Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শ্লোক
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আমার জন্য কেঁদো না- আমি বাঁচবোই।
    ওই নরম কোমল পরশ; মমতা মাখা,
    দক্ষিণ মেরুর ভেতর জমে থাকা বরফ পিণ্ড।
    উত্তরের ক্রোধান্বিত বায়ু, যা গিলে খায়,
    দক্ষিনের পতঙ্গ, তার শপথ- আমি বাঁচবোই।
    আমার জন্য কেঁদো না- আমি বাঁচবোই।
    ওহে বোকা বালক, যে পাথরের রাজপথের ভিখিরি।
    ওহে মাতাল, যে শেষ পেগে চুমুক দিয়ে উঠে গেছে।
    এবং এই যে সে, যে জড়িয়ে থাকে মা মেরির ছবি,
    আমি ঈশ্বরের বাজে শিল্পী- আমি বাঁচবোই।
    আমার জন্য কেঁদো না- আমি বাঁচবোই।
    ওই বাচ্চা মেয়েটি যে এখনো ব্যাকরণ বই এ আটকে আছে,
    যে ভবিসশতে হবে- বোকা, গোঁয়ার, একগুয়ে,
    এবং আমার লেখাই পড়বে, পড়বে আমার কবিতা,
    আমি নিশ্চিত- আমি বাঁচবোই।

    আমার জন্য কেঁদো না- আমি বাঁচবোই।
    সদ্য জন্মানো শিশু যে গভীর যত্নে থাকে,
    এই ভীষণ যুদ্ধের নিচে,
    এই নক্ষত্রের রাতের নিচে, যে প্রতিদিন জ্বলে যায়,
    যেকোন ভাবেই হোক – আমি নিশ্চিত- আমি বাঁচবোই।

    3
    6 Comments
Skip to toolbar