Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • অঝোর ধারা আর একটি খোলা জানালা
    ————————————————-

    একটা সময় ছিলো যখন –
    খুব করে চাইতাম ঝলমলে দিন ,
    চাইতাম রোদ উঠুক ,
    চারদিকে আলো শুধু আলো থাক ।
    বন্দিত্ব চাইনা , চাই ডানা মেলতে
    চাই উড়ে বেড়াতে ,চাই অনেক দূরের
    ঐ মাটির বুকে ,ঘুমিয়ে পড়া আকাশটাকে
    এক দৌড়ে ছুঁয়ে আবার ফিরে আসতে ।
    মন চাইতো রোজ ,স্কুল – কলেজ খোলা থাক
    পড়াশোনা আর আড্ডা
    কোন কিছুতেই লাল সংকেত সমেত
    তালা না ঝুলুক ।
    রিক্সা নিয়ে গায়ে বাতাস লাগিয়ে
    ঘুরে ঘুরে পথের ধারের ফুচকা
    ঝালমুড়ি অথবা চটপটি কিংবা
    আচার মামা’র ঠুং ঠাং তাল ঠুকে
    হামাম দিস্তায় বানানো ,
    মুখে পানি আনা নানান রকম ভর্তা
    খেতে খেতে ঝালের ঝাঁঝে
    চোখের পানি নাকের পানিতে একাকার ।
    অথচো এখন ! এখন এই সময়ে
    সমস্ত পৃথিবী যখন ধুঁকছে ,
    প্রতিদিন লাশের পাহাড় জমছে
    বুকের বাম পাশে চাপ ধরা কষ্টের
    অহরহ আনাগোনা ,
    আজ রুবা তো কাল অয়ন
    এভাবেই কারো বাবা, মা ,বোন ,ভাই
    কারো বন্ধু ,কেউবা
    প্রিয় মানুষ হারিয়ে শোকে পাথর ।
    আমিও বন্দি ,আমার দশ বাই দশ কামড়াটিতে ।
    এখন আর রোদ ভালো লাগেনা !
    ভালো লাগেনা আলকোজ্জ্বল সকাল ।
    এখন শুধুই মনে হয়
    মেঘ করুক আকাশে
    চারদিক কালো করে আসুক আঁধার
    হঠাৎ ভীষণ চমকে দিয়ে বাজ পড়ুক
    ঝড়ুক বৃষ্টি, ঝড়ে পড়ুক অঝোরে
    মাঠ ,ঘাট, রাস্তা সব জলে ডুবে যাক
    সব হোক গৃহবন্দি ঠিক আমার মতো।
    থেমে যাক সব কিছু ,শুধু
    কাঁদুক আকাশ
    আর কাঁদুক কারো দু’নয়ন
    জানালায় বসে …

    1 Share
    11
    6 Comments
    • আবার ঐ খোলা জানালায়, শহরের পথে পথে রোদ ঝলমল করুক।
      নীল, সাদা বাহারি পোষাকে বেরিয়ে আসুক স্কুলের কচি-কাচা প্রান গুলো। আনন্দ করুক তারা, গান গাক হেসে খেলে বেড়াক সব এই শুভ কামনা করি।

    • গল্পের মতো কবিতা। অভিনন্দন।

    • আলো আসবে, সবাই হাসবে।❤️

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 11 June 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভেচ্ছা !

Skip to toolbar