তুলট | সারোয়ার -ই-কায়নাত | Activity
ছোঁয়াহীন হত্যাকাণ্ড
সারোয়ার -ই-কায়নাত 
না-বলা কথাগুলো আজও বুকে জমে দীর্ঘশ্বাস হয়,
নিভৃত রাতের নীরবতায় কষ্টগুলো নির্ঘুম রয়।
যাকে ভেবে আপন করেছিলাম হৃদয়ের গভীর ঘর,
সেই মানুষই ভেঙে দিল বিশ্বাসের শেষ প্রহর।
মিথ্যে অভিনয়ের আড়ালে তুমি কত সহজে বদলে গেলে,
ছোঁয়াও দিলে না—তবু নিঃশব্দে হৃদয়টা মেরে গেলে।
তোমার প্রতিটি প্রতিশ্রুতি ছিল বিষমাখা ফুল,
ভালোবাসার নাম করে করলে বিশ্বাসটাকে ভুল।
আমি তো বিশ্বাস রেখেছিলাম তোমার দুটি চোখে,
তুমি কেন আগুন ধরালে আমার সাজানো সুখে?
বিশ্বাসভঙ্গের শব্দ নেই, নেই রক্তের কোনো দাগ,
তবু বুকের গভীর ক্ষত আজও জ্বলে অনুরাগ।
তুমি চলে গেলে—রয়ে গেল তোমার স্মৃতিরা,
বিরহের দীর্ঘ রাতে নীরব কাঁদে একলা তারা।
যে হাত ধরে ভেবেছিলাম পথটা হবে অনন্ত,
সেই হাত ছেড়ে দিলে—স্বপ্ন হলো ছাই, হৃদয় হলো নিঃস্ব।
তুমি খুনি—তবু হাতে তোমার রক্তের চিহ্ন নেই,
আমার ভাঙা বিশ্বাস ছাড়া তোমার কাছে কিছুই নেই।
কাউকে না ছুঁয়েও যে হত্যা করা যায়—জেনেছি আজ,
ভালোবাসার ছদ্মবেশেই লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতার সাজ।
আজ বুঝি—বিচ্ছেদ মানুষকে শুধু দূরে সরায় না,
কখনো কখনো নিজেকেই নিজের কাছে ফিরিয়ে আনে।
মানুষ হারানো নিয়তি—নিজেকে হারানোই মৃত্যু,
তাই তোমার দেওয়া ক্ষত আজ আমার জীবনের দর্শন।
ছোঁয়াহীন হত্যাকাণ্ড
সারোয়ার -ই-কায়নাত
না-বলা কথাগুলো আজও বুকে জমে দীর্ঘশ্বাস হয়,
নিভৃত রাতের নীরবতায় কষ্টগুলো নির্ঘুম রয়।
যাকে ভেবে আপন করেছিলাম হৃদয়ের গভীর ঘর,
সেই মানুষই ভেঙে দিল বিশ্বাসের শেষ প্রহর।
মিথ্যে অভিনয়ের আড়ালে তুমি কত সহজে বদলে গেলে,
ছোঁয়াও দিলে না—তবু নিঃশব্দে হৃদয়টা মেরে গেলে।
তোমার প্রতিটি…Read More
শূন্য
সারোয়ার -ই-কায়নাত 
অগ্নিগিরির আগুন যেমন একদিন নিভে যায়,
বুকের ভেতর জ্বলা আগুন কেন নিভতে না চায়?
জলোচ্ছ্বাসের উত্তাল ঢেউ সাগরের বুকে হারায়,
হৃদয়ের ভাঙা সুনামি প্রতিদিন কেন ফিরে ধায়?
মেঘের বুকের বৃষ্টিধারা একসময় থেমে যায়,
আমার চোখের অশ্রুধারা কেন অবিরত ঝরে হায়?
ভূমিকম্পের কম্পন যেমন সময়ের সঙ্গে থামে,
বিরহের এই রক্তক্ষরণ কেন হৃদয়জুড়ে নামে?
তুমি নেই, তবু তোমার স্মৃতি আজও পাশে রয়,
নিঃসঙ্গতার দীর্ঘ রাতে আমার শুধু ক্ষয়।
যে স্বপ্নগুলো একদিন রঙিন ডানায় উড়েছিল,
আজ তারা ভাঙা পাতার মতো নীরবে ঝরে পড়েছে।
ভালোবাসার প্রদীপ আজ নিভে গেছে অনেক আগে,
তবুও তার পোড়া গন্ধ ভাসে আমার অনুরাগে।
রাতের কাছে প্রশ্ন রাখি, উত্তর খুঁজে পাই না,
ভাঙা মনের কান্নাগুলো কোনো দিন ফুরায় না।
হাজার মানুষের ভিড়ে আজও আমি ভীষণ একা,
হৃদয়ের প্রতিটি দেয়ালে বিচ্ছেদের করুণ লেখা।
মরতে মরতেই বেঁচে আছি, এ কেমন জীবনময়,
প্রতিটি শ্বাস মনে করায়, কিছু ব্যথা চিরস্থায়ী হয়।
চাঁদ ডুবে যায়, রাত ফুরায়, সময় এগিয়ে যায়,
আমার বুকের শূন্যতাটা তবুও পূর্ণতা না পায়।
একদিন হয়তো থেমে যাবে জীবনের সব আয়োজন,
তবুও থেকে যাবে আমার না-বলা কথার অনুরণন।
শেষ প্রহরে দাঁড়িয়ে শুধু এই কথাটাই মনে হয়,
কিছু মানুষ হারিয়ে গেলেও তাদের স্মৃতি অমলিন রয়।
আজও বুকের গভীর ক্ষত নীরবে কথা কয়,
আমার জীবনের নাম যেন এক অন্তহীন ক্ষয়।
শূন্য
সারোয়ার -ই-কায়নাত
অগ্নিগিরির আগুন যেমন একদিন নিভে যায়,
বুকের ভেতর জ্বলা আগুন কেন নিভতে না চায়?
জলোচ্ছ্বাসের উত্তাল ঢেউ সাগরের বুকে হারায়,
হৃদয়ের ভাঙা সুনামি প্রতিদিন কেন ফিরে ধায়?
মেঘের বুকের বৃষ্টিধারা একসময় থেমে যায়,
আমার চোখের অশ্রুধারা কেন অবিরত ঝরে হায়?
ভূমিকম্পের কম্পন যেমন সময়ের সঙ্গে থামে,
বিরহের এই র…Read More
অনিবার্য
সারোয়ার -ই-কায়নাত 
চলে যাব একদিন, আর হবে না কোনো দেখা,
অচেনা কোনো দেশে মিলিয়ে যাবে জীবনের সব রেখা।
ক্ষমা চাইতে পারব কি না, তা আজও বড় অজানা,
অভিমানের দেয়ালজুড়ে জমে আছে না-বলা বেদনা।
বাঁচতে বাঁচতে ক্লান্ত আমি, মৃত্যুই এখন সাথি,
বুকভরা কান্না নিয়ে কাটে আমার প্রতিটি রাতি।
বিচ্ছেদের প্রতিটি ক্ষণ হৃদয়টাকে ভেঙে দেয়,
বিরহের প্রতিটি স্মৃতি চোখের জলে ভেসে যায়।
যাদের জন্য বুকের ভেতর সাজিয়েছিলাম স্বপ্নের মেলা,
তারাই আজ দূরে সরে, ফুরিয়ে গেছে ভালোবাসার খেলা।
অসংখ্য রাত নির্ঘুম কেটেছে অশ্রুর সাগরে,
নিজেকেই খুঁজেছি আমি নিঃসঙ্গতার অন্ধকারে।
তোমার দেওয়া প্রতিটি ক্ষত আজও রক্ত ঝরায়,
নিঃশব্দ এই হৃদয় প্রতিদিন মৃত্যুকে ডেকে যায়।
আমি আর কাঁদি না, কান্না আজ নীরব হয়ে গেছে,
হাসিমুখের আড়ালে আমার পৃথিবী ভেঙে গেছে।
শরীরটা বেঁচে আছে, অথচ মনটা কবেই মরে গেছে,
অপূর্ণ ভালোবাসার কফিন আজও বুকে রয়ে গেছে।
মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আজও খুঁজে পাইনি,
সময়ের কাছে হেরে গিয়ে নিজেকেই আর চিনিনি।
কবরের মতো নিস্তব্ধ আমার চারপাশের দেয়াল,
ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে জীবনের প্রতিটি কাল।
হয়তো একদিন খবর পাবে, আমি আর নেই,
সেদিন খুঁজলেও আমার কোনো চিহ্ন খুঁজে পাবে না কেউই।
জীবন ক্ষণিকের অতিথি, মৃত্যুই চিরন্তন পরিচয়,
শেষ প্রহরে বুঝে যাব, বিদায়ই মানুষের একমাত্র আশ্রয়।
অনিবার্য
সারোয়ার -ই-কায়নাত
চলে যাব একদিন, আর হবে না কোনো দেখা,
অচেনা কোনো দেশে মিলিয়ে যাবে জীবনের সব রেখা।
ক্ষমা চাইতে পারব কি না, তা আজও বড় অজানা,
অভিমানের দেয়ালজুড়ে জমে আছে না-বলা বেদনা।
বাঁচতে বাঁচতে ক্লান্ত আমি, মৃত্যুই এখন সাথি,
বুকভরা কান্না নিয়ে কাটে আমার প্রতিটি রাতি।
বিচ্ছেদের প্রতিটি ক্ষণ হৃদয়টাকে ভেঙে দেয়,
বিরহের প্রত…Read More
ভাঙা বিশ্বাস
সারোয়ার -ই-কায়নাত 
ভালোবাসার নামে তুমি সাজিয়েছিলে নিখুঁত এক ফাঁদ,
আমি ভেবেছিলাম—সেটাই বুঝি জীবনের প্রথম সাধ।
তোমার হাসিতে ছিল না আলো, ছিল ছদ্মবেশী রাত,
আমি অন্ধ বিশ্বাসে লিখেছিলাম হৃদয়ের প্রভাত।
তুমি চেয়েছিলে শুধু সুবিধা, আমি দিয়েছিলাম প্রাণ,
শেষে বুঝলাম—স্বার্থের কাছেই হেরে যায় সম্মান।
যে হাত ধরেছিল একদিন পথের সঙ্গী হয়ে,
সেই হাতই ঠেলে দিল আমাকে নিঃসঙ্গ অন্ধকারে।
আজও বুকের ভেতর কান্না নিঃশব্দে রক্ত ঝরায়,
বিরহ এসে প্রতিটি রাতে নতুন ক্ষতই বাড়ায়।
চোখের জল শুকিয়ে গেছে, ব্যথা শুকোয়নি তবু,
নিঃসঙ্গতার দেয়াল আজ আমার একমাত্র প্রভু।
তুমি চলে গেছ, রেখে গেছ প্রতারণার ইতিহাস,
আমি বয়ে বেড়াই শুধু ভাঙা স্বপ্নের দীর্ঘশ্বাস।
কত প্রতিশ্রুতি ভেঙে পড়ে ধুলোর সঙ্গে মিশে,
তবু স্মৃতিগুলো আজও ডাকে অশ্রুভেজা নিশে।
বিচ্ছেদ শুধু দূরত্ব নয়, ভেতর থেকে ভেঙে যাওয়া,
জীবন্ত মানুষ হয়েও প্রতিদিন একটু একটু মরে যাওয়া।
কষ্টের আগুনে পুড়ে আমি ছাই হয়ে যাই বারবার,
তবু দাঁড়িয়ে থাকি—এটাই আমার শেষ অহংকার।
যারা ভালোবাসার নামে প্রতারণার জাল বোনে,
তারা জানে না—অভিশাপ জমে থাকে নীরব ক্ষণে।
একদিন সময় ফিরিয়ে দেবে সব হিসাবের উত্তর,
সত্যের সামনে হার মানবে মিথ্যের প্রতিটি অন্তর।
আজ আর তোমায় চাই না, চাই শুধু মুক্তির আলো,
ভাঙা হৃদয় শিখিয়েছে—নিজেকেই ভালোবাসো ভালো।
আমার অশ্রু একদিন কবিতা হবে হাজার প্রাণে,
প্রতারণার পরও মানুষ বেঁচে থাকে—এই গানেই।
ভাঙা বিশ্বাস
সারোয়ার -ই-কায়নাত
ভালোবাসার নামে তুমি সাজিয়েছিলে নিখুঁত এক ফাঁদ,
আমি ভেবেছিলাম—সেটাই বুঝি জীবনের প্রথম সাধ।
তোমার হাসিতে ছিল না আলো, ছিল ছদ্মবেশী রাত,
আমি অন্ধ বিশ্বাসে লিখেছিলাম হৃদয়ের প্রভাত।
তুমি চেয়েছিলে শুধু সুবিধা, আমি দিয়েছিলাম প্রাণ,
শেষে বুঝলাম—স্বার্থের কাছেই হেরে যায় সম্মান।
যে হাত ধরেছিল একদিন পথের সঙ্গী…Read More
শেষ উচ্চারণ
সারোয়ার -ই-কায়নাত 
মরে যাব—সেটা চিরন্তন সত্য!
এ সত্যকে অস্বীকার করার সাহস কারও নেই।
কিন্তু এভাবে কষ্টের মহাসাগরে হাবুডুবু খেয়ে,
শেষ নিঃশ্বাস হারিয়ে যাবে—ভাবিনি কখনও।
শত কষ্টের পর্বত আজও বুকে দাঁড়িয়ে,
প্রতিটি শ্বাস যেন পাথরের ভার।
ভেবেছিলাম সম্মানের আলোয় বিদায় নেব,
মাথা উঁচু করে বলব—"আমি বেঁচেছিলাম!"
কিন্তু মানুষ...
হায়, মানুষ এত প্রতারকও হতে পারে!
হাসিমুখে বুকের ভেতর ছুরি বসিয়ে,
বিশ্বাসকে কবর দিতে পারে!
এত নির্যাতন, এত অত্যাচার,
এত অপমান, এত অবহেলা—
একটি প্রাণকে নিঃশেষ করার জন্য
এত আয়োজনও যে হয়, জানতাম না।
রাতের পর রাত আমি নীরবে কেঁদেছি,
ভোরের আগে অশ্রু লুকিয়েছি।
কেউ দেখেনি আমার ভাঙা বুক,
কেউ শোনেনি নীরব আর্তনাদ।
তবু আমি মাথা নত করিনি,
অন্যায়ের সামনে হাঁটু গেড়ে বসিনি।
কারণ ক্ষতবিক্ষত মানুষও
সত্যকে বুকে নিয়ে বাঁচতে পারে।
যেদিন আমার শেষ নিঃশ্বাস থেমে যাবে,
সেদিন আমার কণ্ঠও একটি কথাই বলবে—
"প্রতারণা আমাকে হারাতে পারেনি,
বেইমানি আমার বিবেককে কিনতে পারেনি!"
শেষ উচ্চারণ
সারোয়ার -ই-কায়নাত
মরে যাব—সেটা চিরন্তন সত্য!
এ সত্যকে অস্বীকার করার সাহস কারও নেই।
কিন্তু এভাবে কষ্টের মহাসাগরে হাবুডুবু খেয়ে,
শেষ নিঃশ্বাস হারিয়ে যাবে—ভাবিনি কখনও।
শত কষ্টের পর্বত আজও বুকে দাঁড়িয়ে,
প্রতিটি শ্বাস যেন পাথরের ভার।
ভেবেছিলাম সম্মানের আলোয় বিদায় নেব,
মাথা উঁচু করে বলব—”আমি বেঁচেছিলাম!”…Read More
যা বলা প্রয়োজন
প্রিয় পাঠক,
কবিতা আমার কাছে শুধু শব্দের বিন্যাস নয়; এটি হৃদয়ের গভীরতম অনুভূতির ভাষা। মানুষের হাসি-কান্না, ভালোবাসা-বিরহ, স্বপ্নভঙ্গের বেদনা এবং জীবনের নানান অভিজ্ঞতাই আমার লেখার মূল অনুপ্রেরণা। সেই অনুভূতিগুলোকেই শব্দের মালায় গেঁথে আপনাদের হাতে তুলে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস আমার এই লেখালেখি।
আমি বিশ্বাস করি, একটি কবিতা তখনই পূর্ণতা পায়, যখন পাঠক তার নিজের জীবনের প্রতিচ্ছবি সেই কবিতার ভেতরে খুঁজে পান। আমার কোনো একটি কবিতাও যদি আপনার হৃদয়ের অপ্রকাশিত অনুভূতির ভাষা হয়ে উঠতে পারে, যদি আপনার আনন্দ, বেদনা কিংবা নীরব দীর্ঘশ্বাসের সঙ্গী হতে পারে, তবে আমার লেখকজীবন সার্থক বলে মনে করব।
লেখালেখি আমার পেশা নয়, আমার নেশা; হৃদয়ের একান্ত ভালোবাসা। যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের জীবন, সমাজ, প্রেম, প্রকৃতি ও সময়ের গল্প কবিতায় তুলে ধরার চেষ্টা করে যাব।
দি রয়েল পাবলিশার্স থেকে এ পর্যন্ত প্রকাশিত আমার কাব্যগ্রন্থগুলো হলো— স্বপ্নের প্রেয়সী (২০১৯), আকাঙ্ক্ষার প্রতিধ্বনি (২০২৫), মনে পড়ে তোমাকে, প্রিয়া তুমি প্রিয়া, হৃদয় পোড়া গন্ধ, তুমি আজ কত দূরে, ভুলার কোনো পথ নেই (২০২৬), শূন্যতার দীর্ঘশ্বাস, অসম্পূর্ণ ভালোবাসা এবং প্রিপেইড ভালোবাসা (২০২৭)। এ পর্যন্ত আমার মোট ১০ (দশ)টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
দুর্ভাগ্যবশত, ব্রেন স্ট্রোকজনিত অসুস্থতার কারণে বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সীমাবদ্ধ। তাই জানি না, ভবিষ্যতে আর কতটা লিখতে পারব। তবুও যতদিন কলম ধরা সম্ভব হবে, ততদিন অনুভূতির আলো নিভতে দেব না। যদি এই কাব্যগ্রন্থই আমার শেষ সৃষ্টি হয়ে থাকে, তবে এটুকুই আমার প্রার্থনা—আমার লেখাগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও স্থান করে নিক।
আমার লেখায় নিশ্চয়ই সীমাবদ্ধতা ও ত্রুটি থাকতে পারে। সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও ভালোবাসা দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আপনাদের ভালোবাসাই আমার লেখকজীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। ভবিষ্যতেও আমার লেখাগুলো পাঠকের হৃদয়ে বেঁচে থাকুক—এই কামনাই রইল।
সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
কবি
 সারোয়ার-ই-কায়নাত
মোবাইল: ০১৮১৭৬৯০৭০২
যা বলা প্রয়োজন
প্রিয় পাঠক,
আমি বিশ্বাস করি…Read More
অচেনা নদীর বাঁকে
সারোয়ার -ই-কায়নাত 
অচেনা নদীর বাঁকে থমকে দাঁড়ায়,
চোখে চোখ পড়ে যায় নিমিষের মায়ায়।
তুমি তো ছিলে না কভু আপন আমার,
তবু কেন বুকে জমে দীর্ঘশ্বাসভার?
বিরহের চাদরে মোড়া এই মননে,
আজও শুধু অপেক্ষার প্রহর গোনে।
ভিড়ের মাঝে আজ তুমি অচেনা পথিক,
পাশ কাটিয়ে চলে গেলে অবহেলাদিক।
কত যুগ চেনা ওই মুখটা তোমার,
আজ হয়ে গেছে যেন দূর অজানার।
স্মৃতির পাতায় জমে থাকা যত কান্না,
আমার একলা ঘরে বোনে শুধু শূন্যতা।
অশ্রু হয়ে ঝরে পড়ে বিষাদের ছায়া,
তুমিহীন শহরের ধূসর রাস্তায়।
বিচ্ছেদের আগুনে পুড়ে প্রতিদিন,
শূন্যতা কাঁদায় শুধু  রাত্রিদিন।
স্মৃতির ক্ষতগুলো বয়ে বেড়াই আমি,
এই জনমে কিংবা তারও বহুকালগামী।
থমকে যাওয়া সেই মুহূর্তের রক্তক্ষরণ,
একলা পথে তাড়িয়ে বেড়ায় অনুক্ষণ।
চোখের কোণের সেই জমাট নীরবতা,
আজও শুধু খুঁজে ফেরে তোমারই শূন্যতা।
তোমার দেওয়া নীল বিষণ্ণতা বুকে নিয়ে,
এভাবেই দাঁড়িয়ে থাকি পথ চেয়ে।
চলিতে চলিতে পথে তোমায় দেখে,
আজও কেন থমকে দাঁড়াই আমি একা!
অচেনা নদীর বাঁকে
সারোয়ার -ই-কায়নাত
অচেনা নদীর বাঁকে থমকে দাঁড়ায়,
চোখে চোখ পড়ে যায় নিমিষের মায়ায়।
তুমি তো ছিলে না কভু আপন আমার,
তবু কেন বুকে জমে দীর্ঘশ্বাসভার?
বিরহের চাদরে মোড়া এই মননে,
আজও শুধু অপেক্ষার প্রহর গোনে।
ভিড়ের মাঝে আজ তুমি অচেনা পথিক,
পাশ কাটিয়ে চলে গেলে অবহেলাদিক।
কত যুগ চেনা ওই মুখটা তোমার,
আজ হয়ে গেছে যেন দূর…Read More
শেষ নিঃশ্বাসেও তুমি
সারোয়ার -ই-কায়নাত 
যদি খবর পাও মরে গেছি, হঠাৎ কোনো দিন,
বুঝে নিবে থমকে গেছে আমার যত ঋণ।
শেষ নিঃশ্বাস নেয়ার আগে তোমার মুখখানি,
দেখতে চেয়েছিলাম ভীষণ—এই কথাটিই জানি।
হাজারো চেষ্টা ছিল দেখার, পারিনি কোনো মতে,
দূরত্ব আজ দেয় না দেখা, দেয় না কথা পথে।
তবু আমার শূন্য চোখে তোমার ছবি আঁকা,
কষ্টগুলো বুকের মাঝে গোপনে যায় রাখা।
বিচ্ছেদের  নীল চাদরে জড়িয়ে দু'হাত,
একা একা কাটিয়ে দিলাম কত যে অমানিশা রাত।
বিরহের  তীব্র দহন, ভীষণ কাঁদায় মন,
তুমি ছাড়া এ জীবনে শূন্য সব আয়োজন।
স্মৃতিগুলো আজ ভীষণ ভারী, বুকের ভেতর পোড়ে,
তোমার দেওয়া কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে।
একটুখানি দেখার আশায় পথ চেয়ে যে থাকি,
তুমি তো আর এলে না ফিরে, ওড়াও না আর পাখি।
মৃত্যুর শীতল ছায়া যখন আমায় ছোবে,
আমার সকল নীরবতা তোমার মাঝে ডুববে।
হাজারো চেষ্টার পরেও মুখটা দেখা হলো না,
ভালোবাসার  গল্পে শুধু শূন্যতা আর বেদনা।
জানালার ওই কাঁচের ওপারে, তোমার ছায়া ভাসে,
আমার নিঃশ্বাস ফুরিয়ে আসে তোমার দীর্ঘশ্বাসে।
যদি কখনো খবর পাও মরে গেছি আমি,
বুঝে নিও শেষ দেখার অপেক্ষায় ছিলাম শুধু তুমি।
শেষ নিঃশ্বাসেও তুমি
সারোয়ার -ই-কায়নাত
যদি খবর পাও মরে গেছি, হঠাৎ কোনো দিন,
বুঝে নিবে থমকে গেছে আমার যত ঋণ।
শেষ নিঃশ্বাস নেয়ার আগে তোমার মুখখানি,
দেখতে চেয়েছিলাম ভীষণ—এই কথাটিই জানি।
হাজারো চেষ্টা ছিল দেখার, পারিনি কোনো মতে,
দূরত্ব আজ দেয় না দেখা, দেয় না কথা পথে।
তবু আমার শূন্য চোখে তোমার ছবি আঁকা,
কষ্টগুলো বুকের মাঝে গোপনে য…Read More
একলা শূন্যতায়
সারোয়ার -ই-কায়নাত 
যখন তোমার ব্যস্ততা শেষে ফুরাবে অবহেলা,
আমার তখন হয়তো হবে একলা থাকার খেলা।
স্মৃতির চাদর জড়িয়ে ধরে কাটবে নিশিরাত,
দীর্ঘশ্বাসে বইবে আমার বেদনারই ঘাত।
তুমি ছিলে গোধূলি বেলার স্নিগ্ধ রোদ্দুর,
আজ কেন তবে এতখানি তুমি বহুদূর?
বুকের ভেতর জমে আছে এক আকাশ অভিমান,
তোমার স্মৃতির স্রোতে ভাসাই আমার  পরান।
হৃদয় মাঝে ক্ষতের দাগে জ্বলছে প্রেমের চিতা,
অশ্রু দিয়ে পূর্ণ করেছি একলা জীবনের খাতা।
বিরহ এসে ছুঁয়েছে আজ আমার মনের দুয়ার,
ব্যাথার নীল বিষে সয়েছি কত যে হাহাকার।
তবু যদি কোনো দিন ভেঙে যায় ভুলের জাল,
দেখবে তখন শূন্য আমার ধূসর কোলাহল।
তবু যদি মনে পড়ে কখনো এই আমায়,
জেনে নিও, আজও আমি দাঁড়িয়ে আছি সীমায়।
অবহেলা গুরুত্ব শেষ হলে, হয়তো আমি ফিরব না আর,
হৃদয় জুড়ে তখন শুধুই একলা থাকার পাহাড়।
তবু বলি— ব্যথা ও বিচ্ছেদের নীল চাদর গায়ে,
যদি আবারো ডাকো, শুনবে তুমি শূন্যতার মায়ায়।
 একলা শূন্যতায়
সারোয়ার -ই-কায়নাত
যখন তোমার ব্যস্ততা শেষে ফুরাবে অবহেলা,
আমার তখন হয়তো হবে একলা থাকার খেলা।
স্মৃতির চাদর জড়িয়ে ধরে কাটবে নিশিরাত,
দীর্ঘশ্বাসে বইবে আমার বেদনারই ঘাত।
তুমি ছিলে গোধূলি বেলার স্নিগ্ধ রোদ্দুর,
আজ কেন তবে এতখানি তুমি বহুদূর?
বুকের ভেতর জমে আছে এক আকাশ অভিমান,
তোমার স্মৃতির স্রোতে ভাসাই আমার  পরান।
হৃদয়…Read More
প্রিপেইড ভালোবাসা
সারোয়ার -ই-কায়নাত 
আজকের প্রেম যেনো বিদ্যুতের প্রিপেইড কার্ডের খেলা,
অনুভূতি মেপে চলে, মেপে চলে প্রতীক্ষার বেলা।
সম্পর্ক মানেই এখন অগ্রিম কিছু টাকা রিচার্জ করা,
অফুরান বাকিতে আজকাল নেই কোনো আবেগ গড়া।
যতটুকু ভালোবাসা দেবেন, ঠিক ততটুকুই আলো পাবেন,
অতিরিক্ত আশ্বাসে তবে কেন অকারণে পথ হারাবেন?বিনিময়ের এই যুগে হিসেবটা বড়ই নিখুঁত ও সোজা,
অনুভূতির ব্যালেন্স ফুরোলেই সব সম্পর্ক হয় বুঝা।
ইচ্ছেগুলো রিচার্জ কোডে বন্দি হয়ে রয় আজকাল,
ভালোবাসা পেতে দিতে হয় মনস্তাত্ত্বিক কর ও জঞ্জাল।কাছের মানুষটি হয়ে গেছে যেন কোনো মিটার রিডার,
চোখে চোখ রেখে কথা বলা, হৃদয়ে প্রেমের সেতুবন্ধন কই?আজ শুধু ডিজিটালের খাতা, আর যান্ত্রিকতার মাঝে মই।
স্মৃতির ইউনিটগুলো ফুরোলেই অন্ধকার নেমে আসে ঘরে,
রিচার্জের অপেক্ষায় মন কেবল শূন্যতায় হাহাকার করে।
ভালোবাসার এই মিটারে কোনো ইমার্জেন্সি ব্যালেন্স নেই,
টাকা শেষ আলোও শেষ, শূন্যতায় হেঁটে চলাই রীতিতেই।
আমরাও আজ যন্ত্রের মতো অভ্যস্ত হয়ে গেছি নিয়মে,
অনুভূতিগুলো জমে থাকে শুধু স্বার্থেরও কমে।
কার্ড পাঞ্চ করে খুঁজি উষ্ণতা, খুঁজি ভালোবাসার টান,
যন্ত্রের এই হিসেবি খেলায় নিঃস্ব আমার আবেগ ও প্রাণ।
তবুও আশায় বুক বাঁধি, মিটারে আসে কোনো নতুন কোড,
কখনো হয়তো ফ্রিতে পাবো ভালোবাসা, মুছে যাবে যত বঞ্চনা ও রোড।
প্রিপেইড  সম্পর্কের বেড়াজালে  সবাই আজ বড় অসহায়,
ডিজিটাল যুগে বাস করেও, মন শুধু আবেগের উষ্ণতা চায়।
প্রিপেইড ভালোবাসা
সারোয়ার -ই-কায়নাত
আজকের প্রেম যেনো বিদ্যুতের প্রিপেইড কার্ডের খেলা,
অনুভূতি মেপে চলে, মেপে চলে প্রতীক্ষার বেলা।
সম্পর্ক মানেই এখন অগ্রিম কিছু টাকা রিচার্জ করা,
অফুরান বাকিতে আজকাল নেই কোনো আবেগ গড়া।
যতটুকু ভালোবাসা দেবেন, ঠিক ততটুকুই আলো পাবেন,
অতিরিক্ত আশ্বাসে তবে কেন অকারণে পথ হারাবেন?বিনিময়ের এই যুগে…Read More
অশ্রুশ্রাবণ
সারোয়ার -ই-কায়নাত 
শ্রাবণের মেঘ এসে ধুয়ে দেয় ধরণীর গ্লানি,
বন্যার প্লাবনে ভাসে যত আবর্জনা আর গ্লানি।
তবু  বুকে জমা কতশত অভিমানী স্মৃতি,
অশ্রুজলে ধোয় না তো কোনোদিন তার রীতি।
মেঘের গর্জনে কেঁপে ওঠে এই শূন্য দুপুর,
হারানো দিনের যত গল্প—ভাঙা তার সুর।
জানালার কাঁচে জমে অবিরাম বৃষ্টির ফোঁটা,
চোখের কোণেতে মোর বেদনার দাগগুলো আঁকা।
তুমিহীন ধরণীতে নামে আজ শ্রাবণের ধারা,
স্মৃতির বন্যায় ভাসে মন—আমি দিশাহারা।
চারিদিকে কোলাহল, নিথর শুধু আমার আকাশ,
দীর্ঘশ্বাসে মিশে থাকে প্রতিটি কষ্টের নিঃশ্বাস।
প্লাবনের জল সব আবর্জনা দেয় দূর ভাসিয়ে,
হৃদয়ের কষ্ট তবু যায় না তো কভু মুছে দিয়ে।
বুকের গভীরে কাঁদে বিরহের এক নদী,
জানিনা থামবে কবে কষ্টের  অবিরাম অবিরতধি।
বৃষ্টির শব্দে যেন বাজে শুধু বিচ্ছেদের গান,
মেঘেদের কান্নায় ভিজে যায় আমার  পরান।
অশ্রুর নোনাজলে ডুবে আছে যত সুখের ঠিকানা,
তুমি চলে গেছো দূরে, রয়ে গেছে শুধু এই বেদনা।
ধরণীর আবর্জনা ধুয়ে যায় শ্রাবণের প্লাবনে,
কষ্টের দাগ কেন মুছে না আমার এই জীবনে?
অশ্রুগুলো জমে থাকে মেঘেদের মতো স্তরে স্তরে,
একা একা কথা বলি আমি ভাঙা একলা ঘরে।
মেঘেদের দল চলে যায় বহুদূরে সীমানা ছাড়িয়ে,
আমার দুচোখের জল যায় না কভু পথ হারিয়ে।
 শ্রাবণে শুধু তুমি আর তোমারই স্মৃতি,
অশ্রুজলে লেখা হলো বিচ্ছেদের এই নতুন গীতি।
অশ্রুশ্রাবণ
সারোয়ার -ই-কায়নাত
শ্রাবণের মেঘ এসে ধুয়ে দেয় ধরণীর গ্লানি,
বন্যার প্লাবনে ভাসে যত আবর্জনা আর গ্লানি।
তবু  বুকে জমা কতশত অভিমানী স্মৃতি,
অশ্রুজলে ধোয় না তো কোনোদিন তার রীতি।
মেঘের গর্জনে কেঁপে ওঠে এই শূন্য দুপুর,
হারানো দিনের যত গল্প—ভাঙা তার সুর।
জানালার কাঁচে জমে অবিরাম বৃষ্টির ফোঁটা,
চোখের কোণেতে মোর বেদনার দাগ…Read More
পাথরের মূর্তি
সারোয়ার -ই্-কায়নাত
অনেক যন্ত্রণা আর কষ্ট দিলাম সঙ্গে থেকে তোমার,
সহ্য করেছো অপমান-অপরাধ,  তো নিয়ম প্রেমের।
ভুল হয়ে থাকে যদি কোনোদিন, ক্ষমা করে দিও তুমি,
চাই না তোমায় নিয়ে রোজ ছুঁতে বেদনার নীলভূমি।
এতটুকু সুখ দিতে পারিনি তোমায়, শুধু দিয়েছিলো ছায়া,
আমার জীবনে আজ জমে আছে শুধু বিষণ্ণতার মায়া।
তার চেয়ে ভালো তুমি দূরে গিয়ে বাঁসো নতুন কোনো ঘর,
আমার এ বুকভাঙ্গা কান্নাগুলো হোক না আরও পাথর।
ভালো করে তৈরি হও, গুছিয়ে নাও নিজের এ জীবন,
কেন মিছে আঁকড়ে ধরে রাখবে আমার পোড়া মন?
পাথরের মূর্তিকে বুকে চেপে কতকাল আর কাঁদবে?
জানি, একদিন ঠিকই তুমি  কষ্ট আর যন্ত্রণা ভুলবে।
চেয়েছিলাম সুখে রাখতে তোমায়, পারিনি তো কোনোদিন,
আমার জীবনে জমে আছে শুধু ভালোবাসার যত ঋণ।আজ তবে বিদায়ের সুর বাজুক আমাদের নীরবতায়,
নিজেকে নতুন করে খুঁজে নিয়ো কোনো এক ব্যস্ততায়।
আমার জন্য থেমো না তুমি, চিনে নাও মুক্তির পথ,
মুছে ফেলো দীর্ঘশ্বাসে জমে থাকা সব আক্ষেপের ক্ষত।যেখানে শান্তিতে কাটবে সময়, দূরে গিয়ে ভালো থেকো,
স্মৃতির পাতায় শুধু এইটুকু কথা তুমি আজ মনে রেখো।
কেনইবা আমার মত এক পাথরের মূর্তিকে নিয়ে রোজ,
মিছেমিছি জীবনের সবটুকু সুখ শুধু করবে নিবিড় খোঁজ?যন্ত্রণাহীন এক নতুন সকালে তুমি নিজেকে আবিষ্কার করো,
আমার এ শূন্যতাকে পেছনে ফেলে বহুদূর হেঁটে চলো।
পাথরের মূর্তি
সারোয়ার -ই্-কায়নাত
অনেক যন্ত্রণা আর কষ্ট দিলাম সঙ্গে থেকে তোমার,
সহ্য করেছো অপমান-অপরাধ,  তো নিয়ম প্রেমের।
ভুল হয়ে থাকে যদি কোনোদিন, ক্ষমা করে দিও তুমি,
চাই না তোমায় নিয়ে রোজ ছুঁতে বেদনার নীলভূমি।
এতটুকু সুখ দিতে পারিনি তোমায়, শুধু দিয়েছিলো ছায়া,
আমার জীবনে আজ জমে আছে শুধু বিষণ্ণতার মায়া।
তার চেয়ে ভালো তুমি দূরে…Read More
অবাধ্য অক্ষর
সারোয়ার -ই-কায়নাত
মানুষ তো পারে সব কথা খুলে বলতে,
প্রেমের প্রলাপ কিংবা দুঃখের চাদর মুড়িয়ে,
অট্টালিকা গড়তে কিংবা সযত্নে ফুল ফোটাতে,
সমস্ত পৃথিবী সাজাতে পারে আপন খেয়ালে।
ঘৃণা ও ভালোবাসার নিখুঁত মানচিত্র এঁকে,
যুক্তি আর প্রমাণের সুতোয় ইতিহাস বুনে,
মানুষ অনায়াসে সব গল্প বয়ান করতে পারে;
শুধু নিয়তির পৃষ্ঠাটি সে কোনোদিন ওল্টাতে পারে না।
এখানে স্বপ্নেরা এসে খেই হারিয়ে ফেলে,
ললাটের লিখন কোনো তুলিতেই যায় না মোছা।
শত চেষ্টার পরেও রয়ে যায় এক অদৃশ্য দেয়াল,
যা কোনোদিন মানুষের ভাষায় রূপান্তরিত হয় না।
সব স্রোতের গতি হয়তো ফেরানো সম্ভব,
কিন্তু আকাশের নীলিমায় লেখা যে গোপন রায়,
তা কোনো বাক্যে, কোনো উচ্চারণে বলা যায় না;
মানুষ সব বলাতে পারে, শুধু নিয়তি বলাতে পারে না।
লুকিয়ে রাখা দীর্ঘশ্বাস বা বেদনার রঙ,
কখনও কখনও চোখের জলে যায় প্রকাশ করা।
ভবিষ্যতের মোহে মানুষ অনেক কিছুই বলে,
অনেক অবাস্তব দৃশ্যও বাস্তবে রূপ নেয়।
কিন্তু অমোঘ নিয়তির যে অলিখিত নিয়ম,
তার সামনে সব যুক্তি, সব অহংকার নত হয়।
নীরবতার খামে মোড়া সেই সত্যিটি চাপা থাকে,
মানুষ সব বলাতে পারে, শুধু নিয়তি বলাতে পারে না।
অবাধ্য অক্ষর
সারোয়ার -ই-কায়নাত
মানুষ তো পারে সব কথা খুলে বলতে,
প্রেমের প্রলাপ কিংবা দুঃখের চাদর মুড়িয়ে,
অট্টালিকা গড়তে কিংবা সযত্নে ফুল ফোটাতে,
সমস্ত পৃথিবী সাজাতে পারে আপন খেয়ালে।
ঘৃণা ও ভালোবাসার নিখুঁত মানচিত্র এঁকে,
যুক্তি আর প্রমাণের সুতোয় ইতিহাস বুনে,
মানুষ অনায়াসে সব গল্প বয়ান করতে পারে;
শুধু নিয়তির পৃষ্ঠাটি সে কোনোদিন ওল্টাতে পা…Read More
নির্বাক শূন্যতা
সারোয়ার -ই-কায়নাত 
অন্ধকারের  তুমি ছিলে এক উজ্জ্বল ভোর,
আজ কেন তবে এত দীর্ঘ এ বিচ্ছেদের ঘোর?
তোমার শহরে এখন শুধুই মেঘের আনাগোনা,
স্মৃতিরা দেয় হানা, শুধু তুমি আর কারো নও তো জানা।
অশ্রুভেজা বালিশে কাঁদে আমার গোপন রাত,
শূন্যতায় ছুঁয়ে যায় তোমার অদৃশ্য কোমল হাত।
বুকের ভেতর জমে আছে এক নিখাদ হাহাকার,
যেখানে প্রেম আর বিরহ মিলেমিশে একাকার।
অভিমানের চাদর জড়িয়ে বেঁচে থাকার এই অভিনয়,
তোমাকে না পাওয়ার বেদনাই যেন আজ আমার জয়।চোখের কোণে জমে থাকা সব না বলা যত কথা,
নীরবে বয়ে বেড়ায় এই হৃদয়ের গভীর নীরবতা।
দুজনের পথ আজ হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন,
তবু কেন এই মন আজও শুধু তোমারই জন্য ছিন্ন?
শহরের নিয়ন আলোয় খুঁজি তোমারই সেই হাসি,
দূরত্ব আজ বলে দেয়, কতটা তোমায় ভালোবাসি।
অপূর্ণ এ গল্পের শেষ পাতা শূন্যতায় মোড়া,
আমার আকাশ আজ যেন বেদনার রঙে ভোঁতা।
কিছু প্রেম থেকে যায় শুধু কষ্টের দীর্ঘশ্বাস হয়ে,
বিচ্ছেদের বিষাক্ত কাঁটা হৃদয় শুধু যায় সয়ে।
যতই ভুলতে চাই, ততই তুমি আরও বেশি কাছে,
নির্দোষ এ ভালোবাসা আজও আমার গোপনে বাঁচে।
সময়ের স্রোতে ভেসে গেছে আমাদের সুখের ঠিকানা,
আমি আজও একা, আর তুমি হয়ে গেছ অচেনা।
নির্বাক শূন্যতা
সারোয়ার -ই-কায়নাত
অন্ধকারের  তুমি ছিলে এক উজ্জ্বল ভোর,
আজ কেন তবে এত দীর্ঘ এ বিচ্ছেদের ঘোর?
তোমার শহরে এখন শুধুই মেঘের আনাগোনা,
স্মৃতিরা দেয় হানা, শুধু তুমি আর কারো নও তো জানা।
অশ্রুভেজা বালিশে কাঁদে আমার গোপন রাত,
শূন্যতায় ছুঁয়ে যায় তোমার অদৃশ্য কোমল হাত।
বুকের ভেতর জমে আছে এক নিখাদ হাহাকার,
যেখানে প্রেম আর…Read More
অন্তিম যাত্রা
সারোয়ার -ই-কায়নাত 
একদিন চলে যাব, কোথায় যাব জানিনা,
শুধু জানি চলে যাব, যেতে হবে এটাই শেষ কথা।
পিছে ফেলে আসা যত কোলাহল আর মোহ,
সব মায়া ছিন্ন করে বাঁধব নতুন এক বিরহ।
ধুলোমাখা পথ বেয়ে হেঁটে যাব বহুদূর,
যে পথে বেজে ওঠে না কোনো চেনা সুর।
নক্ষত্রেরা এসে শুধু পথ দেখাবে দূর অজানায়,
আমার পৃথিবী তখন মিশে যাবে কুয়াশার ডানায়।
নদী যেমন সাগরে গিয়ে হারায় তার ঠিকানা,
আমারও কোনো সীমানা থাকবে না আর কোনো সীমানা।শহরের ইট-পাথর, আর পরিচিত মানুষের মুখ,
স্মৃতি হয়ে জমে রবে, মুছে যাবে সব সুখ ও অসুখ।
অপেক্ষার প্রহরগুলো থেমে যাবে এক সময়,
মৃত্যু তো নয়, এ কেবল এক নব অনুভবের জয়।
সব আলো নিভে গিয়ে নামবে এক গভীর রাত,
সময়ের শেষ স্টেশনে আমি বাড়াবো শূন্য হাত।
জানিনা কোথায় সেই অচেনা ভুবনের ছায়া,
যেখানে থাকে না কোনো পিছুটান বা মায়া।
শুধু জানি চলে যাব, মুছে যাবে জীবনের সব রেখা,
ঠিকানা না জানা সেই পথে হবে অন্তিম দেখা।
অন্তিম যাত্রা
সারোয়ার -ই-কায়নাত
একদিন চলে যাব, কোথায় যাব জানিনা,
শুধু জানি চলে যাব, যেতে হবে এটাই শেষ কথা।
পিছে ফেলে আসা যত কোলাহল আর মোহ,
সব মায়া ছিন্ন করে বাঁধব নতুন এক বিরহ।
ধুলোমাখা পথ বেয়ে হেঁটে যাব বহুদূর,
যে পথে বেজে ওঠে না কোনো চেনা সুর।
নক্ষত্রেরা এসে শুধু পথ দেখাবে দূর অজানায়,
আমার পৃথিবী তখন মিশে যাবে কুয়াশার ডানায়।
নদী…Read More
দুঃখ জানে কষ্ট কি
সারোয়ার -ই-কায়নাত 
দুঃখের কষ্টের ভয় দেখিয়ে কোন লাভ নেই,
ধরায় কান পাতলেই কান্নার শব্দ শুনতে পাই।
দুঃখী জানে কষ্ট কি, এর গভীরতা কতখানি,
তার চোখের প্রতিটি ফোঁটা জলের আলাদা মানে জানি।
বিরহ আর বিচ্ছেদের আগুনে পুড়ে যায় যার মন,
সে তো জানে কতটা নিঃসঙ্গ জীবনের প্রহরক্ষণ।
বাইরে থেকে বুঝা যায় না ভেতরে কতটা হাহাকার,
প্রতিটি রাত যেন তার জন্য এক অন্তহীন কারাগার।
নতুন দিনের আলো আসে ঠিকই, কিন্তু রঙ থাকে না,
ভাঙা মনের  আর্তনাদ কেউ কোনোদিন শোনে না।
কষ্টের চাদর মুড়ি দিয়ে যে রোজ ঘুমোতে যায়,
সেই শুধু বুঝে বিচ্ছেদের নীল কতখানি বেদনায়।
সান্ত্বনার বাণীগুলো আজ বড়ই অর্থহীন মনে হয়,
ভালোবাসার গল্পগুলো কেন যেন শুধু শুধুই পরাজয়।
যন্ত্রণার  মরুভূমিতে কেউ কারও ছায়া হতে চায় না,
স্মৃতিরা কেবল কাঁদায়, তবুও মন তাকেই তো চায়।
দুঃখের কষ্টের ভয় দেখিয়ে তাই কোনো লাভ নেই আর,
অভিমানের চাদরে ঢাকা পড়ে গেছে সবটুকু অধিকার।
বিচ্ছেদের নীল বিষে নীল হয়ে গেছে যার পুরো আকাশ,
সে আর নতুন করে কীসের করবে দীর্ঘশ্বাস?
তবুও তো বেঁচে থাকতে হয়, নিতে হয় নিঃশ্বাস,
দুঃখের সাথেই আজ তার এক অদ্ভুত বুঝাপড়া ও বসবাস।
তবুও সে হাসে, বুকভাঙ্গা কষ্টগুলো লুকিয়ে রাখে আড়ালে,
সে জানে, ধরায় সুখ কেউ ফেরাতে পারবে না কোনোকালে।
দুঃখ জানে কষ্ট কি
সারোয়ার -ই-কায়নাত
দুঃখের কষ্টের ভয় দেখিয়ে কোন লাভ নেই,
ধরায় কান পাতলেই কান্নার শব্দ শুনতে পাই।
দুঃখী জানে কষ্ট কি, এর গভীরতা কতখানি,
তার চোখের প্রতিটি ফোঁটা জলের আলাদা মানে জানি।
বিরহ আর বিচ্ছেদের আগুনে পুড়ে যায় যার মন,
সে তো জানে কতটা নিঃসঙ্গ জীবনের প্রহরক্ষণ।
বাইরে থেকে বুঝা যায় না ভেতরে কতটা হাহাকার,
প্রতিটি…Read More
রাক্ষসী নদীর কান্না
সারোয়ার -ই-কায়নাত 
বুকের মাঝে সর্বনাশা পদ্মারে তোর কত যে ছল,
সবুজ গাঁয়ের সুখ কেড়ে নেয় রাক্ষুসী তোর জল।
আজন্মের  ভিটেমাটি আর স্মৃতির যত খই,
নিমেষে তা ভাসিয়ে দিলি—কিছুই আর নেই!
যেই আঙিনায় কাটত সকাল তোমার ছায়াতলে,
সেই ঘরবাড়ি তলিয়ে গেল রাক্ষসী নদীর জলে।
বুকের ভিতর হাহাকার আর চোখের গভীরে বান,
নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছি হারিয়ে নদীর গান।
যেথায় ছিল আমার প্রিয়ার মুখরিত সেই ঘর,
আজ সেখানে জলের খেলা, সব হয়ে গেল পর।
তোমার প্রেমে শূন্য হৃদয়, কাঁদে রে অবিরত,
স্মৃতির চরে খুঁজি শুধু সুখের ঠিকানা কত!
ভাঙন বুঝি নিত্যদিনের, ভাঙছে শুধু বুক,
পদ্মার রাক্ষসী গ্রাস কেড়ে নিল মুখের সুখ।
বিচ্ছেদের এই তীব্র দহন বইব কতকাল?
প্রেম বিরহের দীর্ঘশ্বাসে জাগে শুধু হাহাকার।
কূলে বসে কাঁদে বিরহী মন, আকাশ হলো ঘোর,
পদ্মা নদীর ঢেউয়ের মাঝে ভাসছে আমার ভোর।
এক মুঠো রোদ পেতে খুঁজি পুরোনো সে দিন,
পদ্মার জলে হারিয়ে গেছে সব যে অমলিন।
রাতের আঁধারে নৌকা ভাসে, কাঁদে জেলের মন,
নিঠুর নদী ভাসিয়ে নিল প্রেমের আয়োজন।
সর্বনাশা স্রোতের টানে হারিয়ে গেছে সব,
তীরে শুধু কান্নার রোল, জাগে নিরব কলরব।
রাক্ষসী নদীর কান্না
সারোয়ার -ই-কায়নাত
বুকের মাঝে সর্বনাশা পদ্মারে তোর কত যে ছল,
সবুজ গাঁয়ের সুখ কেড়ে নেয় রাক্ষুসী তোর জল।
আজন্মের  ভিটেমাটি আর স্মৃতির যত খই,
নিমেষে তা ভাসিয়ে দিলি—কিছুই আর নেই!
যেই আঙিনায় কাটত সকাল তোমার ছায়াতলে,
সেই ঘরবাড়ি তলিয়ে গেল রাক্ষসী নদীর জলে।
বুকের ভিতর হাহাকার আর চোখের গভীরে বান,
নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছি হা…Read More
বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা
সারোয়ার -ই-কায়নাত 
বেঁচে থাকার শত চেষ্টার পরেও বেঁচে থাকা যায় না,
প্রাণ থাকতে চায় না, শরীরে সুখের ঠিকানা মেলে না।
প্রতিটি নিশ্বাস যেন বুকের ভেতর ভারী হয়ে আসে,
জীবনের শূন্য পাতাগুলো শুধু দীর্ঘশ্বাসে ভাসে।
অন্ধকার পৃথিবীর  কোণে দাঁড়িয়ে একলা আমি,
স্মৃতির আঙিনায় তুমি ছাড়া সবই যেন অসম্পূর্ণ দামি।হৃদয়পুরে আগুন জ্বলে, পুড়ে যায় রোজ নিভৃতে,
কেউ রাখে না খবর, কেউ আসে না সান্ত্বনা দিতে।
কত রাত জেগে থাকি, চাঁদ ডুবে যায় বিষাদের ঘোরে,
তবুও তোমার ছায়া বারবার আমার দুচোখ এসে ফেরে।
বেঁচে থাকার  নিরন্তর লড়াইয়ে আমি আজ বড্ড ক্লান্ত,
প্রতিটি প্রহর কাটে আমার বিরহের যন্ত্রণায় প্রান্ত।
শরীরে বইছে এখন শুধু শূন্যতার এক দীর্ঘ হাহাকার,
কোনো মায়াই আর বেঁধে রাখতে পারে না আমার  পার।
প্রাণ চায় না বেঁচে থাকতে, এই বিরহ-দহনে প্রতিনিয়ত,
মৃত্যুর মতো নীরবতা গ্রাস করে আমাকে নিঃশব্দে নিয়ত।
তবু নিয়ম মেনে সূর্য ওঠে, ভোরের আলো দেয় দেখা,
আমার আকাশে তুমি ছাড়া সবকিছুই আছে শুধু একা।
বেঁচে আছি শুধু নিয়মের ঘেরাটোপে, নেই কোনো মানে,
কষ্টের এই চাদর মুড়িয়ে কাঁদি আমি নিভৃত নিদানে।
 নিঃসঙ্গ জীবনে আর কোনো পথচলা বাকি নেই,
আমি যেন এক মরুভূমি, শুষ্ক নদীর মতো আজ খেই।
বেঁচে থাকার শত চেষ্টার পরেও বেঁচে থাকা যায় না,
অশ্রুভেজা চোখে আর কোনো নতুন স্বপ্ন ফোটে না।
বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা
সারোয়ার -ই-কায়নাত
বেঁচে থাকার শত চেষ্টার পরেও বেঁচে থাকা যায় না,
প্রাণ থাকতে চায় না, শরীরে সুখের ঠিকানা মেলে না।
প্রতিটি নিশ্বাস যেন বুকের ভেতর ভারী হয়ে আসে,
জীবনের শূন্য পাতাগুলো শুধু দীর্ঘশ্বাসে ভাসে।
অন্ধকার পৃথিবীর  কোণে দাঁড়িয়ে একলা আমি,
স্মৃতির আঙিনায় তুমি ছাড়া সবই যেন অসম্পূর্ণ দামি।হৃদয়পুরে আগুন…Read More
বহুদূরের নিশ্বাস
সারোয়ার -ই-কায়নাত 
যাকে নিশ্বাস ভেবে বেঁচে থাকি আজ সে বহুদূরে,
একলা প্রহর কাটে শুধু তার স্মৃতি ও সুদূরে।
জানালার কাঁচে জমে থাকা জল বলে সে কথা,
বুকের গভীরে আজও জমে আছে গোপন নীরবতা।
অস্তিত্বের প্রতিটা কোণে তার ওমের অনুভূতি,
কেন তবে আজ এত দূরে দূরত্বের এই প্রসূতি?
চোখ বুজলেই মনে হয় সে তো দাঁড়িয়ে রয়েছে পাশে,
হাত বাড়ালেই শুধু শূন্যতা এসে শূন্য বুকে হাসে।
নির্ঘুম এই রাতে তারাগুলো শুধু তাকেই খোঁজে,
হৃদয়ের যত অনুভূতি তাকেই ভালোবেসে বুঝে।
কোনো এক মেঘে ঢাকা চাঁদে তার ছবি ভেসে ওঠে,
অদৃশ্য সুতোয় যেন মন তার আমার মনের সাথে জোটে।
কত কথা ছিল জমে ওই চোখের গভীরে জমা,
আজ কেন এই দূরত্বের নেই কোনো ক্ষমা?
তাকে ছাড়া পৃথিবী লাগে এক মরুভূমি যেন,
প্রতিটি নিশ্বাস টানে তাকে কাছে পাওয়ার জন্য কেন।
দূরত্ব তো শুধু একটা সংখ্যা, বাড়ে শুধু প্রেম,
সে তো মিশে আছে হৃদয়ে, যেন এক গোপন হেম।
বাতাসের প্রতিটি টানে আমি তার গন্ধ আজও পাই,
হৃদয়ে শুধু তার ছবি আঁকা হয়ে যায়।
নিঃসঙ্গতার এই চাদরে জড়িয়ে কাঁদি আমি একা,
হয়তো কোনোদিন ঠিক হবে আবার দুজনে দেখা।
যতদিন না কাছে পাই, সে থাকুক আমার কবিতায়,
আমার প্রতিটি নিশ্বাস তাকেই শুধু কাছে ডেকে যায়।
বহুদূরের নিশ্বাস
সারোয়ার -ই-কায়নাত
যাকে নিশ্বাস ভেবে বেঁচে থাকি আজ সে বহুদূরে,
একলা প্রহর কাটে শুধু তার স্মৃতি ও সুদূরে।
জানালার কাঁচে জমে থাকা জল বলে সে কথা,
বুকের গভীরে আজও জমে আছে গোপন নীরবতা।
অস্তিত্বের প্রতিটা কোণে তার ওমের অনুভূতি,
কেন তবে আজ এত দূরে দূরত্বের এই প্রসূতি?
চোখ বুজলেই মনে হয় সে তো দাঁড়িয়ে রয়েছে পাশে,
হাত বাড়াল…Read More
জানতে যেওনা 
সারোয়ার -ই-কায়নাত 
জানতে যেওনা কেমন আছি আমি নিভৃত রাতে,
নির্ঘুম চোখের বালিশ ভিজেছে বেদনার দীর্ঘপাতে।
স্মৃতির চাদরে ঢেকেছি নিজেকে একা ভুবনের কোণে,
তোমার দেওয়া পুরোনো চিঠিগুলো আজও কাঁদে গোপনে।
মেঘের ওপারে হারিয়ে গেছে যে প্রেম ছিল খুব চেনা,
শূন্য হৃদয়ে এখন আর কেউ দেয় না কোনো সান্ত্বনা।অভিমানের চাদর জড়িয়ে দিয়েছি আমার  দুই কাঁধে,
কোনো এক অচেনা সুর যেন শুধু বিরহের টানে বাঁধে।
জানতে যেওনা কতটা বিষণ্ণ আমার  মনের আঙিনা,
চোখের কোণে জমে থাকা জল আজো পেরোয় না সীমানা।একলা হাঁটি আমি এখন শহরের ব্যস্ত ট্রাফিকে,
ভিড়ের মাঝেও খুঁজি তোমায় নিবিড় কোনো শূন্যতাকে।
হয়তো তুমি অনেক সুখে আছো ভুলে সব স্মৃতিময় দিন,
আমার এ খাতার পাতায় তুমি হয়ে গেছো বড় বেশি ঋণ।দিনশেষে ক্লান্ত সূর্য ডোবে আকাশের ওই পশ্চিম কোণে,
বিষাদের নীল খামে চিঠি লিখি শুধু তোমারই স্মরণে।
জানতে যেওনা কেমন আছি আমি  ধূসর বাস্তবতায়,
অপেক্ষার প্রহর গুনে দিন কাটে কেবল নিরাশার খাতায়।নীরবে সয়ে যাই হৃদয়ের সবটুকু অব্যক্ত এই কান্না,
ভাঙা আয়নায় মুখ দেখে মনে হয়, এ জীবন  সামান্য নয়।
যদি কখনো ফিরে তাকাও  পরিত্যক্ত জনপদে,
দেখবে আমি দাঁড়িয়ে আছি তোমারই দেওয়া সেই বিপদে।
জানতে যেওনা কেমন আছি আমি  বিরহ ব্যথায়,
এখনো প্রতিটি সকাল কাটে কেবল তোমারই আশায়।
জানতে যেওনা
সারোয়ার -ই-কায়নাত
জানতে যেওনা কেমন আছি আমি নিভৃত রাতে,
নির্ঘুম চোখের বালিশ ভিজেছে বেদনার দীর্ঘপাতে।
স্মৃতির চাদরে ঢেকেছি নিজেকে একা ভুবনের কোণে,
তোমার দেওয়া পুরোনো চিঠিগুলো আজও কাঁদে গোপনে।
মেঘের ওপারে হারিয়ে গেছে যে প্রেম ছিল খুব চেনা,
শূন্য হৃদয়ে এখন আর কেউ দেয় না কোনো সান্ত্বনা।অভিমানের চাদর জড়িয়ে দিয়েছি আমার  দ…Read More
আমাকে ছেড়ে যেওনা 
সারোয়ার -ই-কায়নাত 
নীল খামে লেখা কিছু না-বলা চিঠি,
পড়ন্ত বিকেলে জমা হওয়া কষ্ট আর স্মৃতি।
অপেক্ষার প্রহরে শুধু শূন্যতার হাহাকার,
এভাবেই কেটে যায় দিন, দীর্ঘশ্বাস আর প্রহর।
তুমি ছাড়া এ জীবনে শূন্যতার রঙ খুব গাঢ়,
দূরে গেলে তুমি যেন হয়ে যাই এক পথহারা।
জানালার কাঁচে জমে থাকা বৃষ্টির জল,
আমার চোখে বয়ে আনে এক সমুদ্র কোলাহল।
একলা দুপুরে খুব মনে পড়ে তোমার ছায়া,
আমার মনের আকাশে ভাসে কেবলই মায়া।
এভাবেই থমকে দাঁড়ায় শহরের ব্যস্ত সময়,
চোখের কোণে জমে থাকা জল যেন হয় বিজয়।
বুকের গভীরে জমে আছে কিছু না-বলা কথা,
নিঃসঙ্গ এই রাতে শুধু বেড়ে যায় নীরবতা।
স্মৃতির চাদর জড়িয়ে কাটে নির্ঘুম রাতগুলো,
জানালার ফাঁকে এসে দোলা দেয় বিষাদের স্মৃতিগুলো।
শত কষ্টের মাঝেও মন শুধু তোমাকেই খোঁজে,
অভিমানের চাদরে হৃদয় কেবলই কাঁদে আর মজে।
আমার কান্না কি পৌঁছায় না তোমার কানে?
হারিয়ে যাওয়ার ভয় কাঁদায় আমাকে অভিমানে।
বুকের ভেতর জমে আছে এক বিশাল শূন্যতা,
তুমি ছাড়া থমকে গেছে আমার জীবনের চঞ্চলতা।
একটি বার ফিরে এসো, আকুল মিনতি—
"আমাকে ছেড়ে যেওনা, আমাকে ভুলে যেওনা।
আমাকে ছেড়ে যেওনা
সারোয়ার -ই-কায়নাত
নীল খামে লেখা কিছু না-বলা চিঠি,
পড়ন্ত বিকেলে জমা হওয়া কষ্ট আর স্মৃতি।
অপেক্ষার প্রহরে শুধু শূন্যতার হাহাকার,
এভাবেই কেটে যায় দিন, দীর্ঘশ্বাস আর প্রহর।
তুমি ছাড়া এ জীবনে শূন্যতার রঙ খুব গাঢ়,
দূরে গেলে তুমি যেন হয়ে যাই এক পথহারা।
জানালার কাঁচে জমে থাকা বৃষ্টির জল,
আমার চোখে বয়ে আনে এক স…Read More
ফিরে এলো ভালোবাসা
সারোয়ার -ই-কায়নাত 
বহুদিন ধরে বুকের গভীরে জমেছিল শুধু হাহাকার,
অবিরত বিরহে ভিজেছিল চোখ, বেদনার অন্ধকার।
কাটেনি প্রহর একার ঘরেতে, শূন্যতার নীল বিষাদে,
কত রাত গেছে শুধু স্মৃতি নিয়ে, অশ্রুর অবিরাম গাদে।
তোমার বিচ্ছেদ ছুঁয়েছিল মন, বিষাদের তীব্র খামে,
স্মৃতির কঙ্কাল হয়ে ভেসেছিলে তুমি, প্রতিদিনের নিয়মে।অভিমানী মেঘ জমেছিল খুব, নীল আকাশেতে আজ,
কষ্টের চাদর মুড়িয়ে দিয়েছি, ভেঙে সব মনস্তাপ।
কতটা যাতনা সয়েছে এ হূদি, তুমি কি তা জানো?
ব্যথার আগুনে পুড়ে গেছে মন, এ কথা কি আর মানো?অপেক্ষার প্রহর গুনেছি একা, বিষাদের এই স্রোতে,
নিঃসঙ্গতার চাদর জড়িয়ে, শুধু ভেসেছি দূর পথে।
অথচ আজ সব মেঘ কেটে গিয়ে, হাসে ভোরের আলো,
সমস্ত বিরহ দূরে মুছে দিয়ে, বাসলো আবার ভালো।
যত ব্যথা ছিল, যত ছিল কষ্ট, মুছে গেল এক নিমিষে,
ভালোবাসা ফিরে এলো  ঘরে, জীবনের চেনা পরিবেশে।
হৃদয়ের সব জীর্ণ দেয়াল, ভেঙে খানখান আজ,
সুখের রঙেতে রাঙা হলো মন, পেল এক নতুন সাজ।বিরহের রাত শেষ হয়ে গেল, ফুরলো সব যে কান্না,
সুখের জোয়ারে ভাসছি দুজনে, মিটেছে সকল শূন্যতা।
অশ্রুগুলো আজ মুছে গেছে সব, হাসির কোমল রেখায়,
তুমি এলে ফিরে আমার জীবনে, এক অদ্ভুত মায়ায়।
যত ব্যথা-বেদনা ছিল পিছে ফেলে, এ কী নতুন ভোর!ভালোবাসা ফিরে এলো আজ, খুলে সব বেদনার ঘোর।
ফিরে এলো ভালোবাসা
সারোয়ার -ই-কায়নাত
বহুদিন ধরে বুকের গভীরে জমেছিল শুধু হাহাকার,
অবিরত বিরহে ভিজেছিল চোখ, বেদনার অন্ধকার।
কাটেনি প্রহর একার ঘরেতে, শূন্যতার নীল বিষাদে,
কত রাত গেছে শুধু স্মৃতি নিয়ে, অশ্রুর অবিরাম গাদে।
তোমার বিচ্ছেদ ছুঁয়েছিল মন, বিষাদের তীব্র খামে,
স্মৃতির কঙ্কাল হয়ে ভেসেছিলে তুমি, প্রতিদিনের নিয়মে।অভিমানী মেঘ জমেছি…Read More
দি রয়েল পাবলিশার্স থেকে প্রকাশিত জনপ্রিয় কথাসাহিত্যিক সারোয়ার -ই-কায়নাত  কাব্যগ্রন্থ গুলো পড়েছেন তো? দারুণ এই কাব্যগ্রন্থ গুলো পড়া মিস করতে না চাইলে আজই আপনার কপি সংগ্রহ করুন। 
স্বপ্নের প্রেয়সী, আকাঙ্খার প্রতিধ্বনি ,তুমি আজ কতো দূরে, মনে পড়ে তোমাকে,ভুলার কোন পথ নেই, হৃদয় পোড়ার গন্ধ,প্রিয়া তুমি প্রিয়া, কাব্যগ্রন্থসমূহ ইতিপূর্বে ৭টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে  শূন্যতার দীর্ঘশ্বাস"ও "অসম্পূর্ণ ভালোবাসা"দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হবে ।। ব্রেন স্ট্রোক জনিত কারণে নতুন কোন কবিতা লিখতে পারিনা। হয়তো এই শেষ। সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।
প্রকাশক : দি রয়েল পাবলিশার্স ও পরিবেশক : এ্যাবাকাস পাবলিকে
৩৮/৩ বাংলাবাজার, দোতলা, ঢাকা-১১০০। 
ফোন: ০২-২২৩৩৫২৬৬৮, ০১৫১৫-৭৮৭৮৯৯
স্বপ্নের প্রেয়সী, আকাঙ্খার প্রতিধ্বনি ,তুমি আজ কতো দূরে, মনে পড়ে তোমাকে,ভুলার কোন পথ নেই, হৃদয় পোড়ার গন্ধ,প্রিয়া তুমি প্রিয়া, কাব্যগ্রন্থসমূহ ইতিপূর্বে ৭টি কাব্য…Read More
মহাশূন্যের আদমশুমারি
সারোয়ার -ই-কায়নাত 
বিচার যদি কারো হয় এ ধরায়, তবে আমারই হোক,
ভুল ঠিকানার খামে জমে থাকা সব অনুতাপ আর শোক।দূরে গেলে যদি দূরত্ব বাড়ে, বাড়ে মনের টান,
তবে দূরে থাকাই শ্রেয়, হোক না তা অভিমান।
বিরহের নীল বিষাদ যদি দূরত্ব শেখায় মনে,
তবে নদী আর সাগরের বুক চিরে শূন্যতা আসে কেন?
কত মানুষ আসে যায়, স্রোতের মতোন বহমান,
নদীর জল কোথা হতে আসে, কোথায় যায় তার টান?
যেমন করে বাষ্প হয়ে উড়ে যায় মেঘের দেশে,
তেমনি মানুষের প্রাণ মহাশূন্যে হারায় অবশেষে।
এই বিশালতার মাঝে আমিও একদিন হারিয়ে যাবো,
নক্ষত্র হয়ে জ্বলবো ঠিকই, কিন্তু ঠিকানা কি পাবো?
আকাশের ওই তারাদের কি কেউ রাখে কোনো হিসাব?মাটির পৃথিবীর মতো সেখানে কি আছে কোনো সওয়াব?মহাজাগতিক আদমশুমারি চলে কি অনন্ত নক্ষত্রবীথিতে?নাকি হিসেব ফুরালো মহাশূন্যের কোনো গাণিতিক রীতিতে?
যেখানে দূরত্বের কোনো মাপকাঠি নেই, নেই কোনো সীমানা,
সেখানে প্রাণের হিসাব কষা কেবলই মানুষের ভুল সান্ত্বনা।তবুও এই ধূলিকণায় আমার বিচার হোক মাথা পেতে,
আমি তো কেবল চেয়েছিলাম নিজেকে নিজের মাঝে পেতে।
নদী যেমন সাগরে মেশে, সব দূরত্ব ঘুচে যায় দূরান্তে,
তেমনি আমার আত্মা মিশে যাক মহাশূন্যের আদি প্রান্তে।যেখানে সময় স্থির, নেই কোনো বিরহের হাহাকার,
সে এক অনন্ত যাত্রা, সেখানে আমিও হবো অংশীদার।
তারার ভিড়ে হারিয়ে গিয়েও রবে আমারি অস্তিত্বের কণা,
সেখানে বিচারের প্রয়োজন নেই, নেই  হিসাবের গণনা।
এই তো জীবনের নিয়ম, এই তো প্রকৃতির চিরন্তন খেলা,
মহাশূন্যের আদমশুমারিতে আমিও এক নক্ষত্র অবহেলা।
মহাশূন্যের আদমশুমারি
সারোয়ার -ই-কায়নাত
বিচার যদি কারো হয় এ ধরায়, তবে আমারই হোক,
তবে দূরে থাকাই শ্রেয়, হোক না তা অভিমান।
বিরহের নীল বিষাদ যদি দূরত্ব শেখায় মনে,
তবে নদী আর সাগরের বুক চিরে শূন্যতা আসে কেন?
কত মানুষ আসে যায়, স্রোতের মতোন বহমান,
নদীর জল কোথ…Read More
সারোয়ার -ই-কায়নাত changed their profile picture
প্রত্যাঘাত
সারোয়ার -ই-কায়নাত 
কতো কিছু করেও আজ, শুনতে হলো কেন?
আমার সকল চেষ্টায়, এতোটুকুও ছিলো না?
"আমি কি করতে বলেছি?"— তোমার এই রুক্ষ বুলি,
আমার সমস্ত স্বপ্ন দেয় মুহূর্তেই ধূলি।
"তুমি না থাকলেও আমি, করতে পারতাম একা"
এতো বড় আঘাত আগে, কখনো হৃদয়ে টানেনি রেখা।
"কী দরকার ছিল বলো?"— তোমার মুখে এমন কথা,
আমার হৃদয় চিরে বাড়ায় শুধু নীরবতা।
"আমি কি বলেছি কিছু করতে?"—তোমার কি অদ্ভুত  দাবি?
তবে কি  সব আয়োজন ছিল মূল্যহীন,দিবানিশি  ভাবি?
"এতো দিন কি একাই আমি করিনি?"— এ কেমন প্রশ্ন তব,
আমার নিঃস্বার্থ ভালোবাসা হলো তবে পরাভব।
"তুমি ছাড়া চলেনি কোনকিছু জীবনে কোনোদিন?"
আজ তুমি বললে হেসে, আমি কেবলই অর্থহীন।
এতো অবহেলা আর এতটুকু বিশ্বাসের অভাব,
আজ আমার সব শূন্যতায় ছড়ায় শুধু প্রলাপ।
তুমি না থাকলেও আমি, ঠিকই চলতে পারতাম একা,
তবু কেন তোমার পথেই, বারবার গেছি আমি দেখা?
আজ তুমি দূরে আছো, আমি তো আছিই আমার মতো,
তবু বুকের ভেতর জমে আছে, না-বলা কথা কতো।
নির্ঘুম প্রতিরাতে, শুধুই কাঁদে আমার ব্যথিত মন,
কেন বুঝলে না তুমি, আমার এমন আত্মসমর্পণ?
সব প্রশ্নের উত্তর আজ, হয়তো হারিয়ে গেছে দূরে,
আমি শুধু একা গাইছি, একলা বিরহেরই সুরে।
প্রত্যাঘাত
সারোয়ার -ই-কায়নাত
কতো কিছু করেও আজ, শুনতে হলো কেন?
আমার সকল চেষ্টায়, এতোটুকুও ছিলো না?
“আমি কি করতে বলেছি?”— তোমার এই রুক্ষ বুলি,
আমার সমস্ত স্বপ্ন দেয় মুহূর্তেই ধূলি।
“তুমি না থাকলেও আমি, করতে পারতাম একা”
এতো বড় আঘাত আগে, কখনো হৃদয়ে টানেনি রেখা।
“কী দরকার ছিল বলো?”— তোমার মুখে এমন কথা,
আমার হৃদয় চিরে বাড়ায় শুধু নীরবতা।…Read More
সহস্রাব্দ ও তুমি
সারোয়ার -ই-কায়নাত 
কি ভাবছো, তোমায় মনে পড়ে না?
আমাকে ভুলে থাকবে, না, তা হবে না!
স্মৃতির ক্যানভাসে তুমি যে অমলিন,
তোমায় ছাড়া কাটে না কোনোদিন।
দিনের শেষে মেঘের ওপারে যখন,
আমি আর থাকবো না এই ধরায় তখন;
ভেবেছো কি মুছে যাবো শূন্যতার টানে?
না, তা হবে না কোনো গানে বা বিধানে।
একদিন, দুদিন—নয়,
মাস কিংবা বছর নয়।
কালের নিয়মে যখন ধুলো জমবে চাদরে,
স্মৃতিরা খেলা করবে বিষণ্ণতার আদরে।
সহস্র বছর পরে...
যখন পৃথিবী চলে যাবে বহু দূরে,
আকাশের নীল কিংবা বাতাসের সুরে,
আমাকে তোমার মনে পড়বেই, প্রিয়!
একবার চোখ বুজে শুধু অনুভবে নিয়ো।
তখনো রবে না বলা অনেক কথা,
হৃদয়ের গভীরে জমাট বাঁধা নীরবতা।
তুমি চাইলেও পারবে না দূরে সরিয়ে রাখতে,
আমি মিশে থাকব তোমার নিশ্বাসে-প্রান্তে।
অনন্ত কালের সীমানা পেরিয়ে এসে,
তোমায় মনে পড়বে আমারই ভালোবেসে।
সহস্রাব্দ ও তুমি
সারোয়ার -ই-কায়নাত 
কি ভাবছো, তোমায় মনে পড়ে না?
আমাকে ভুলে থাকবে, না, তা হবে না!
স্মৃতির ক্যানভাসে তুমি যে অমলিন,
তোমায় ছাড়া কাটে না কোনোদিন।
দিনের শেষে মেঘের ওপারে যখন,
আমি আর থাকবো না এই ধরায় তখন;
ভেবেছো কি মুছে যাবো শূন্যতার টানে?
না, তা হবে না কোনো গানে বা বিধানে।
একদিন, দুদিন—নয়,
ম…Read More
( অন্তর্লীন )
কথা বলার মানা আছে, দেখা করার বারন আছে,
তবু তো কেউ একজন বুকের গভীরে নিঃশব্দে বাঁচে।
সব দূরত্ব নীরব, নিস্তব্ধ এই শহরের অলিগলি,
অচেনা পথিকের মতো হেঁটে যায় ছায়া তারুণ্য গলে।
দেয়ালের এপারে আমি, ওপারে নির্জন তোমার উঠোন,
স্মৃতিরা সেখানে বুনে যায় এক অদ্ভুত মায়াবী বুনন।
চোখে চোখ রেখে কথা বলা, সে তো শুধু ছুঁয়ে দেখা নয়,
না-বলা কথারা আজ বাতাসে ছড়ায় এক চেনা বিস্ময়।
ভিড় বাসে, হেঁটে যাওয়া পথে—তুমি যেন এক অদৃশ্য ছায়া,
আমার একাকীত্ব জুড়ে জড়িয়ে থাকে শুধু তোমারই মায়া।নিষেধের কাঁটাতার ভেদ করে হৃদয় মানে না কোনো বাধা,
দূরত্ব শুধু নামমাত্র, মন তো আত্মায় আছে বাঁধা।
নীরবতার এই ভাষাই আজ আমাদের গভীরতম সংলাপ,
 নেই কোনো কোলাহল, নেই কোনো দীর্ঘশ্বাস বা প্রলাপ।
নিশ্বাসের দূরত্বে তুমি, আর আমি তোমার নিঃশ্বাসের ঘ্রাণ,
নিভৃত এই অসীমে যেন মিশে আছে জীবনের সব গান।
সব দূরত্ব মুছে যায় যখন, শূন্যতায় শুধু তুমি থাকো,
অভিমানের খামে শুধু অদেখা এক চিঠির খসড়া আঁকো।এই নির্জনতার গভীরে, দূরত্বের এই শীতল প্রহরে,
কেউ একজন খুব গোপনে পাহারা দেয় মনের গভীরে।
নিষেধের দেয়ালগুলো ভেঙে চুরমার হয়ে যায় অগোচরে,
অনন্তকাল ধরে সে বেঁচে থাকে শুধু অনুভূতির অন্তরে।না-বলা কথার এই নীরবতা, এই নিস্তব্ধতার চাদর,
আমাদের ভালোবাসার গল্প লেখে, মুছে দেয় সব কাঁটাতার।তবু তো কেউ একজন রয়েছে, সব দূরত্বকে জয় করে,
আমার না-বলা প্রার্থনায়, আমার প্রত্যেকটি গভীর ভোরে।
( অন্তর্লীন )
কথা বলার মানা আছে, দেখা করার বারন আছে,
তবু তো কেউ একজন বুকের গভীরে নিঃশব্দে বাঁচে।
সব দূরত্ব নীরব, নিস্তব্ধ এই শহরের অলিগলি,
অচেনা পথিকের মতো হেঁটে যায় ছায়া তারুণ্য গলে।
দেয়ালের এপারে আমি, ওপারে নির্জন তোমার উঠোন,
স্মৃতিরা সেখানে বুনে যায় এক অদ্ভুত মায়াবী বুনন।
চোখে চোখ রেখে কথা বলা, সে তো শুধু ছুঁয়ে দেখা নয়,…Read More