Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নস্টালজিয়ার ক্যাফেতে

    প্রতিটি অন্ধকার রাত একেকটি দীর্ঘ যুগ।
    আলো ,আঁধারের আবর্তনে,।
    পৃথিবীর আহ্নিক গতি ক্রমশ কমে আসে এমন মৃত রাতে।
    গত রাতের রক্ত এখনো শুকিয়ে আছে নিচের কোমল সবুজে।
    কাঁচ ঘরের টুকরো টুকরো কাঁচে অমার সহস্র প্রতিবিম্ব।
    কিভাবে পার হয় প্রেমহীন প্রলয়।
    শরীরে শরীর জাগে, মন নয়।
    হৃদয়ের ভেতরে কেমন শূন্যতা।
    নেই, কি যেন নেই?
    উচ্চাকাঙ্খা নাকি প্রেমহীনতা।
    সাফল্যের বিষাদ ভোর করে খুলির চারিপাশে।
    তবু কেমন নির্জন নিসঙ্গতা।
    মনে পরে পুরাতন শ্লোক।
    অতীতের বরফ যুগের আগুনের ওম।
    তোমার বুকের ভেতর আর ঠোঁটের নরম স্বাদে।
    কেমন বিষণ্ণ বিপ্লব খেলা করে রক্ত কণিকায়,
    পারশপরিক কথা হয় আরো গোপনে।
    নস্টালজিয়ার ক্যাফেতে সময় থমকে গেছে।
    স্মৃতির মানুষেরা এখানে অশরীরী হয়ে বাস করে,
    করোটির গোপন গভীরে।

    6
    2 Comments
Skip to toolbar