Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিস্মৃতির গভীরে

    বিস্মৃতির গভীরে- আর গভীরে,
    কেউ কি ফিরিয়ে দেবে জন্মকালের স্মৃতি।
    এই মাতাল তরনীতে স্রোতের ছলাত ছলাত শব্দে,
    আমি মোহাবিষ্ট ঘুমিয়ে থাকি জাগরণের স্বপ্ন নিয়ে।
    আমার মনে পরে মাতৃ জঠরের অন্ধকার,
    আর তরঙ্গায়িত জলের প্রবাহ।
    এক অন্ধকারে আমার যাত্রা শুরু।
    সীমাহীন অপার সাহসে,
    আলোর উৎসবে আমার আগমন।
    কিন্তু এখানে আলো আর আলোর ছায়ার নিচে জলপাই বাগানের ঘন অন্ধকার।
    কোথায় ছিলাম আমি, কোথায় বা যাব।
    আমি এক বেখেয়ালি বৃষ্টির সম্রাট,
    উদ্দেশ্যহীন প্রকৃতির মতো বর্ষণ।
    জীবনের আলোর উৎসবে ঘুরে ঘুরে ঘরে ফিরে,
    আঁকড়ে ধরি ঘন অন্ধকার।
    প্রেম ক্লান্ত হয়ে পাখা ভাঙা শালিখের মতো ঠোঁটে ঠোঁটে শাণ দেয় তীক্ষ্ণ নখ-
    ঘৃণাকে ঘৃণা করলেও সে আমার আজন্ম বন্ধু।
    ঘৃণাকে ভালোবেসে নিজেকে জড়িয়ে ধরি ওই প্রিয় অন্ধকারে।
    বাইরে মিলের সাইরেন-
    পড়ন্ত বিকেলে ফেনিল সমুদ্র সৈকতে প্রথম প্রেমিকার মতো তোমার হাতে হাত রাখে
    ওই প্রতারক মানব।
    আমরা দুটো ছুড়ি নিয়ে একটা ভাঙা খেলাঘরে মঞ্চস্থ করি প্রেমের নাটক-
    অতঃপর ক্লান্তি, অবসাদ।
    আবারো একা হয়ে ঘরে ফিরে জড়িয়ে ধরি প্রিয় অন্ধকার।
    এই মাতাল তরনীতে স্রোতের ছলাত ছলাত শব্দে,
    আমি মোহাবিষ্ট ঘুমিয়ে থাকি জাগরণের স্বপ্ন নিয়ে।
    প্রেমের স্বপ্ন- স্বাধীনতার স্বপ্ন- অদেখা স্বর্গের স্বপ্ন-
    তারপর দিন হয়।
    প্রাত্যহিক খামারে আমি চাষাবাদ করি,
    ধান, গম যব আর মেষের দল।
    রাখালের মতো তাদের বিচরণ ভুমিতে আমি জনের মতো উচ্চারন করি,
    ঈশ্বর ফিরে আসবেন- আসবে প্রতিশ্রুত স্বর্গের রাজত্ব।
    গির্জার ঘণ্টা ধ্বনিতে আমি আবারো ফিরে আসি আমার পর্ণ কুটিরে,
    মোমের আলোয় পাঠ করি পবিত্র শ্লোক।
    তারপর আবার ক্রুদ্ধ মেঘের মতো অন্ধকার জড়িয়ে ধরে শুয়ে পরি।
    জাতিস্মরের মাতাল তরণীতে প্রকৃত জলের ছলাত ছলাত শব্দ-
    সৃষ্টির আগের নিরর্থকতার শূন্যতার মতো-

    6
    6 Comments
Skip to toolbar