আকাশ, যা নক্ষত্র খচিত,
    যা দেখে, তুমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করো।
    তার মতো, যেমন এক কৃষক, এক নাবিক,
    যে সারা দিনের পরিশ্রমের পর ক্লান্ত।
    ও, আমি শোকাহত, হয়ত বা মরেই যাবো।
    তবু শুনে রেখো, আমাকে ওই শেলফেই রেখো,
    যেখানে তুষার, সূর্যালোক আর নক্ষত্র।
    যা জীবন আমাকে দিয়েছে অফুরান।
    আমি কৃতজ্ঞতা জানাই হে অপূর্ব মোহনীয় বাতাস।
    তোমার তুষারঝড়ের অপূর্ব সঙ্গীত।
    চা পাতার অপূর্ব রঙ আর বিষাদ,
    তোমার জন্যই- তোমার কাছেই নতজানু।

    5
    6 Comments
Skip to toolbar