-
জাদুর শহর
সন্ধ্যা হলেই এই শহরের বড় রাস্তার বাতি গুলো জ্বলে ওঠে। গতরাতের বৃষ্টির মতো ধুয়ে যাওয়া কালো পিচের পথে প্রতিফলিত হয় দালান কোঠার, অট্টালিকা, চায়ের টঙের শরীর থেকে ঠিকরে আসা কাঁচ ভাঙা আলোর শরীর। শহরের ল্যাম্প পোস্টে আলো জ্বলে আর মোটর কারের লাল বাতিতে শুরু হয় অনন্ত মশাল মিছিল। ক্রমশ কোন পথে ছুটে চলেছে সে? রিক্সার ট্রিং ট্রিং, টুং টুং, বাইকের ঘ্যান ঘানে শব্দ চিড়ে মোটর কারের হর্নের হং হং শব্দে আর মানুষের মৌচাকের তাতানো গুঞ্জণে, ধ্বনিতে, স্বরে, সুরে, বেসুরে আবার রাত জেগে ওঠে এই করুণ জীবন মৃত্যুর সুখ দুঃখের শহরে। কোথায় দাঁড়ানোর ঠাই নেই। অনন্ত ছুটে চলা কোন পথে? বাতাসে ডিজেলের পোড়া গন্ধে ভরে ওঠে একটা যান্ত্রিক জীবনের প্রয়োজনে বৈচিত্রের শহর। নিজুত মানুষ ব্যস্ততায় কেমন পথে পথে ছুটে চলে। অতীত ইতিহাস হয়ে স্থির থাকে করুণ ভাস্কর্য আর গ্রাফিতির উদ্বেলিত রঙিন দেয়াল। তোমার আমার প্রতি দিনের পরিচিত শহর- কনক্রিটের জঙ্গল। মাঝে মাঝে কনক্রিটের ভেতর থেকে সবুজ প্রকৃতি আকাশ ছোবার প্রবল আকাঙ্ক্ষায় বাতাসে ভাসিয়ে দেয় তার পরাগ রেণুর পত্র বাহক। এই সব আলো আঁধারির আলো ছায়ায় কোমল, কঠোর মানব মানবীর জীবন। সহস্র মনের অজস্র আকুলতা। সুখ দুঃখের নিত্য রূপকথা। পোড় খাওয়া প্রেমিকের নসটালজিয়া আর ভীষণ মাতালের পরম দুঃখ। এখানেই নির্বাসন, এখানেই নির্বাণ ডেকে আনে কত গুলো দাঁড় কাক। রাত গভীর হলে ধীরে ধীরে আলোর নক্ষত্র নিভে যায় একে একে সব। শুধু কোন এক সাধারণ গলির সাধারণ বাড়ির ঝুল বারান্দায় একটি একাকী আলোর পোকা একাকী আলো জ্বালে আর ঘন হয়ে আসে সেই প্রাচীন দেবীর ছায়া।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


পড়তে গিয়ে মনে হচ্ছে যেন শহরের ভেতর দিয়ে হাঁটছি, ভিজে কালো পিচের উপর আলো ভাঙা প্রতিচ্ছবি দেখছি, হর্ন, রিকশার ট্রিং-ট্রিং, মানুষের কোলাহল শুনছি। আপনার লেখায় শহরকে কেবল দৃশ্যমান বস্তু হিসেবে নয়, বরং এক চলমান, শ্বাস-প্রশ্বাস নেওয়া প্রাণী হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।