Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কবিতা
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    প্রিয় বন্ধু, আমাদের মধ্যে প্রথম পঙ্কতিমালাই প্রথম।
    আমার নিজের আগে, সময়ের আগে যা এক প্রবল আলোড়ন,
    প্রথম ওই প্রথম প্রেমের মতো,
    ভোরের রোদে প্রথম জেগে ওঠা কাঁচা ঘাসের শাণিত ধারাল পাতার থেকেও শাণিত।
    আমাদের রুহরা শাদা হয়ে আসে,
    ওই দূরে নতুন ভোরের আলো দেখা যায়,
    এবং তারও আগে ওই আসে ওই প্রথম পঙ্কতিমালা,
    কিয়েভের রাজপথে, সবার আগে, সবার থেকে উন্নত।
    তুমি কোথায়? আমার ছোট্ট শহর, প্রেমহীন,
    আমি তোমার অপেক্ষায় যখন প্রথম পতন হবে,
    এবং আমার ঠোঁট থেকে রচিত হবে,
    জন্ম, মৃত্যু, এবং কবিতা, সবার প্রথম, সবার থেকে উন্নত।

Skip to toolbar