Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শব্দজট

    একটা জীবন কেমন করে পার করেছি,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    দু:খ মাখা পথের পথিক কোথায়, কাকে খুঁজে মরি,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    ঘর সাজাতে ঘর ভেঙ্গেছি, কেমন করে, খেলার ছলে,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    রাতের তারায় কি পেয়েছি, স্বপ্ন দেখে খুব কেদেছি,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    তপ্ত দুপুর, অগ্নি মিছিল, পিচ ঢালা ঐ ভ্রান্ত পথে,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    ফুলের ঘ্রাণে খাজনা দিলাম, ভুলের মাসুল,
    তবু আমার মন ভরে না, প্রাণ ভরে না।
    রাতের তারা সাক্ষী ছিলো নিকষ কালো নিরমলতার,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    ভোরের পথে শীতল বাতাস, স্নায়ুর চাপে, আঁকড়ে ধরে,
    কন্ঠ নালীর নদের উজান,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    অনেকটা পথ পেরিয়ে দেখি হারিয়ে গেছে এক তারা টা
    কেউ জানে না, কেউ বোঝে না।
    রিক্ত হাতে পথের ধারে তাকিয়ে দেখি,
    নদের জলে বান ডেকেছে, আকাশ খুব মান করেছে, আগের মতই অপরাধী,
    কেউ জানে না, কেউ বোঝে না।

    3
    9 Comments
Skip to toolbar