Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • Self Promotion Post

    খেরোখাতা_ একটি ব্যক্তিগত অভিমত
    জাকের আদিত্য

    খেরোখাতা উপন্যাসের মূল প্লট ঢাকা শহর। বিভিন্ন চরিত্রের ফ্র্যাগ্মেনটেড দৃশ্যের মাধ্যমে এখানে সাধারণ আধুনিক মানুষের জীবনের গল্প বলা হয়েছে। আমরা একই শহরে একই আকাশের নিচে এখনো একা। এই আধুনিক মানুষের একাকীত্ব, এলিয়েনেশন, সুখ, দুঃখ, প্রেম, বিরহ, যন্ত্রণা, বিরহ, ভালোবাসা, বিস্ময়, স্বপ্ন, কল্পনা বিভিন্ন ফ্র্যাগ্মেনটেড দৃশ্যে ফুটে উঠেছে। প্রথমে পড়লে মনে হয় এ যেন বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা। কিন্তু আমরা যখন বাস করি বিচ্ছিন্নভাবে তখন আমাদের জীবনের গল্প গুলো বিচ্ছিন্ন হওয়াই স্বাভাবিক। ২০ তলা এপার্টমেন্টের ৪০ টি ফ্ল্যাটের কমিউনিটিতে আমরা আসলে কতোটা একে ওপরের সাথে সম্পর্কিত? এই উপন্যাসের অন্যতম চরিত্র আত্ম অনুসন্ধান, স্পিরিচুয়াল এম্পটিনেস, আইডেনটিটি ক্রাইসিস, শেকড় থেকে বিচ্ছিন্ন হবার দুঃখ। ৯টা-৫ টর রুটিন জীবন থেকে মুক্তি লাভের ওপর তীব্র আকাঙ্ক্ষা। সর্বোপরি আধুনিক মানুষের অস্তিত্ববাদী সংকট। আপাত দৃষ্টিতে বিক্ষিপ্ত ভাবে গল্প গুলো এগিয়ে যায় এবং উপন্যাসের শেষে প্রতিটি চরিত্রের জীবনের একটি ঘটনার পরিসমাপ্তি হয়। এই একই আকাশের তলে তারা পরস্পরকে স্পর্শ করে বিচ্ছিন্নভাবে। তা অনেকটা আকস্মিক দুর্ঘটনা, বা র‍্যানডোম ঘটনা।
    উপন্যাসের আরেকটি অংশ গ্রামীন জীবন। এক টুকরো স্বস্তির জন্য এই উপন্যাসের চরিত্রদের সাথে গ্রামীন সবুজ জলা জংলা প্রকৃতির সাথে পরিচয় হয়। নাগরিক যান্ত্রিক জীবনের আর গ্রামীন প্রাকৃতিক জীবনের কনট্রাস্ট এবং তাদের মধ্যকার মিথস্ক্রিয়তা এখানে উঠে আসে।
    উপন্যাসের চরিত্রদের অতীত আন্দাজ করা যায় কিন্তু নিশ্চিত ভাবে পুরো ধারণা করা যায় না। উপন্যাসের শেষে তাদের কি হবে তাও বলা হয় না। আমরা যখন নতুন কারো সাথে পরিচিত হই তখন কি তার সম্পর্কে জানি বা যে কারণে পরিচিত হই সেই কারণ শেষ হলে কি হবে তা কি বলতে পারি? তা শুধু অনুমান করতে পারি। তাই এই বিষয় আমি ছেড়ে দিয়েছি পাঠকের হাতে। আমাদের অনিশ্চিত জীবনের মতোই খেরোখাতার চরিত্রদের জীবন পাঠকের কল্পনায় বড় হবে এ আশায়।
    উপন্যাসের শেষ অংশে প্রধান চরিত্রের আত্মহত্যার মাধ্যমে উপন্যাস শেষ হয়। জীবনের অ্যাবসার্ড ক্রাইসিস আত্মহত্যার মাধ্যমে শেষ হয়। তার ঘরে খুঁজে পাওয়া ডায়েরিই খেরোখাতা। সামাজিক গঠনবাদের এক অতি সাধারণ এলিমেনটের মৃত্যুর মাধ্যমে আমরা আবিষ্কার করি যে আপাত উপেক্ষিত ব্যক্তির মৃত্যুর পরে আবিষ্কৃত খেরোখাতায় ধরা পড়েছে নাগরিক জীবনের সত্য সুন্দর।
    খেরোখাতা কোন মহাকাব্যের ঘটনা বলে না। সে সাধারণ মধ্যবিত্তের জীবনের গল্প বলে।সমসাময়িক সমাজের কথা বলে। তার অস্তিত্বের সংকটের কথা বলে।
    খেরোখাতা পাঠক প্রিয় হবে কিনা তা আমি জানি না। তবে ব্যক্তিগত ভাবে আমি সন্তুষ্ট এই ভেবে যে আমার নিরীক্ষা একটি বাস্তব রূপ লাভ করেছে মাত্র।

    5
    4 Comments
Skip to toolbar