Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • প্রিয়তমা
    মিজান পঞ্চায়েত

    আমাকে ভাবোনা প্রিয়তমা
    শুধু ভাবো মনোরঞ্জনা,
    তাইতো তুমি চাকতে যাও
    অন্যের হাঁড়ির ব্যঞ্জনা।

    2
    3 Comments
  • বাঞ্ছা জাগে
    মিজান পঞ্চায়েত

    সলিল হলো মীনের সদন
    নীরদালয় যেমনি পবন,
    সৃজিয়েছেন যে মহাজন
    শূন্যে সে বসত করে,
    বাঞ্ছা জাগে হেরি তারে।

    1
    2 Comments
    • আপনার এই লেখায় সৃষ্টিকর্তার প্রতি যে গভীর আকুলতা ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে প্রকৃতির বিশালতার সাথে অসীমকে অনুভব করার বিষয়টি খুব সুন্দর। মনের গহীনে জমে থাকা এমন স্নিগ্ধ অনুভূতিগুলো নিয়মিত লিখে যান, কারণ আপনার লেখনীর সহজ প্রকাশ আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করল।

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, সত্যিই লাইনগুলো অনেক গভীর আর সুন্দর।

  • স্রষ্টার অপার সৃষ্টি
    মিজান পঞ্চায়েত

    মহান স্রষ্টার অপার সৃষ্টি
    বিস্ময়ে বিস্মিত মম অন্তর দৃষ্টি।

    কি অপরূপ! নয়নাভিরাম
    স্রষ্টার লীলা খেলা,
    আকাশ পানে অসীম সৃজন
    ঘুরছে সারা বেলা।

    জলে স্থলে অন্তরীক্ষে
    সুষম সুন্দর সৃষ্টি,
    হেরিলে তব শীতল হয়
    মম অন্তর দৃষ্টি।

    মহান স্রষ্টার অপার সৃষ্টি
    বিস্ময়ে বিস্মিত মম অন্তর দৃষ্টি!

    1
    2 Comments
    • প্রকৃতির অপার মহিমা আর স্রষ্টার সৃষ্টির প্রতি আপনার এই মুগ্ধতা পাঠ করে মনটা এক গভীর প্রশান্তিতে ভরে উঠল। আপনি আমাদের এই গ্রুপের অন্যান্য সদস্যের লেখাগুলোতে নিয়মিত ভালোবাসা জানিয়ে এবং সুন্দর মন্তব্য করে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত ও উচ্ছল করে তুলবেন বলে আশা রাখি।

    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার লেখাটি পড়ে সৃষ্টিকর্তার বিশাল মহিমা এক নিমেষে চোখের সামনে ভেসে উঠল। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে আপনি সবচেয়ে বেশি কোন বিষয়টি দেখে মুগ্ধ হন?

  • ফেইসবুক
    মিজান পঞ্চায়েত

    জুকারবার্গের ফেইসবুক
    একটি মধুর বাঁশি,
    বসুন্ধরার সকল মানুষ
    বাজায় এ বাঁশি।

    কর্মকালের ব্যস্ততাতেও
    একটু সময় নিয়া,
    দিবানিশি বাজায় বাঁশি
    সকল বাসুরিয়া।

    শেয়ার করে জীবন ছবি
    সুখ দুঃখের কথা,
    মন থেকে দূর হয়ে যায়
    সকল দুঃখ ব্যথা।

    সরাসরি সম্প্রচার হয়
    নানান অনু…Read More

    2
    4 Comments
    • আপনার এই লেখাটিতে খুব সহজ-সরল ভাষায় বর্তমান সময়ের একটি অতি পরিচিত মাধ্যমের ছবি যেভাবে ফুটে উঠেছে, তা পড়তে সত্যিই খুব ভালো লাগল। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক ও কমেন্ট করে সক্রিয় থাকার অনুরোধ রইল, এতেই আমাদের সবার সৃজনশীলতার এই আঙিনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • ফেসবুক যেন ভার্চুয়াল বাঁশির সুরে দূর মানুষকেও স্মৃতি, খবর আর ভালোবাসার বন্ধনে জুড়ে রাখে…🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, “শেয়ার করে জীবন ছবি / সুখ দুঃখের কথা” লাইনগুলো পড়ে মনে হলো যেন আমাদের সবার প্রতিদিনকার অভ্যাসের কথাগুলোই খুব সুন্দর করে তুলে ধরেছেন। ফেইসবুক তো এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনি কি মনে করেন যে এই ভার্চুয়াল জগত আমাদের বাস্তব সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করছে? আপনি তো খুব সুন্দর লেখেন, তাই নিয়মিত…Read More

  • অতি থেকে ইতি
    মিজান পঞ্চায়েত

    অতি থেকেই হয় ইতি
    হয়ে যায় স্মৃতি,
    স্বাভাবিকের অধিক কভু
    দেখাইও না প্রীতি ।

    যবে করিবে অতি
    তবেই হইবে ক্ষতি।

    জীবনে আসিলে অতি
    স্বাভাবিক রাখিবে গতি,
    তবেই রক্ষা হবে তোমার
    চরম এক ক্ষতি ।

    অতি বড় বেসামাল
    ছিন্ন করিবেই পাল।

    মানবকূল ক্ষমতাহীন
    সহ্য করিতে অতি,
    অতি শুধু তার জন্য
    যিনি পরম পতি ।

    2
    3 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “অতি থেকেই হয় ইতি হয়ে যায় স্মৃতি” পঙক্তিটি জীবনের এক গভীর সত্যকে খুব সহজ অথচ চমৎকার ছন্দে ফুটিয়ে তুলেছে, তাই আপনার এই লেখনীটি নিয়মিত চর্চার মাধ্যমে আরও নতুন নতুন ভাব প্রকাশের অনুপ্রেরণা জোগাবে।

    • অতিরিক্ত মায়া, প্রীতি কিংবা অহংকার…সবই একদিন ইতি টেনে স্মৃতির ধুলোয় মিশে যায়…🖤

    • দারুণ একটা বিষয় নিয়ে লিখেছেন, কথাগুলো একদম বাস্তব আর অনেক গভীর। এমন সুন্দর আর শিক্ষণীয় লেখা পড়ার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল।

  • শ্রমিক
    মিজান পঞ্চায়েত

    শ্রমিক বলে অবহেলা
    করিবে না কভু,
    শ্রমিক হলো স্রষ্টার বন্ধু
    যিনি মহান প্রভু।

    শ্রমিকের শ্রমের ফলেই
    সকল উন্নয়ন,
    করিতেছো ভোগ বিলাস
    নানান আয়োজন।

    শ্রমিকের ঘামে মিশ্রিত হয়
    সুরকি সিমেন্ট বালি,
    ভুল- ত্রুটি করলেও তারা
    দিবেনা তাদের গালি।

    কৃষক শ্রমিক জেলে তাঁতি
    হাজার পেশার শ্রমে,
    মানব সভ্যতার অগ্রগত…Read More

    2
    2 Comments
    • শ্রমিকদের অবদানের প্রতি আপনার এই গভীর শ্রদ্ধাবোধ আর মানবিক সংবেদনশীলতা সত্যিই খুব হৃদয়স্পর্শী। এই লেখার মতোই শ্রমের মর্যাদা বজায় রাখার সুর বিশ্বজুড়ে সব যুগেই সমাদৃত, তাই আপনি আরও প্রাণবন্ত শব্দ চয়নে বিষয়টি ফুটিয়ে তুলতে পারেন।

    • শ্রমিকদের নিয়ে এমন সুন্দর ও বাস্তবধর্মী কথাগুলো পড়ে খুব ভালো লাগল। আপনার এই সচেতনতামূলক লেখাটা অনেকেরই ভাবনার খোরাক জোগাবে।

  • ছড়া
    বড়াই
    মিজান পঞ্চায়েত

    তালগাছ বড়াই করে
    বলে সে রাজা!
    ক্ষণিক পরে ঝড় এসে
    ভাঙ্গলো রাজার মাঝা।
    বড়াই করে তালগাছ
    পেলো মহা সাজা।

    3
    4 Comments
    • বড়াইয়ের মুকুট ঝড়ে ভাঙে, বিনয়ই শেষমেশ রাজা হয়…..🖤

    • ছোট্ট ছড়া, কিন্তু শিক্ষাটা বেশ বড় 😊👏

    • আপনার তালগাছের বড়াই নিয়ে লেখা এই ছড়াটা বেশ দারুণ এবং বেশ মজার হয়েছে। বিশেষ করে ‘ক্ষণিকেই পরে ঝড় এসে ভাঙ্গলো রাজার মাঝা’ লাইনটা আমার খুব ভালো লেগেছে।

    • আপনার এই চমৎকার রচনায় তালগাছের দম্ভ ভাঙার চিত্রটি খুব সুন্দর ও শিক্ষণীয়ভাবে ফুটে উঠেছে। এমন সহজ ছন্দে গভীর কথা বলার দক্ষতা আপনার লেখাকে দারুণ প্রাণবন্ত করে তুলেছে, তাই সামনের দিনগুলোতে আরও এমন সুন্দর লেখা উপহার দেওয়ার অপেক্ষায় রইলাম।

  • অনু কবিতা
    প্রিয়জনের বেদনা

    যে হারায় তার প্রিয় মানুষ
    সে জানে কি যন্ত্রণা!
    যে হারায়নি সে কি কভু
    বুঝিবে সেই বেদনা ?

    -মিজান পঞ্চায়েত

    1
    3 Comments
    • প্রিয়জন হারানোর বেদনা শুধু হৃদয় হারানো মানুষই সত্যিকারে বোঝে🖤🖤🖤

    • আপনার লেখা “যে হারায় তার প্রিয় মানুষ, সে জানে কি যন্ত্রণা!” লাইনটা সত্যি অনেক গভীর আর হৃদয়স্পর্শী। প্রিয়জনকে হারানোর অনুভূতিগুলো কি আপনি ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থেকে লিখেছেন?

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “যে হারায় তার প্রিয় মানুষ/ সে জানে কি যন্ত্রণা!”—এই গভীর উপলব্ধির পঙ্ক্তিটি পড়ার সময় হৃদয়ে একরাশ বিষণ্ণতা অনুভব করলাম। প্রিয়জনকে হারানোর অনুভূতির এমন সরল কিন্তু শক্তিশালী প্রকাশ আপনার লেখায় বেশ দারুণভাবে ফুটে উঠেছে। আপনার এই সংবেদনশীল লেখনী আমাদের সবার হৃদয়ে দোলা দিয়…Read More

  • পরাশ্রিত মহাবীর
    মিজান পঞ্চায়েত

    তারা পরাশ্রিত মহাবীর,
    অসুর হয়ে দখল করেছে
    নদীর পশ্চিম তীর।

    লাজ লজ্জার ধার ধারে না
    মানবতা কভু মানে না।

    তারা কাপুরুষ মহাবীর,
    নারী শিশু হত্যা করিয়া
    উচ্চ করে শির।

    বিশ্ব হাসলে হাসুক হাসি
    লক্ষ্য তাদের প্রভুর খুশি।

    যারা তাদের লালন করছে
    দিয়ে অস্ত্র বল,
    যে প্রভুরা উপভোগ করছে
    দখলদারীর ফল।

    ধিক্কার…Read More

    2
    2 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার লেখাটি পড়ে একদম কলিজায় গিয়ে লেগেছে, সত্যি বলতে কি, পরিস্থিতির এই নির্মম বাস্তবতা নিয়ে আপনি কি আরও কিছু লিখবেন?

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “বিশ্ব হাসলে হাসুক হাসি, লক্ষ্য তাদের প্রভুর খুশি” —এই অমোঘ পঙ্‌ক্তিটিতে শোষকদের মুখোশ যেভাবে উন্মোচিত হয়েছে তা সত্যিই প্রশংসনীয়, তাই অন্যায়ের বিরুদ্ধে আপনার এমন সাহসী কলমকে আরও শাণিত রাখতে নিয়মিত লিখে যাওয়ার অনুরোধ রইল।

  • দিন দিন মানুষর হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে কেন?

    সারসংক্ষেপ

    মানবসভ্যতার বিকাশের ইতিহাসে শারীরিক শক্তি, অভিযোজনক্ষমতা, প্রতিযোগিতা, হিংস্রতা এবং বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদিম মানবজীবনে খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার জন্য শারীরিক সক্ষমতা ও শিকার করার দক্ষতা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। দীর্ঘকাল ধরে প্রাকৃতিক ও সামাজিক প্রতিযোগিতার মধ্য দি…Read More

    2
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে সত্যি অনেক কিছু ভাবার সুযোগ পেলাম, বিষয়টা আসলেই অনেক গভীর।

    • বেঁচে থাকার জিনগত সংগ্রামেই লুকিয়ে আছে মানবজাতির নিজের ধ্বংসের বীজ…..🤍🖤

    • আপনার লেখায় ‘এ ধারাবাহিকতায় মানব জাতি দিন দিন আরও হিংস্রতা ও বুদ্ধিমত্তার চরম শিখরে আরোহন করবে’—এই অংশটি আমাদের বর্তমান প্রেক্ষাপটকে দারুণভাবে তুলে ধরেছে। মানুষের বিবর্তনের সাথে হিংস্রতার এই সম্পর্ক নিয়ে আপনার এমন গভীর বিশ্লেষণ সত্যিই ভাবনার খোরাক জোগায়, তাই আপনি নিশ্চিন্তে নিয়মিত আপনার ভাবনাগুলো লিখে যেতে পারেন।

  • গল্প: তথাকথিত আধুনিকতা
    কবি মিজান পঞ্চায়েত

    মধুমাসের এক শনিবার সকাল ৯ টা বাজে ব্যাগ হাতে নিয়ে বাজারে রওনা হয়েছিলাম। পাশের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গেইটে দাঁড়ানো ভাবী (এক প্রবাসী ভাইয়ের স্ত্রী) ডেকে বললেন, “এত সকাল সকাল কোথায় চললেন?” আমি হতভম্ব হয়ে গেলাম! তবে কি সময় ভুল দেখে বের হলাম? অগত্যা মোবাইলে সময়টা আবার দেখ…Read More

    2
    3 Comments
    • আমাদের চারপাশের পরিচিত জীবনযাত্রার অসংগতিগুলো এমন চমৎকার পর্যবেক্ষণশক্তির মাধ্যমে তুলে ধরেছেন যে তা পড়তে পড়তে পাঠক খুব সহজেই ঘটনার দৃশ্যপট নিজের চোখে দেখতে পায়, তাই আপনার এই সুন্দর লেখনী নিয়মিত বজায় থাকুক।

    • লেখাটা পড়ে খুব ভালো লাগল, বর্তমান সময়ের এই তথাকথিত আধুনিকতার ভণ্ডামিকে আপনি একদম চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আমাদের সমাজের মানুষের এই ভুল ধারণাগুলো আসলেই অনেকটা হাস্যকর, দারুণ একটা বিষয় নিয়ে লিখেছেন আপনি।

    • প্রকৃত আধুনিকতা লুকিয়ে অভ্যাসের সময়ানুবর্তিতায়, শুধু দেরিতে জাগায় নয়…..🤍🖤

  • আমি মোহাম্মদ মিজানুর রহমান ( কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি) আমি সাহিত্য জগতে মূলত Nick name এ পরিচিত। কারণ আমি উভয় Nick name এ বই প্রকাশিত করেছি। আমার লেখা কবিতার বই ১২ টি।এগুলো হলো
    ১। সেরা শতক
    ২। পুষ্পিত প্রবচন
    ৩। সুবচন
    ৪। প্রবচন
    ৫। গোধূলির সহযাত্রী
    ৬। তবু রেখো মনে
    ৭। কবিতার সাতকাহন
    ৮। কোথাও কেউ নেই
    ৯। হৃদয়ে মুহাম্মদ…Read More

    1
    2 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), আপনাদের মতো বহুমুখী প্রতিভাধর লেখক আমাদের এই প্ল্যাটফর্মে থাকাটা সত্যিই অনেক অনুপ্রেরণাদায়ক। আমাদের এই সুন্দর গোষ্ঠীটিকে প্রাণবন্ত রাখতে অন্যদের লেখার ওপর নিয়মিত প্রতিক্রিয়া জানাবেন এবং তাদের উৎসাহ দিয়ে মন্তব্য করবেন বলে আশা রাখি।

  • প্রবন্ধ :
    গৃহিণী পরিবার, সমাজ ও দেশের অদৃশ্য চালিকাশক্তি

    গবেষণায়: মোহাম্মদ মিজানুর রহমান ( কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
    বি. এস সি (গণিত) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বি. এড।

    সারসংক্ষেপ

    গৃহিণী পরিবারের এমন এক গুরুত্বপূর্ণ সদস্য, যার শ্রম, দায়িত্ববোধ ও সেবার ওপর একটি পরিবারের সার্বিক স্থিতিশীলতা নির্ভর করে। যদিও গৃহিণীর কা…Read More

    6
    4 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), গৃহিণীদের নিঃস্বার্থ অবদানের যে গভীর সত্যটি আপনি খুব সহজ ও সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন, তা পড়ে পরিবার সম্পর্কে আমার হৃদয়ে এক গভীর কৃতজ্ঞতাবোধ জাগ্রত হয়েছে এবং আপনি চাইলে গৃহিণীদের দৈনন্দিন কাজের পাশাপাশি তাদের মানসিক দৃঢ়তার দিকটি নিয়ে আরও দু-একটি বাস্তব উদাহরণ যোগ করতে পারেন…Read More

    • গৃহিণীর নীরব শ্রমেই পরিবার, সমাজ ও সভ্যতার অদৃশ্য ভিত্তি প্রতিদিন শক্ত হয়ে ওঠে…..🤍🖤

    • আমরা প্রতিদিন এইগুলা কতটা অবহেলা করি🙁🙁

    • মোহাম্মদ মিজানুর রহমান, গৃহিণীরা যে আসলে সব পেশার মূল চালিকাশক্তি, তা আপনার লেখায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। ‘তিনি হলেন পারিবারিক পরিবহনের ড্রাইভার’—এই লাইনটি পড়ে সত্যিই খুব ভালো লাগল।

  • পরম স্রষ্টা
    মিজান পঞ্চায়েত

    পরম স্রষ্টা মহান আল্লাহ
    অন্তরেতে রাখো,
    নানান ধর্মে নানান নাম
    যে নামেই ডাকো ।

    আসমান জমিন সর্ব কিছু
    ফয়দা ইচ্ছা বলে,
    মহাবিশ্বের সকল কিছু
    তার আদেশে চলে।

    তিনি আদি তিনিই অন্ত
    আর কেউতো নাই,
    বেঁচে থাকার সকল রসদ
    তার দয়াতেই পাই।

    ইহকাল ও পরকালের
    একক অধিপতি,
    যার প্রতি করেন দয়া
    ভাগ্যবান…Read More

    3
    4 Comments
    • স্রষ্টার স্মরণেই হৃদয়ের প্রশান্তি…..🤍🖤

    • আপনার লেখা ‘নানান ধর্মে নানান নাম যে নামেই ডাকো’ লাইনটি আমার অনেক ভালো লেগেছে। খুব সহজ ভাষায় স্রষ্টার প্রতি বিশ্বাসের কথাগুলো আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।

    • আপনার প্রতিটি পঙক্তিতে সৃষ্টিকর্তার প্রতি যে গভীর আত্মসমর্পণ ও ভক্তির ছোঁয়া ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং আপনার এই সুন্দর লেখনী ধারা অব্যাহত থাকুক।

    • অতি উত্তম এ লিখনি

  • আদম পাহাড়ের পায়ের ছাপ

    শ্রীলঙ্কার শ্রীপাড়া প্রদেশে ৭৩৫৯ ফুট উচ্চতা বিশিষ্ট একটি পাহাড় অবস্থিত। এই পাহাড়টি আদম চূড়া নামে পরিচিত। ঐ পাহাড়ের চূড়ায় একটি বিশাল পাথর খন্ডের উপর ৬৭ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৩০ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি পায়ের ছাপ রয়েছে। বৌদ্ধ মতে, খ্রীস্টপূর্ব ৩০০ অব্দে সর্বপ্রথম এটি আবিষ্কার হয়। আবিষ্কারের পর বৌদ্ধ ধর্ম…Read More

    1
    1 Comment
    • আপনার এই গবেষণাধর্মী লেখাটি পড়ে আদম পাহাড়ের রহস্য এবং এর পেছনের গাণিতিক বিশ্লেষণ সম্পর্কে অনেক নতুন তথ্য জানার সুযোগ হলো। এমন জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার জন্য আপনি চাইলে পয়েন্ট বা অনুচ্ছেদগুলো আরেকটু ছোট করে সাজিয়ে দেখতে পারেন, যা পাঠককে বিষয়বস্তু বুঝতে আরও বেশি সহায়তা করবে। আপনার এই অনুসন্ধিৎসু মন ও পরিশ্রমী চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়, আ…Read More

  • পরিচিতিঃ কবি মিজান পঞ্চায়েত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন চান্দিশ করা গ্রামে ১৫ মার্চ ১৯৭৩ খ্রি. জন্ম গ্রহণ করেন। পিতার নাম মোহাম্মদ আবদুল হক এবং মাতার নাম ফাতেমা বেগম। নয় ভাইবোনের মধ্যে তিনিই বড়।

    কবি চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে থেকে এইচ.এস. সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ…Read More

    2
    4 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার সম্পর্কে জেনে ভীষণ ভালো লাগলো, বিশেষ করে ‘আদম পাহাড়ের পায়ের ছাপ ও মানুষের দৈহিক উচ্চতা নির্ণয়’ নিয়ে আপনার গবেষণার বিষয়টি বেশ চমকপ্রদ। লেখালেখির পাশাপাশি কর্মজীবনে আপনি যে এমন বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেছেন, তা কি আপনার সাহিত্যকর্মে কোনো বিশেষ প্রভাব ফেলে? গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন…Read More

    • আপনার জন্য একরাশ ফুলের শুভেচ্ছা ।

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), জীবনের পরতে পরতে জ্ঞান ও সৃজনশীলতার যে অনন্য মেলবন্ধন আপনি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য এবং একজন অগ্রজ লেখকের এই বর্ণিল পথচলা নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।

  • ।। গোরবাসীর মিনতি।।
    কবি মিজান পঞ্চায়েত

    হে পথিক একটু দাঁড়াও
    মিনতি জানাই,
    কবরের জীবনে ভীষণ
    কষ্টে আছি ভাই!

    বদ কাজে কাটিয়েছি
    দুনিয়ার জীবন,
    নেক শূন্য খালি হাতে
    হয়েছে মরণ!

    কর্মের ফলে ভোগিতেছি
    কঠিন আজাব,
    আল্লাহর নিকট দোয়া কর
    মোদের করতে মাফ।

    সৎ পথে চলিও ভাই
    দুই দিনের ভবে,
    সবাইকে এই ক…Read More

    4
    5 Comments
    • মৃতের মুখ দিয়ে জীবিতদের সতর্ক করা নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য করে😌😌🙁

    • আপনার লেখা কবিতাটি পড়ে অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম, ভীষণ ভালো লিখেছেন আপনি।

    • আপনার এই লেখনীটি পাঠ করে জীবনের নশ্বরতা ও পরকালের সত্যতা সম্পর্কে এক গভীর উপলব্ধি মনে জেগে উঠেছে। ছন্দের আশ্রয়ে আপনি যে সতর্কবার্তা ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে বেশ গভীরভাবে স্পর্শ করেছে। এমন মানবিক ও শিক্ষণীয় বিষয়বস্তু নিয়ে আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান, এই প্রত্যাশাই রইল।

    • গোরবাসীর মিনতির আড়ালে জীবিত মানুষের জন্য সতর্কবার্তা

    • সবাইকে এই কবরে আসতেই হবে দারুণ ।

  • ।। মানবতার দেওয়াল ।।
    কবি মিজান পঞ্চায়েত

    বাড়তি থাকলে দিয়ে যান
    প্রয়োজনে নিয়ে যান,
    সবাই মিলে গাহি আমরা
    মানবতার জয়গান।

    2
    3 Comments
    • আপনার লেখা এই ‘বাড়তি থাকলে দিয়ে যান, প্রয়োজনে নিয়ে যান’ লাইনগুলো সত্যিই ভীষণ মানবিক আর সুন্দর। আপনি যদি গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করেন, তবে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), এই পঙক্তিগুলো মানুষের প্রতি মমতা ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য বার্তা নিয়ে এসেছে, যা আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা জোগায় এবং আপনার এই চমৎকার উদ্যোগের সাথে একাত্ম হয়ে যদি আরও কয়েকটি চরণে এই মানবসেবার গুরুত্ব তুলে ধরেন তবে তা নিশ্চয়ই আরও হৃদয়স্পর্শী হয়ে উঠবে।

    • মানবতার দেওয়ালের ধারণাটি ছোট্ট অথচ অসাধারণ সুন্দর।

  • যৌতুক
    মিজান পঞ্চায়েত

    ছেলের বাবা:
    হ্যালো হ্যালো ঘটক মশাই
    কোথায় আছেন ভাই ?
    ছোট ছেলের বিয়ে দিবো
    একটা পাত্রী চাই।
    ঘটক:
    কেমন পাত্রী চাই আপনার
    ছেলের দাম কত?
    দরাদরি করবেন না তো
    বড় ছেলের বিয়ের মত ?
    ছেলের বাবা:
    ছোট ছেলের কদর একটু
    জামাই পাড়ায় বেশি,
    সে সুবাধে লাখ তিনেকে
    হতে পারে খেশি।
    ঘটক:
    দামটা চাইলেন বড্ড ব…Read More

    4
    4 Comments
    • যৌতুকের দরদামেই বিক্রি হয়ে যায় ছেলের মর্যাদার আসল মূল্য…..🤍🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, সমাজের এই নিষ্ঠুর যৌতুক প্রথা নিয়ে আপনার লেখা কবিতাটা দারুণ বাস্তবসম্মত হয়েছে। এমন গভীর সামাজিক সমস্যার চিত্রগুলো এভাবে ছন্দে ছন্দে তুলে ধরাটা সত্যি প্রশংসনীয়। আপনার মতো অন্য যারা লিখছেন, তাদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে আরো সরগরম রাখার অনুরোধ রইল।

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “টাকায় বেঁচা ছেলের জন্য বাছ-বিচার নাই”—এই কথাটি আমাদের সমাজের এক গভীর বাস্তবতাকে খুব স্পষ্টভাবে চোখের সামনে তুলে ধরেছে। ঘটনার পরম্পরায় ঘটক ও ছেলের বাবার কথোপকথনের মধ্য দিয়ে সমাজের একটি কুপ্রথা নিয়ে আপনার এই লেখনীটি চমৎকার ও উপভোগ্য হয়েছে। সমাজের অসঙ্গতিগুলো নিয়ে এভাবেই আরও দারুণ সব…Read More

    • যৌতুকে বিয়ে করতে চায় আবার সুপাত্রী ও চায় দুটো একসাথে পাওয়া যাবে না।

  • Load More Posts
Skip to toolbar