Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 6 months ago

    # হিমির ডায়েরী
    _________________

    “দড়ি ছিইড়া পরাণ কাইরা
    কইরা সর্বোনাশ
    আমার পাগলা ঘোড়া রে
    কই থাইকা কই
    নিয়া যায়…”
    এতো রাতে চারদিক যখন মোটামুটি নিস্তব্ধ হয়ে যায় , তখন কোন এক সোসাইটির কোন এক ফ্লাট থেকে দরাজ গলার গান ভেসে আসে । কখনোও বাঁশি অথবা গিটার এ অনুশীলন এর সুর , আমি কান পেতে শুনি চুপচাপ। ভালো লাগে খুব । কে জানে মনের কোন অবস্থার অভিব্যক্তি ব্যক্ত করে এই সুর এই আওয়াজ!
    চোখ থেকে আপনাতেই পানি গড়িয়ে নামে ।
    এই এলাকায় বেশীরভাগ উঁচু উঁচু দালান এখানে একটা দালানের ২০ / ২২ টা করে ফ্লাট । এতো বড় এলাকার ,কেউ যেন কাউকে ঠিকভাবে চেনেই না । এতো বড় এলাকায় একমাত্র, “হৈমন্তী ” যেন এক মাঝবয়েসি বিশাল এক প্রাসাদ । এই এলাকায় ঐ একটিমাত্র বাড়ি যা ডেবলোপার এর হাতে পরেনি ।বারান্দায় দাঁড়ালে ওই বাড়ির দিকে তাকিয়ে কেমন হৃদপিন্ড লাফিয়ে ওঠে ।
    বাড়িতে ফিরে বাবার অবস্থা দেখে একটু ভয় হয়েছিলো , উনি খুব ভেঙ্গে পরেছেন ।
    উনার পাশে বসে , উনাকে আশ্বস্ত করে নিজের ঘরে চলে এসেছিলাম ,রাতের খাবার পরে যখন ইন্সপেক্টর কে নেনু মিঞার কথা জানালাম ফোনে তখন উনি একটু বিরক্ত হলেন । শুধুব বললেন ,” তখন আপনাকে গুন্ডাদের দেখিয়ে সনাক্ত করতে বলেছিলাম সেই সময় ওদের মধ্যে আপনাদের সহ আশপাশের এলাকার সব গুন্ডা ছিলো এবং নেনু মিঞাও ছিলো
    তখন চেনেননি কেন ? আপনার যাবার পর ওদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে , খোদা জানে ঐ শয়তানটাকে আবার কিভাবে ধরবো ! এতো অপরাধের পর কে জানে সে কোথায় যেয়ে লুকাবে এবার !’

    ইন্সপেক্টর এর প্রশ্নে হকচিকিয়ে গেলাম , আসলে ঘটনাটা এতো আগে ঘটেছিলো যে এ নিয়ে পরে আর ভাবিনি ।
    ‘কি হয়েছিলো খুলে বলুন । ‘
    অনার্স এ আমি ভর্তি হলেও হিমি ভর্তি হয়েছিলো বিএ আমাদের ক্লাস কলেজ অব্দি এক হলেও এর পর সময় এক থাকলোনা , তবুও মাঝে মাঝে আমরা একসাথে হয়ে শপিং করতে বা বেড়াতে বের হতাম । এমনি একদিন কিছু কেনাকাটা করে ফিরছি হিমিদের বাড়ির কিছু আগেই নেনু মিঞা সহ তার গুন্ডা দল আড্ডা দিচ্ছিলো ,ওদের পাশ দিয়ে যাবার সময় হিমি কেমন যেন আঁতকে উঠেছিলো ! ওকে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে ? হিমি কোন উত্তর দিতে পারেনি ।
    এরপর বেশ ক’বার হিমিদের
    বাড়ির সামনে ওদের কালো গাড়িতে কার সাথে যেন নেনু মিঞা কে কথা বলতে দেখেছি এমনকি একবার একটা প্যাকেট কেউ গাড়ির জানালা দিয়ে ওকে দিয়েছে আর ও তা দ্রুত নিয়ে প্রায় খোঁড়াতে খোঁড়াতে মোরের ওদিকে অদৃশ্য হয়ে গেছে ।
    তখন এই বিষয়টা অতো গুরুত্বপূর্ণ মনে হয়নি ,তবে আজ কেমন খটকা লাগছে ।
    এই নেনু মিঞা কে দেখলেই কেমন ভীষণ ভয় পেয়ে যেতো হিমি ! তখন এই ঘটনা গুলো সম্পর্ক যুক্ত মনে না হলেও এখন বার বার এগুলোই মনে আসছে ।তাই আপনাকে জানালাম ।
    ও আর একটা কথা , হিমি হঠাৎ করেই কিছু না জানিয়ে প্রায় সাত মাসের মতো কোথায় যেন চলে গিয়েছিলো । কলেজে এতো দীর্ঘ্য সময় অনুপস্থিত থাকার কারণে ,ফিরে আসার পর ক্লাস করা নিয়ে কলেজে সমস্যা তৈরী হয়েছিলো , সে বছর টা ওর আর অন্য কোন পরীক্ষা দেয়া হয়নি পরে নতুন সেসনে ভর্তী হতে হয়েছিলো ওকে ।
    অনেকদিন খোঁজ নিতে যেয়েও কোন সদোত্তর না পেয়ে ফিরে এসেছি । কলেজে যারা আমাদের চিনতো তারা আমাকে বার বার ওর কথা জিজ্ঞেস করতো একবার তো প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে বেশ রাগান্বিত হয়ে ওর খোঁজ জানতে চেয়েছিলো ।
    ওর বাড়িতে যেয়ে খোঁজ করলে বলতো , হিমি গ্রামের বাড়ি গেছে । অবাক লাগতো পড়াশোনা ছেড়ে এতদিনের জন্য গ্রামে যেয়ে কি করছে হিমি ।
    ও ফিরে আসার পর যেন সব তাল কেটেগিয়েছিলো ।
    জিজ্ঞেস করলে কিছু বলতোনা , শপিং এর কথা বললেও কোন উচ্ছাস বা আগ্রহ দেখাতো না ।
    ইন্সপেক্টর এর সাথে কথা শেষ করে ,এখন বারান্দার দোলনাতে বসে আছি হাতে হিমির ডায়েরী ।পাড়বো এটা । দেখি আর কি কি রহস্য এই ডায়েরী জানাতে চাইছে আমায়……..
    (চলবে ) ৫

    8
    6 Comments
Skip to toolbar