-
যখন ভীষণ একা লাগে,
চরাচরের সমস্ত শূন্যতা যেন এসে আমার করতলে জমা হয়।
এই আকাশ, নদী কিংবা দিগন্তজোড়া অবারিত মাঠ,
সবকিছু কেমন বিবর্ণ, রিক্ত আর শূন্য মনে হয়!
এই ভরা বর্ষার মেঘলা দিনে,
হুড তোলা একলা রিকশায়
যখন শহরজুড়ে ঝুম বৃষ্টি নামে,
তখন প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন এক-একটি একাকিত্বের গল্প বলে।
রাস্তায় ফুটে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর সোনালুর রঙ—
সব সৌন্দর্যই আজ ম্লান, মলিন আর অর্থহীন;
কারণ, এই রূপালি বৃষ্টির দিনে পাশে তোমার না-থাকাটাই
আমার চারপাশকে এক অতল শূন্যতায় ভরিয়ে দেয়।
ভীষণ একা লাগে…
মনে হয়, পৃথিবীর যত শূন্যতা—
সবটুকুর একমাত্র উত্তরাধিকারী আমি!
চারপাশের কোলাহল আর আলো—
এসব যেন অন্য কারও,
আমার ভাগে শুধু জমে থাকে অন্ধকার আর অন্তহীন একাকিত্ব।
বিজন রাস্তা, বৃষ্টিতে ভেজা একলা পথচলা,
পাতায় পাতায় জমে থাকা টিপটিপ জলের শব্দ,
আর মনের গহীনে অবাধ্য স্মৃতির খেয়াল
সবকিছু আজ এক হয়ে আমাতেই বিলীন হয়।
পৃথিবীর সমস্ত শূন্যতা আজ কেবলই আমার হয়ে রয়।
কবিতা : বর্ষার রিক্ততা
✍️ মোনা মাহমুদ
২৩ মে ২০২৬2 Comments
Friends
JB Ayon
@jbayon
Sujoy Das
@sujoydas
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
Md Rakibul Islam
@rakibru
Kazee Hosneara Begum
@kazeearenu
Hasina Sultana Rima Rima
@hasinasultanarimarima
Khan Hoque
@khanhoque
Drako Shajib
@drako
Neel tripura
@neel

এই আকাশ, নদী কিংবা দিগন্তজোড়া অবারিত মাঠ,