Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিদ্রোহের শ্লোক
    ন্যাটালি হ্যান্ডাল
    [ অনুবাদ ]

    কার ভাল লাগে এই পৃথিবীর সাথে মানিয়ে নিতে? যুদ্ধের মাঝে থাকতে ভাল লাগে। দিনে দু একবার মৃত্যুবরণ করে তোমার পিতার মুক্ত আকাশ বুঝতে পারা। একে তুমি বিভক্ত টুকরো টুকরো করে, এবং শেষ পর্যন্ত কোন কিছুই অনুভব করতে পার না। অনুভব করতে পার না তোমার পায়ের নিচে কিভাবে বেড়ে ওঠে সবুজ। এক রাত থেকে আরেক রাতের পার্থক্য করতে পার না। কেউ কি জানে কিভাবে দুঃখকে হামিং বার্ড অথবা রেড বার্ডে পরিণত করা যায়? তুমি কি জানো বয়স বাড়ার অর্থ কি? হয়ত বা যে ঘরটিতে একটি উঠোন আছে সেই হয়ত ঝড় সামলাতে পারবে। আমি হয়ত জানি না কিভাবে বিদ্রোহ করতে হয় অথবা জানি না কিভাবে বিদায় জানাতে হয়? আমি চলে যেতে চাই, কিন্তু তুমি আমার ভেতরে বড় হও। এবং যখন আমি তোমাকে দেখি, কি বলব তোমার আগে আমার দুঃখ বাড়ে। তোমাকে ভুলে যেতে পারি না দূরে। এবং হয়ত তারাই সঠিক যারা বলেছিল, দেশপ্রেম এতোটা ভাল না।

    5
    5 Comments
Skip to toolbar