Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 8 months ago

    কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
    কবিতা -:
    নির্ঘুম রাতের গল্প
    ————————-
    বালিশ ভিজে নয়নের শ্রাবণধারায়
    রূপালী চাঁদের আলো উঁকি দিয়ে দেখে
    দখিনা হাওয়া গল্পের পাতা উল্টে যায়
    দূর আকাশের তারা সাক্ষী হয়ে রয়
    সপ্তর্ষিমণ্ডল ভাগ্য গণনা করে চলে
    হঠাৎ উল্কাপিণ্ড আছড়ে পড়ে পাতায়
    নির্ঘুম রাতে জমে কষ্টের পাহাড়
    কুহু কুহু পাখির ডাক যেনো যন্ত্রণার মন্ত্র
    বাদুড়ের এগাছ থেকে ওগাছে আছড়ে পড়া
    ভয়ার্ত যেনো চারিপাশ,শুধুই নীরব হাহাকার
    পৃথিবী ঘুমিয়ে আছে আমি তাঁর অপেক্ষায়
    হাজারো রাত্রি পার হয়ে যায় দীর্ঘ প্রতীক্ষায়
    কত অমাবস্যা ! কত পূর্ণিমা ! কত দীর্ঘশ্বাস!
    ঝরে পড়া শিউলি যোগ হয় গল্পের পাতায়
    স্মৃতিগুলো হীরের টুকরো হয়ে দৃশ্যমান
    বুকের ক্ষতগুলো ছড়িয়ে পড়ছে সারা-গা
    দেহের সাথে বিছানার নিবিড় আলিঙ্গন
    বিদায় ঘন্টার অপেক্ষা,মৃদু প্রদীপ আলো
    নির্ঘুম রাতের গল্পের শেষ পৃষ্ঠা ।।

    11
    10 Comments
Skip to toolbar