Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ছায়াপথের দূরত্ব

    ও আমার নাগর, কেমন আমার রূপের জ্বালা,
    শইলে কেমন আগুন শিখা।
    তবু তাকায় না কেন হারামজাদা।
    যৌবন ক্যামনে হইল কালা, নাগর এবার ফিরে তাকা।

    অতঃপর রাতের সন্ধিতে আমি জেগে উঠি।
    আমার স্বপ্নে শুধু তুমি, তুমি আর তুমি……
    কেমন এই দীঘল কালো চুল, অপূর্ব দেহের বক্রতায়,
    হার মানে জীবনের জটিল জ্যামিতি।
    আমি তার প্রতীক্ষায় রাত জেগে থাকি,
    আর ওদিকে ওই নেক্রোপলিসের আগুনে ভেঙে যায়,
    পিঙ্গল আকাশের তির্যক জ্যামিতি।
    স্নান ঘরে একাকী শীতল বৃষ্টিতে,
    কেমন ভিজে যাওয়া, কেমন শীতলতা।
    কিভাবে ক্রমশ ছায়াপথ সরে যায় ক্রমশ।
    দূর থেকে দূরে,
    আমাদের আলোকবর্ষের দূরত্বে আমরা একা হয়ে থাকি।
    ভেঙে পরে বাস্তবতার সকল পৃথিবী, সকল চরাচর।
    আমার স্বপ্নে শুধু তুমি, তুমি আর তুমি……
    কেমন এই দীঘল কালো চুল, অপূর্ব জলপাই ত্বক,
    হার মানে জীবনের সকল রঙ্গিন আলো।
    তবু আমরা আমাদের আলোকবর্ষের দূরত্বে আমরা একা হয়ে থাকি।
    দূর থেকে দূরে।
    ও আমার নাগর, কেমন আমার রূপের জ্বালা,
    শইলে কেমন আগুন শিখা।
    তবু তাকায় না কেন হারামজাদা।
    যৌবন ক্যামনে হইল কালা, নাগর এবার ফিরে তাকা।

    5
    8 Comments
Skip to toolbar