-
স্বাধীনতার অপব্যাখ্যা
স্বাধীনতার নাম করে যা করা হয়,
সব কি সত্যিই স্বাধীনতা বয়ে আনে?
মুরুব্বীদের অমান্য করা, আধুনিক শিক্ষা ছুড়ে ফেলা,
এ কি কোনো মুক্তির পথ বলে মানে?পরীক্ষার মানদণ্ডে আস্থা হারিয়ে,
নিজেদের কর্ণধার বলে চালায়,
শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো,
এ কি কোনো সার্থকতার পথে চালায়?বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে,
নিজেরা বৈষম্যই করে পালন,
এ কোন স্বাধীনতার পতাকা ওড়ে,
যা শুধু আনে ভ্রান্তির লালন?পুলিশের বাসস্থান পুড়িয়ে ছাই করা,
চুরি চামারি আর ডাকাতির রমরমা,
প্রতিহিংসার প্রতিশোধ নিতে গিয়ে,
ঘরবাড়ি লুটপাটের অভিসন্ধি সফল করা,
এ কি স্বাধীনতা, নাকি নতুন কোন শৃঙ্খল?স্বাধীনতার নামের পেছনে এইসব মিথ্যে,
বয়ে আনে অন্ধকারের ছায়া,
বিবেকের কাছে প্রশ্ন করি,
এ কোন স্বাধীনতার চেতনা?অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধে,
যদি আমরা নিজেরাই হারিয়ে যাই,
তবে এ স্বাধীনতা নয়,
এ শুধু স্বপ্নের ভাঙা ধ্বংসস্তূপ।সত্যিকারের স্বাধীনতার জন্য,
পথ আলোকিত হোক জ্ঞানের আলোয়,
বিবেকের পথে চলি,
তবেই স্বাধীনতা সত্যি হবে,
মিথ্যা নয়, সত্যের পথে।3 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


সত্যি বলতে, স্বাধীনতা সবার জন্য না।