-
কবি :মুহাম্মাদ আল-মামুন
তারিখ : ২৩.১১.২১ইং
কবিতা -:
জানি ভাবনাগুলোর নেই মানে (৫)
—————————————–
মনের জমি দখল দিলাম বিনা বাধায় তাঁহারে
দেখিনি তো বিনিময়ে কি পেলাম তাহাতে
শূন্য করে সে আমারে দখল নিলো ভবেতে
আমি এখন যাযাবর বৃন্দাবনের আঁধারে।মহাসুখে আছো তুমি মন দখলের কারবারে
আমার নাম নেইকো পাতায় তোমার দেয়া পরচাতে
নামজারিতে ভুল ভেবে তোমায় ভাবছি নিত্য যে
বুকের মাচায় রেখে দেয়া ক্ষণিক প্রেমের কীটগুলি
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমার আবাদ করা সব জমি।সকল শপথ মিথ্যে করে নিত্য চলা তোমার রীতি
আমি অত আধুনিক নোই বুঝিনাতো ছলচাতুরি
শপথ মানে বয়ে বেড়ানো আজীবনের প্রতিশ্রুতি
ভংগ করে নরকপানে ছুটে চলা নয় আমার নীতি
যতোই আমি থাকি দূরে হৃদয় মাঝে রাখি প্রীতি।মনের জমি যাকে দিছি ফেরত নাহি নিবো আর
শূন্য আমার এই ধরণি তোমার নামটি লিখা থাক
সুখে থেকো ভালো থেকো নেইকো কোন অভিশাপ
ক্ষণিক প্রেমের প্রীতি লয়ে এ জীবনের মিটোক স্বাদ
বিদায় বেলায় এতটুকু চাই পরজনমে দিয়গো ঠাঁই।জানি ভাবনাগুলোর আজ আর নেই মানে।
13 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010


অভিনন্দন।