-
আমার লেখা খেরোখাতা উপন্যাসের একটি অধ্যায়। এখনো অনেকে প্রতীক্ষাকে ভালোবেসে প্রতীক্ষায় রয়ে যায়।
উপমার আবির
শীতের সকালে আয়েনার সামনে দাঁড়িয়ে উপমা নিজের মুখখানি দেখেছিলো আরো একবার। কপালের ওপর পরে থাকা চুল একটু সরিয়ে, এদিক সেদিক তাকিয়ে, নিজের অজান্তেই হেসে ফেলে উপমা। ঘড়ির কাঁটায় দশটা বাজতেই ছুটে চলে ঘরের বাইরে। যেন স্বাধীন পাখির মুক্ত ডানায় ভর করে উপমা ছুটে চলে। আজ সেই দিন। আজ তার প্রতিক্ষার অবসান। ধানমণ্ডির মুক্তমঞ্চে উপমা অবাক অপেক্ষায় ডুবে থাকে। তার পরনে লাল শাদা শাড়ি। শীতের বাতাসে তার চুল আনমনে খেলা করে। মাঝে মাঝে কপালে পরে থাকা চুলগুলো গুছিয়ে এনে উপমা আনমনে চেয়ে থাকে। প্রতিটি মুহূর্ত যেন একেকটি ভিন্ন জীবন। দুটো টোকাই সদ্য ঘুম থেকে জেগে, চোখ ডলতে ডলতে উপমার কাছে ঘুর ঘুর করে। অবুঝ বালকদল সংশয়ে, অবাক দৃষ্টিতে উপমাকে দ্যাখে। উপমার মন ক্যামন ক্যামন করে। তার চোখে আশার আলোয় মিশে থাকে অদ্ভুত ভয়। হাতঘড়িতে তাকিয়ে সময় বোঝে উপমা। এতো দেরি করছে ক্যানো? সময় কি তবে ফুরোয় না? তার মনে ঘুরে ফেরে অজানা আশংকা। তবে কি সে আসবে না? একটা শাদা কুকুর একাকী ঘুরে বেড়ায় দূর থেকে দূরে। বিচিত্র সাধারণ মানুষের ভিড়ে, উপমা একটা লাল শাদা শাড়িতে প্রতিমার রূপে একা আনমনে, অবাক সংশয়ে দাঁড়িয়ে থাকে। পুঞ্জীভূত শাদা মেঘ, নীল নীল আকাশে চক্রাকারে আবর্তিত হয়। সূর্যের অমল কিরণ বিবিধ কণিকার প্রতিঘাতে অপূর্ব বিকিরিত হয়। উপমা আরো একবার ঘড়ি দ্যাখে। তারপর চুলে হাত দিয়ে সামনে তাকাতেই দেখে মঞ্চের অন্য সীমানায়, খয়েরি ছক ছক শার্টে, এক মায়াবী দীর্ঘ তরুণ ধীরে ধীরে হেঁটে আসে। উপমা চোখ বুজে ফেলে। সম্ভবত দৃষ্টির থেকে আরো গভীর অন্তর্দৃষ্টিতে সেই অদ্ভুত দীর্ঘ তরুণের ছবি আঁকে। তার মন বলে ওঠে, “উপমা, এবার অপেক্ষার শেষ।” এদিকে দূরবর্তী প্রান্তের অপেক্ষার আবির, উপমার কাছে এগিয়ে আসে।
6 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


উপন্যাসের শুরু হিসেবে কিন্তু বেশ ভালো। শুরুতেই একটা টান টান উত্তেজনার আভাস আছে। সম্পূর্ন উপন্যাসের অপেক্ষায় থাকাই যায়।