-
একটা জীবন@ লীলা
আমি এক অভুক্ত কিশোর। সারাটা দুপুর একলা কেমন কেটেই গেলো। কেউ জানে না, কেউ বোঝে না। সারাটা রাত না ঘুমিয়ে ঘুমের ঘোরে পেরিয়ে গেলো। কেউ দেখে না, কেউ জানে না। সারাটা জগত ঘুরে এসে এলাম নীলকান্ত মণি নিয়ে। তবু তার মন ভরে না, মনে পড়ে না। শ্মশান জুড়ে পুড়ল শুধু আমার হৃদয়। প্রতীক্ষাতে পার হল একলা থকার দেড়শো বছর। তবু সে আজ অবধি মনের ভুলে, মনের খবর- জানলো না। বন্ধু আমার বন্ধু হল না।
এই একটা জীবন, একলা জীবন ছন্ন ছাড়া কেটেই যাবে। তোমায় নিয়ে স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে রাত গুলো সব একাই রবে। আর কোনদিন কাছে রবে না। না হয় থাকলে অতি দূরে- ঐ সুদূর, আলোক তারার নীহারিকা। আমি তবু কাঁদবো না। মন খারাপের মন খারাপ হলে- কারো কিছুই আসবে না, যাবে না। বন্ধু আমার বন্ধু হবে না।
এই একটা জীবন এমনভবেই হেলায় ফেলায় সুখ দুখেরই অভিনয়ে, ঘুমের ঘোরে একা কেঁদে কেটেই যাবে।4 Comments
Friends
অরুণ কুমার গোস্বামী
@arunkumargoswami
জে এস এম অনিক
@00anik
আনিস কবির
@aniskabir
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith


এক কিশোরের একাকিত্ব, ক্ষুধা আর প্রত্যাশাহীনতা যেন শব্দ-বিন্দু হয়ে ঝরে পড়েছে প্রতিটি লাইনে। ভাষা সরল, অনুভব ম্লান নয়; বেদনার গহনতা পাঠকের ভেতর ঢুকে যায়।