Profile Photo

আরিফুল বিন রশীদOffline

  • Muhammad-Ariful-Bin-Rashid
  • Profile picture of আরিফুল বিন রশীদ

    “বিষাদের আর্তনাদ”

    ✍🏻 আরিফুল বিন রশিদ ।।

    স্তব্ধ হয়ে যাক সবকিছু
    নির্বাক হয়ে যাক পৃথিবী
    মহাপ্রলয় নেমে আসুক
    ধ্বংস হয়ে যাক সবই ।

    বাঁচার সব ইচ্ছা শেষ
    নিঃশেষ হয়েছে সব আশা
    যেথা হতে এসেছিলাম
    সেদিক পানেই শুধু ভাসা ।

    চারিদিকে এতো ক্রন্দন
    যা সহ্য করার মতো নয়
    এই কাতরতা মুছবেনা
    যদিও সব ধ্বংস হয় ।

    কেঁদে ওঠা শিশুর আর্তনাদ
    মরমে বেজে চলে করুণ সুর
    যে আর্তনাদ পৃথিবীর জন্য
    পরপার তো নয় বেশি দূর ।

    চারিপাশে আজ আহাজারী
    শুধুই যে মৃত্যুর আনাগোনা
    কান্নার ছলে শোকের মাতম
    এগিয়ে আসে শেষের বেলা ।

    অশান্ত হয়ে গেছে পৃথিবীটা
    ফুরিয়ে এসেছে তার সময়ও
    অশান্তির এই পোড়া কয়লা
    পুড়িয়ে শেষ করবে তোমায়ও ।

    9
    9 Comments
Skip to toolbar