Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • Profile picture of MD HAFIZUR RAHMAN

    MD HAFIZUR RAHMAN

    3 months, 3 weeks ago

    শয়তানের দাস
    -হাফিজুর রহমান

    শয়তানের দাসত্বে মগজ মৃত
    পূণ্যকে খুন করে আমি এক পাপের শব
    কেউ দাফন করে না, শুধু তাকিয়ে থাকে।

    পশমের ভেতর ছুরি হয়ে কাটে আমাকে,
    রক্ত টুকরো টুকরো ঝরে পড়ে মাটিতে,
    মাংস পচে পড়ে থাকে নরকের দরজায়।

    যদি শয়তান না থাকতো,
    তবুও কি আমি পাপের শব হতাম?
    তার পালনকর্তা কে?

    আজাজিল ফেরেশতা পড়ে থাকে রবের পায়ে
    তবুও অমান্য হয় রবের হুকুম, জন্ম নেয় অন্ধকার
    ইবলিশ ছিলো না তখন,
    তবে তাকে ধোঁকা দিলো কোন শয়তান?

    4
    2 Comments
Skip to toolbar