Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • জঠর
    ——–
    হাহাকার তোলা ক্লান্ত দুপুর
    দূরে ঐ সীমানা পেরিয়ে
    ক্ষীণ হতে হতে ক্ষয়ে আসা দৃষ্টি
    কি জানি কি এক অতীত হাতরে ফেরে
    এই ভাঙ্গা চোড়া শ্যাওলা আর মরিচা
    এবং জং ধরা বাতিল শরীরী অংশ বিশেষে
    ঠাঁসা এক জঞ্জালের নগরী
    খোলা আকাশে উশৃঙ্খল কাঁকেদের
    কান ফাটানো চিৎকার তুলে উড়াউড়ি
    যত্র তত্র ফেলে দেয়া পঁচা মাংস আর
    হাড়ের টুকরোয় লেগে থাকা রক্তে
    থিকথিকে মাছি
    মাথার উপর চক্রাকারে ঘুরতে থাকা
    শকুনের রক্ত হিম করা খুনি অক্ষিকোটর
    চারিদিকে শুধু লাশ আর লাশ
    শত শত তনু আর হিরামনিদের
    খুবলে খাওয়া মাতৃ জঠর
    এই ধর্ষক খুনি গাঁথার এখানেই কি সমাপ্তি ?
    মানব ভ্রুণ গুলো অঙ্কুরেই শেষ !
    শেষ কি ?অথবা শুরুই আর হবেনা
    মানবের জন্ম জঠর
    সব আজ শকুনের রাজত্বে
    তীক্ষ্মধার নখরের করাল গ্রাসে বন্দিনী
    এরপর —
    ধ্বংস এ পৃথিবীতে
    মানব সৃষ্টির ইতিহাস …..

    8
    6 Comments
Skip to toolbar