Profile Photo

Shovan Khan SabuzOffline

  • Methopath
  • Profile picture of Shovan Khan Sabuz

    Shovan Khan Sabuz

    • 3 months, 4 weeks ago

    একটা জীবন, একটাই জীবন। কিন্তু তার ভ্রমণ শুধু একটা জীবনে নয়। তার ভ্রমণ শতসহস্র জীবনে। এই জীবন কখনো কখনো ক্লান্ত হয়। কখনো কখনো কারো কারো জীবন আর ভ্রমণ করতে চায় না, মহাবিশ্বে ধুলিকণায় লীন হয়ে যায়। এই যেমন আমার জীবন। হয়তো পরমাণু থেকে পরমাণুতে পরিভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে থেমে যেতে এবং থেমে গিয়ে লীন হতে চলেছে। অবশ্য জীবন কখনোই একেবারে থেমে যায় না। সনাতন হিন্দু শাস্ত্রের মতো লক্ষযোনী ভ্রমণ করতে থাকে। আমার শরীর তার বৈশিষ্ট্যর অনুলিপি নিয়ে হয়তো আরেকটি শরীর তৈরি করে তার মাধ্যমে ভ্রমণ করবে না, কিন্তু সবুজ ঘাস হতে পারে, ফুল হতে পারে, কোন বন্য গাছ হয়ে একজন্ম কাটিয়ে দিতে পারে ঠায় দাঁড়িয়ে। তার ফল কোন পাখি খেয়ে গেলে সেই পাখির শরীরের অংশ হয়ে আকাশে উড়ার সুপ্ত বাসনাও পূরণ করতে পারে। ভ্রমণ হয়তো থামবে না।

    কিন্তু এই যে এই শরীরে একরাশ স্মৃতি নিয়ে আমার একটা জীবন হলো, এই জীবন একটাই। আমি অন্য জীবনগুলোর স্মৃতি জানি না, তাই বলতে পারিনা। কিন্তু এই জীবন, এই জীবনের পরতে পরতে কোটরে কোটরে মধুর মতো জমে থাকা স্মৃতি, ইন্দ্রিয়গুলো দিয়ে তীব্র সমারোহে শোষে নেয়া সুখ ও সুখের স্মৃতি; এ শুধু এই একটি জীবনের জন্যই। তার আর স্থানান্তর নেই। পেন্সিলে লেখা প্রথম বর্ণমালা যেমন শিশু নির্বিকার ভাবে মুছে ফেলে তার ইরেজারের ঘষায়, আমাদের এই জীবনের স্মৃতিগুলোও কোন এক শিশুর মতো নির্বিকার সত্ত্বা মুছে ফেলবে আনমনে। আমি আর জানবো এই আমি ছিলাম। এই এতো স্মৃতি ছিলো। হয়তো ততক্ষণে নতুন কোন ভ্রমণ শুরু হয়ে গেছে। নতুন কোন শরীরে, শিকড়ে বা পাতায়।

    আমার এই জীবনটাকে আমি খুব ভালোবাসি। পরিভ্রমণ করে আসা প্রাক্তন জীবনের কোন স্মৃতি আমার নেই। থকথকে জেলীর মতো প্রোটোপ্লাজম শুধু শিখেছিলো নিজের মতো আরো এমন সজীব বস্তু তৈরি করতে। তারপর একে একে আরো বৈচিত্র্য যোগ হয়েছে তার স্থানান্তর প্রক্রিয়ায়। সেই প্রাগৈতিহাসিক ভ্রমণ থামেনি আর। কোন এক বিরাট শিশু সেই যে সজীবতাকে প্রবেশ করিয়ে দিলেন জড়ের গভীর কোন গোপন কুঠরীতে তারপর আর সেই শিশুর দেখাও মিললো না, সেই সজীবতাকে কেউ কোন দিন খুঁজে পেলো না; উভয়েই রয়ে গেলো অনুভূতি হয়ে, রহস্য হয়ে, গোপনে, গোপন হয়ে।

    1
    1 Comment
    • অস্তিত্বের ইতিহাসে আমরা ক্ষুদ্র, কিন্তু আমাদের অনুভূতি আমাদের কাছে সমগ্র মহাবিশ্ব

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Halima Wahidi
@halimawahidi
Profile Photo
Siddike Akbar
@siddikeakbar
Profile Photo
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
Profile Photo
rukaiya rakhi
@rukaiyarakhi
Profile Photo
Ashik Mokami
@ashikmokami
Skip to toolbar