Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অ্যাফ্রোদিতির পুনরুত্থান
    জাকের আদিত্য

    তোমার পায়ের কাছে লুটোপুটি খায় সকালের নরম আলো।
    প্রবল শৈত্য প্রবাহের পরে বসন্তের প্রথম সুবাতাস প্রবেশ করে তোমার ঘরে।
    ঘুম ভেঙে জেগে উঠে তুমি অনুভব করো তোমার নারী সত্তাকে। তুমি অনুভব করো তোমার প্রবল শক্তিমত্তা, সৃজনশীলতা – একজন মানুষ হিসেবে।
    জানালা দিয়ে চেয়ে দেখো বিশুদ্ধ গোলাপ, বসন্তের আয়োজনে বিভোর।
    এতো দিন কেমন ভুলে ছিলে?
    নিজেকে ব্যস্ত রেখেছো সৃজনশীল চর্চায় আর ঘরের আটপৌরে কাজে।
    ব্যালকনিতে একবার যাও তুমি। সকালের মিষ্টি রোদে, গলির বাড়িগুলো আবার যেন বসন্তের আমেজে জেগে উঠেছে।
    তুমি নিজের ঘরে ফিরে আসো এবং আয়নায় নিজেকে দেখো। অস্ফুট স্বরে তুমি বলো-
    আমি একজন নারী এবং আমারও আছে স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার । নিজেকে নিয়ে আমি আজ গর্বিত।
    এ যেন উত্তাল সমুদ্রে অ্যাফ্রোদিতির পুনরুত্থান।

    ঐদিকে রাস্তার মোড়ে কোন এক বংশীবাদক নতুন দিনের সুর তোলে আনমনে, একাকী। শিশু আর পাখিদের দল তার বাঁশির সুরের সঙ্গী হয়।

    3
    8 Comments
Skip to toolbar