Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 1 month ago

    কবি:মুহাম্মদ আল-মামুন
    তারিখ:০৯.০৫.২২ইং
    কবিতা: ৩৭০।
    সেদিন হয়তো বুঝবে
    ————————-
    যেদিন জানবে তোমার জন্যে-
    হাসপাতালের আই.সি.ইউ তে আছি
    অস্পষ্ট কোন ভাষায় হাজারো না বলা কথা-
    আওড়াচ্ছি বারং বার যুক্তিহীন ভাবে
    হাত বাড়িয়ে দেয়ার শক্তি নেই জেনেও-
    আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া অহেতুক
    ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে থাকা-
    অশ্রু ঝরা নয়নের জলে বুক ভাসা
    দীর্ঘশ্বাসের স্রোতে শ্বাস বন্ধ হয়ে আসা
    আবছা দৃষ্টিতে বেঁচে থাকার আকুতি
    চুপচাপ স্মৃতির পাতা উল্টে যাওয়া-
    ধূসর দিনের নির্বাক পাণ্ডুলিপি
    সেদিন হয়তো বুঝবে
    আমায় পেতে চাইবে
    শুধু এক পৃথিবী আর্তনাদ নিয়ে যাবে।
    সেদিন হয়তো বুঝবে—–!!

    9
    10 Comments
Skip to toolbar