-
💌পথ
শহর থেকে শহরতলি
অলি গলি অথবা রাজপথ
যেখানেই তোমার পদচিন্হের আনাগোনা
ছুটেছি কতোবার সে পথে ! তার হিসেব রাখা হয়ে ওঠেনি কোন পটচিত্রের পরিবর্তনে
নীল পাহাড়ের দোর ঘেঁসে যে পথ
লাল বালিতে সোনা রোদের ফুল গুলোর
অবিরাম বর্ষণে চারদিকে যখন শেষ দুপুরের
অস্থির পদচারণা,
এঁকে বেঁকে চলা পাহাড় ঘেঁষা সে পথ ধরে
ছুটে গেছি বারোং বার
তবুও পাওয়া হয়ে ওঠেনি সেই তোমাকে
এ যেন অদৃশ্য এক অমূল্য কিছু
বার বার ছুঁয়ে ও আঁধারলোকে অজ্ঞাত বাস
পাহাড়ি পথ ধরে সেই সে বীথিকার অন্তরালে
আবাস তোমার , ছোট্ট ,সৌখিন, সাজানো
ধূসর সে বেলায় মাধবী লতার মিঠাই ফুলে
ছেয়ে যাওয়া মধুর গন্ধে আবেশী চরাচর
আমি ছুটে গেছি বহুবার
নীল কন্ঠ আর মিঠাই ফুলে’র স্বপ্ন
অধরা থেকে গেল সব
সেই তুমি সেই নীল কন্ঠ বংশীধারী
আর অলস দুপুর
যা ছিলো পাবার ……12 Comments-
@drako একদম ঠিক।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 March 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful



প্রকৃতি আর কবিতা মিলেমিশে একাকার।