-
সময় গুছিয়ে নেবার
বেলা আখামুডিলিনা
[অনুবাদ]এখনই সময় গুছিয়ে নেবার। হারিয়ে যাবার আগে।
এই মুহূর্ত এবং যা হয়েছে অতীত।
অতীত এবং বর্তমান। এই দুই কে গুছিয়ে নেবার সময় হয়েছে,
যেমন চার্চের ঘণ্টার ধ্বনি এবং ওই পর্বত গুহায় তৈরি হয়
আর একটি আশাবাদী কবিতা পৃথিবীর জন্য।
আমি ফেলে আসা বসন্তকে ভালবাসতাম, যা ছিল কোমল আর নাজুক।
আমি ভালবাসি আমার পুষ্পোদ্যান আর আমার ঘর,
যা এক পর্বতের প্রান্তে আর একটি নতুন দিকে এই যাত্রা।
এই পৃথিবী পার হয়ে আকাশের পথে।
আমি এখন ভালোবাসি, কিন্তু গত বসন্তে,
আমি ছিলাম ভীত এবং ক্লান্ত।
ওই সমুদ্র, যাকে দেখা যায় আমার জানালার গ্লাস দিয়ে,
কতটা অস্পষ্ট অথচ আমার মন কি স্পষ্ট।
যখন রাতের চাঁদ আর ওই বিশাল সমুদ্র মিলিত হয়,
কেউ মুখ চেয়ে দেখে ভয়ে জমে যায়।
যেন আমি কারো মন বদলে দিতে পেরেছি,
যেভাবে মহাবিশ্বের ধৈর্য পরীক্ষা করে দেখেছিলাম।আমার বারান্দা যেন সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখে।
কি সাহসী! কিন্তু কি স্থির ভাবে বলতে পারি
এই অতীত আর বরতমানের জুয়া খেলায় আমি জিতে যাব।
কি অদ্ভুত ভাবে চাঁদ আর সমুদ্র অবাক চেয়ে রয়,
যারা জেগেছিল- এই নাজুক আকাঙ্খায়।
যারা জেগে উঠবে পরিচ্ছন্ন কবিতার উপমায়।ওহ! এখন কি চিন্তা করতে হবে এই মুহূর্ত থেকে ওই মুহূর্তের
মধ্যে কি ভীষণ পরিবর্তন। কিন্তু আসলে কত দিন গত হয়ে গেছে।
আমার আত্মা কি ফেলে আসে,
তার ভেতরে স্মৃতির ছায়া বেড়ে ওঠে।
জানো না এই কবিতায় কি কারুকাজ,
যা সব ভীতিদূর করে জেগে ওঠে এবং
কি ভীষণ দুঃসাহসে, তার বীরত্ব গাঁথায়,
সকল শূন্যতাকে পেছনে ঠেলে,
আমায় নিয়ে যাবে মহাকালের অসীমতায়।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



বাহ্, এই কবিতাটি তো খুব সুন্দর !