Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সংসার

    বাবুই পাখির নীড়ের মতো ছোট্ট একটা ঘর থাকবে।

    এক পশলা বৃষ্টি ভেজা সবুজ সতেজ রোদ হাসবে।
    বারান্দাটা ঝড়ো হাওয়ায় কবেই যেন ছাদ হারিয়ে,
    বৃষ্টি বিলাস দেখার আশায় পাখির কাছে কথা রাখবে।

    বাবুই পাখির নীড়ের মতো ছোট্ট একটা ঘর থাকবে।

    গভীর রাতে তোমার যতো কান্না এলে আদর করে,
    বউটি আমার বলে আবার, নামটি নেবার লোক থাকবে।
    জোছনা রাতে কবিতা আর বইয়ের আসর, সুরের ছায়ায় গান শোনাবে।

    আয়না জুড়ে লাল টুকটুক চোখের ভাষায় রূপ দেখাবে।
    মোমদানিতে তোমার আমার যৌথ জুয়ার সংসারেতে, সুখ থাকবে।
    দুঃখগুলো অচিনপুরের দরোজা থেকে দূরে থাকবে।

    বাবুই পাখির নীড়ের মতো ছোট্ট একটা ঘর থাকবে।

    অতঃপর-
    ঘুম ভেঙে সে জানালার পর্দাটা টেনে দেয়,
    দেয়ালের ক্যালেন্ডারে একুশটি বসন্ত পেরিয়ে গেছে।
    একটি শাদা কালো ছবি ছাড়া তাকে কেউ আর পিছু ফিরে ডাকে না।

    3
    2 Comments
Skip to toolbar