-
শিরোনামহীন
সূর্যাস্ত শেষে নেমে আসা অমাবস্যার মতো আরো গাঢ় অন্ধকার।
যা কিছু সুন্দর, সুকুমার, সংবেদনশীল তার বিপরীতে লক্ষাধিক বেয়নেট, সতর্ক সাইরেন, স্প্লিন্টার, টমাহক মিসাইল এবং অন্ধত্ব।
মৃত কবির লাশ হারিয়ে যায় বিস্মৃতির অতলে।
জেগে থাকে দম্ভ, অহংকার, অপরিসীম জিঘাংসা।
জেগে থাকে পরাজয়ের প্রতিশ্রুতি।
জেগে থাকে রাতের আকাশ আখনূখের পতিত দেবদূতের আলোক ফোয়ারার মতো মারণাস্ত্রের তীব্রতা।
যার গর্জনে ঢেকে যায় সন্তান হারানোর আহাজারি, ক্ষুধার আদিম প্রলোভনে ক্ষুধার্থ মানুষের বাঁচার তাড়না।
জীবন, নিক্তির পরিমাপে বাঁধা পরে শুধুমাত্র সংখ্যায়।
আর কতো শবদেহ সমাহিত হবে?
গোরখোর ভীষণ ক্লান্তিতে আদিম পিতাকে ডাকে।
লেবাননের আকাশে মারণাস্ত্রের আলোর ফোয়ারায় খসে পরা নক্ষত্রের নিচে কেউ বেছে নেয় সেক্সোফোন।
যখন করার কিছু নেই তখন উপসংহার পালন করা হয় বেদনার্ত স্মৃতির উৎসবে, ফেলে আসা বসন্তের মায়াজালে।
সুচতুর মানুষ করোটিতে লাশের গন্ধ মেখে আজকের রাত কবিতার মিতালিতে পার করে।
জানি কোথাও কোন একটা ভুল হচ্ছে, কিন্তু নিরুপায় মেনে নেওয়া ছাড়া আর কিছু বাকি নেই।
বুড়ি চাঁদ সময়ের সাক্ষী হয়ে, গেছে বুঝি বেনোজলে ভেসে।2 Comments
Friends
আনিস কবির
@aniskabir
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d


যুদ্ধের এই ডামাডোলে সব কিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে……………………মানব সভ্যতা কি শেষের প্রান্তে?