Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিক্ষিপ্ত
    আমি আজ কিভাবে মানবতার দেয়ালে আঘাতে আঘাতে জর্জরিত। আমি দেখেছি কিভাবে একটা মৃতদেহ কিভাবে কুকুর বিড়ালের মতো ছেঁচড়ে ছুঁড়ে ফেলে দেয়া হয়। হার মানে মধ্য যুগীয় বর্বরতা। আমি দেখেছি কিভাবে ধর্মের নামে পেশাদারী নোংরামি বিক্রি হয়। ওই তরুণ মানবীকে বিবস্ত্র করে কিভাবে শেষ রাতের সিগারেটের ফিলটারের মতো ছুঁড়ে ফেলা হয়। যেন সে এক বাজারি পণ্য। কিভাবে হারায় ওই পবিত্র বিপ্লব রাজনীতির পোশাকি ছিনতাই এর লেবাসে। এসব দেখে দেখে নিজ ঘরে ফিরে একটা অন্ধকার দেয়ালে আমি টালি আঁকি। আরো একটি আঁচড় পড়ল ওই অন্ধকার ঘরে। আর একজন জীবন হারালো। এ কেমন খেলাঘরে আনলে ঈশ্বর? এখানে শুধুই আর্তনাদের প্রবল সঙ্গীত। কবে পাবো প্রতিশ্রুত ভূমি, নতুর সূর্যোদয়ের ভোর?

    7
    6 Comments
Skip to toolbar