-
অসংলগ্ন উচ্চারণ
আমার করোটিতে একটি রক্ত মাখা শার্ট, মানুষের মৃতদেহ, বুলেট বিদ্ধ দেহ,
ধর্ষিতার নগ্ন লাশের গলায় পাকানো দড়ির মতো লাল শাড়ি।
একালের ছবিতে ভাসে ভাইয়ের পিঠে বহন করা বোনের ছিন্ন বিছিন্ন স্প্লিনটারবিদ্ধ লাশের, মাংসের দলা।
সমুদ্র সৈকতে জমে ওঠে শিশুদের স্তুপাক্রিত লাশ।
আমি চেয়ে দেখি মৃত লাশ ভাগাড়ে ফেলে দেয়া হয় মৃত কুকুরের সাথে।
দূরে পাহাড়ের উপত্যকায়- এক শান্ত কুটিরে,
মেঘমল্লার দেশে, কালো ঝড়ের আকাশের নিচে পিদিমের আলোতে
ভারী কণ্ঠে উচ্চারিত হয়- জগতের সকল প্রাণী সুখি হোক।
আমাদের আলোচনায় ভাববাদ, বস্তুবাদ, প্রেম, কামনা , বিরহ, জিঘাংসা, গুম, খুন।
আমি জানি এই নতুন শতাব্দীতে মৃত্যু শুধুই সংখ্যা-স্মৃতির আয়ু বড়জোর কয়েক ঘণ্টা।
আমি এই নতুন শতাব্দীতে আধুনিকতার মোড়কে দেখেছি হাজার বছরের পুরনো জিঘাংসা, রিপুর তাড়না।
আশাভঙ্গের স্বপ্নের শেষে আমি খুঁজে পেয়েছি সহস্র বছরের পরাধীনতা।5 Comments
Friends
অরুণ কুমার গোস্বামী
@arunkumargoswami
জে এস এম অনিক
@00anik
আনিস কবির
@aniskabir
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith



মৃতদেহ, যুদ্ধ, ধর্ষণ, শিশুহত্যা, নির্বিকার সমাজ আর একান্ত ভেতরের মানবিক বেদনার এক নির্মম কোলাজ এই কবিতাটি। বিশেষকরে, “মৃত্যু শুধুই সংখ্যা” আর “স্মৃতির আয়ু বড়জোর কয়েক ঘণ্টা” এই অংশদুটো—এখনকার সামাজিক উদাসীনতার খুব নির্মম সত্যকে তুলে ধরেছে।