-
বাংলাদেশে প্রায় তিন যুগ পার করেছি। এখানে মেয়েরা খারাপ। অভিনেত্রী মেয়ে খারাপ। শো বিজের মেয়েরা তো ডাকিনী, স্বৈরিণী। বোরখা ওয়ালি মেয়ে তো জঙ্গি। চাকুরিজীবি মেয়ে খারাপ কারণ সে ঘরের কাজ করে না। গৃহিণী খারাপ কারণ সে বোকা। ইংলিশ মিডিয়ামের মেয়ে খারাপ। ব্যাংলা মিডিয়াম খ্যাত। মেয়ের অনেক বন্ধু সেও খারাপ। বন্ধুরা কেউ ছেলে চরিত্র খারাপ। প্রতিবন্ধি মেয়ে খারাপ, বাবা মায়ের বোঝা। শার্ট প্যান্ট পরা মেয়ে খারাপ, দেশ টাকে গোল্লায় নিলো। শাড়ি পরা মেয়ে তো শরীর দেখিয়ে খারাপ। শিক্ষিত মেয়ে খারাপ, কারণ বেশি বোঝে। দেরিতে বিয়ে করা মেয়ে খারাপ। অশিক্ষিত মেয়ে বোকার হদ্দ। যে মেয়ে বিয়ে করে না সে আই বুড়ো, বাবা মায়ের চোখের বালি। বিধবা তো আর খারাপ। রাক্ষুসী, বরের কলিজা চিবিয়ে খেল, তারপরে ব্যাভিচারিনী। প্রেমিকা তো আরও খারাপ। কথা দিয়ে কথা রাখে নি। ডিভোর্সি মেয়ের চরিত্র নাই। চারু কলার মেয়ে খারাপ। রাজনীতির মেয়ে একটু বেশি খারাপ। মিনি স্কারটের চল নেই তাই আধুনিক পোশাকের মেয়ে বেশি খারাপ। পাগলিনী জাতের খারাপ। চায়ের দোকানে বসা মেয়ে খারাপ, সিগারেট খেলে বেশি খারাপ। গ্রামের মেয়ের ক্লাস নেই। গায়িকা তো জাদু করে ছেলেদের বশে আনে। সে খারাপ না তো কে খারাপ? সিঙ্গেল মাদার বেশি খারাপ। প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েরা আবার মানুষ নাকি? কথায় পটু মেয়ে ঝগড়াটে। নীরব মেয়ে বোধহীন। জীবনে ব্যর্থ হলে মা খারাপ। সন্তানদের মানুষ করতে পারে নি। বাঁজা মেয়ে তার চেয়ে বেশি খারাপ। বউ, শাশুড়ি, ননদ, জা সবই খারাপ এত সব খারাপ মেয়েদের ওপর নির্ভর করে এই দেশ চলছে। রসাতলে যাচ্ছে। মেয়েরাই দেশ টাকে ধংস করে ফেলছে।
হায় সেলুকাস কি বিচিত্র এই দেশ!5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


wonderful post