Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কবিতার ইশতেহার

    কবিতা হোক ঘন বরষার জমে থাকা কালো কালো মৌন মেঘমালার বৃষ্টিতে ভেঙে পড়ার মতো
    আসমানের সহস্রাব্দের বিভীষিকা।
    কবিতা হোক তোমার আমার উলঙ্গ সঙ্গমের মতো স্বাধীন, বাঁধহীন প্লাবনের জল।
    কবিতায় যেন থাকে তোমার আমার কাঁসার থালায় বাসী ভাতের সংগ্রামের মতো নগ্ন সত্য।
    কবিতায় থাকুক তোমার ব্যাল্কনির নীচে দাঁড়িয়ে থাকা যুবকের প্রথম প্রেমের প্রলাপ।
    কবিতা যেন গান গায় নারীর হয়ে।
    কবিতা যেন কথা বলে পুরুষের জন্য।
    কবিতা যেন রাস্তার ভিখিরির ধুলো মাখা পঙ্গু শিশুর কথা বলে, হয় তার স্বপ্নের শ্লোগান।
    কবিতা যেন কিশোরীর সারা রাত স্বাধীন ভাবে ঘুরে বেরাবার ইশতেহারে,
    বারুদ জ্বালে প্রিয় রক্ত মাখা বিপ্লবের বেয়নটে।
    কবিতা হোক দুখিনী বর্ণমালার শেষ আশ্রয়।
    কবিতা যেন তুলে ধরে রাস্তায় পরে থাকা স্তুপাক্রিত শিশুদের লাশের কথা, ধর্ষিতার কথা, দুঃস্থ বিপ্লবীর দীর্ঘশ্বাস।
    সে যেন কানে কানে বলে, প্রেমের প্রথম আয়াত, জ্বর ঘোরে ঠোঁটে লেগে থাকা প্রবল প্রলাপ।
    কবিতা যেন হয় সৌন্দর্যের পবিত্র শ্লোক অগ্নির মতো বিশুদ্ধ।
    কবিতা যেন রক্তের পতাকায় খামচে ধরা অন্ধকারের থাবা কেড়ে নিতে ভীষণ রুদ্র।
    কবিতা যেন নিপীড়িতের দুঃখকে বুকে ধরে সমুদ্রের ঝিনুক হয়ে বারে বারে মুক্ত সেঁচে আনে আমাদের ক্ষীণ জীবনে।
    কবিতা প্রলয় নাচনে এই সব প্রস্তর শীলায় ভাঙ্গন ধরাক রিক্টার স্কেলের পারদ কাঁপানো ভু কম্পন , পাষাণের বুকে রচিত হোক কোমল গৃহস্থের আটপৌরে ঘর।
    কবিতা হোক তোমার আমার যৌথ জুয়ার আসরের মতো বেখেয়ালি সুচতুর পাশার দান।
    কবিতা হোক গ্রাম্য কিশোরীর অবাধ সাঁতার আর সমুদ্রের তরঙ্গে জেগে ওঠা প্রেমের আফ্রোদিতি।
    কবিতা হোক রাশান রুলেতের মতো নির্ভীক, অ্যাকিলিসের নাঙ্গা তলোয়ার।
    কবিতা যেন হয় স্বপ্নের সমান বড়- স্বপ্নকে পেরিয়ে আকাশ ছোঁয়ার দূর্বার আকাঙ্ক্ষা।
    এই উন্মত্ত পৃথিবীর বুকে কবিতার হাতে হাত ধরে ফিরে আসুক নূতনেরর বিজয় কেতন- নতুন সূচনা, নতুন সভ্যতা।

    (অনেক দিন আগের লেখা একটি কবিতা। হয়তো প্রকাশিতও হয়েছে। তবু একজন অপ্রয়োজনীয়, দীনহীন ব্যক্তি এর থেকে বেশি কী বা আর দিতে পারে?)

    2
    9 Comments
Skip to toolbar