Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    5 years, 1 month ago

    আমি আর শ্রাবনী
    🌧🌧🌧🌧🌧🌧🌨🌨
    মোঃ মনিরুজ্জামান খান

    দুই হাজার চার, ইংরেজি বছরের
    জুলাই মাস। অঝোরে বৃষ্টি ঝরছে।
    ছোট ছোট মেঘমালা এদিক সেদিক
    বিচ্ছিন্ন না থেকে, অভিমানে জোট
    বেধেছে। একটি দুঃখের একটু মাত্র অংশে
    আশুলিয়ার সারা আকাশ কান্নায় ভেঙ্গে
    পড়ে। ধীরে ধীরে বা ছিচকাঁদুনে নয়,
    প্রবল বেগে অঝোর ধারায় কেঁদে চলেছে
    শ্রাবণ মেঘ। প্রথমেই ভিজেছে আমার
    চুল। ভিজেছে ছাইরঙা শার্ট, গ্যাভার্ডিনের
    প্যান্ট। প্যান্টের পকেটে আমার লেখা
    ভালোবাসার খসড়া চিঠি, সেটাও বাদ
    গেল না। পায়ে কলাপুরী স্যান্ডেল ছিল,ভিজেছে।
    মানিব্যাগের টাকা কটা’ও ভিজল।
    শুধু বাকী থেকে গেলাম আমি।
    সর্বাঙ্গ ভিজে ভিজে কষ্টটা
    কষ্ট থেকেই গেল।
    বৃষ্টির অনবরত খোচা নাকে মুখে
    যতটা না লেগেছে ভিতরটা তার অনেক
    বেশি সিক্ত। শ্রাবনী মেয়ের দুই চোখের
    দু’ফোটা জলে।

    9
    8 Comments
    • মেঘ আর মেয়ে কবির কাছে একাকার। ভালবাসা ভিজে কষ্ট হয়ে যায়। অভিনন্দন মনোরম কবিতার জন্য।

    • ওঃ ( ওহ্….এই উচ্চারণের সঠিক বানান) প্রিয়কলমেষু ! তোমাকে অশেষ ধন্যবাদ।
      আসলে প্রকৃতি”ই কবির প্রকৃত উপকরণ।
      বাকীসব রসদ। তুমি সেটাই বুঝেছ। আর
      সেজন্য তোমাকে বরষার কদম্ব ফুলের
      ভেজা সুবাস।
      ভাল থাকুক তোমার অভিমানী মন।
      ধন্যবাদে
      Md.Monyruzzaman Kh

    • সর্বাঙ্গ ভিজে ভিজে কষ্টটা
      কষ্ট থেকেই গেল।…..কষ্ট গুলো আনন্দে পরিণত হবে আজ না হয় কাল !! শুভকামনা ।।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 28 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অশেষ ধন্যবাদ তুলট ADMIN বোর্ড কে।
      আমি আনন্দিত এবং কৃতজ্ঞ চিত্তে লেখক মঞ্চকে সাজিয়ে ও আলোকিত করার প্রয়াসে
      সব সময় সচেষ্ট থাকব।
      জয় হোক তুলট লেখক মঞ্চের সব আলোকিত
      লেখকবৃন্দের।
      তুলট” এর সার্বিক মঙ্গল প্রার্থনায়
      ধন্যবাদে….
      Md.Monyruzzaman Khan.
      28.05.2021

    • অভিনন্দন কবি। সুন্দর কবিতাটির জন্য অশেষ ভালবাসা।

    • এগিয়ে যান কবিয়াল

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar