-
বিষাদের বাতিঘর
জীবন এক বিষাদের বাতিঘর।
দূরবর্তী পথভোলা নাবিকের অনিবার্য সংগ্রাম, বাতাবি লেবুর ঘ্রাণ, লোনা স্বাদ।
চক্রাকারে হারিয়ে যাওয়া একাকী শঙ্খচিল,
আলো আর আঁধারে-
রক্তের মতো প্রবাহিত।
সমান্তরাল দৃশ্যের অসম বাস্তবতা।
আকাশের অন্তরালে অন্য আকাশ।
মুখোশের অন্তরালে ভিন্ন মানুষ ।
থিয়েটারের শেষ দর্শক চলে গেলে পর,
ফাঁকা মঞ্চে নিঃসঙ্গ যবনিকা পতন।
অতঃপর নিস্তব্ধতা – শূণ্যতা।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


আকাশের অন্তরালে অন্য আকাশ।
মুখোশের অন্তরালে ভিন্ন মানুষ ।…………………………… অসাধারন