-
ঠিকানা
__________তোমার চলে যাওয়া সে পথ
চেয়ে থেকেছি সেও সুদীর্ঘকাল
কতো দিন পেরিয়েছে ? নাহ্ ঠিক জানা হয়নি
জানতে ইচ্ছে হয়নি আসলে
গুনতে ইচ্ছে হয়নি হৃদপীন্ডটিকে
আর কতগুলো জখম দিলে
তার সাদা জমিনে
তরতড়ে ধাঁড়ালো আঘাত ফলা
বিঁধিয়ে দেবার আর কোন জায়গা
অবশিষ্ট থাকবেনা ।
পথে পথে ঘুরেছি, এ গলি সে গলি
সাত রাস্তার জনবহুল সে পথ
ছুটে গেছি ,যখনি কেউ –
তোমার খোঁজ বলেছে
পাইনি জানো, পাইনি কোথাও
শুধু ভুল পথ আর ভুল মানুষ
আঁধারের অকুল সমুদ্রে
শরীরের সব অন্দর বাহির মহাল
ডুবিয়ে নিজেকে লুকানোর
সেই কি এক করুণ চেষ্টা
অথচো পাগল ভেবেছে সবাই
একদিন রেললাইন ধরে হেঁটে গেছি
একটা অলীক আশা নিয়ে
হয়তো এখানেই পাবো তোমায়
পা জুড়ে দগদগে কষ্টই শুধু
ছাল বাকল উঠে
ঝড়েছে সেই কি ভীষণ রক্ত !
একটা পাকা পথ ধরে
চলতে চলতে পৌঁছেছি আজ
এই সবুজের মাঝে
রাস্তা থেকে চারদিকে
সবুজ ফসলের ঢেউ খেলা সমুদ্রের
সে পথ দিয়ে এঁকেবেঁকে
জমির মেঠো আল পথ ধরে
বহুত দূর চলে এসেছি এখন
ছেড়ে আসা সব অন্ধকার আঘাত
প্রতিবিন্দু রক্তক্ষরণ
পায়ে উঠে যাওয়া ছালে দগদগে আঘাত
অথবা হৃদপিন্ডের প্রতিটি রক্তক্ষরণ
সবকিছু পেছনে ফেলে
বহুদূর চলে এসেছি আজ
এই সবুজের মাঝেই
প্রাণ জুড়িয়ে দেয়া
ফসলি জমির শীতল হাওয়া
এর মাঝেই একটা ঘর
ছোট্ট মাটির সে ঘর
যা আমার হেঁটে চলার শেষ
ঠিকানা।4 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


স্বাগতম আমাদের ভুবনে। আপনার কবিতাটি খুব ভালো লিখেছেন পড়ে সত্যি খুব আনন্দ পেলাম। সব পিছনে ফেলে সবুজ দিগন্তের রেখা ধরে ফসলি জমির শীতল হাওয়া এর মাঝে ছোট্ট ঘরের ঠিকানা খুজে পেলে নিমত্রন চাই আপনার কবিতা শোনার। 🙂