-
মানুষ আসলে খুব সামান্য
জিনিসের কাছেই হেরে যায়।
দুটো দিন একসাথে থাকার লোভ
একসময় এমনভাবে পেয়ে বসে,
নিজেকেই অপরিচিত লাগে।
নিজের ভেতরে এত অভাব আছে—
তোমাকে না চাইলে হয়তো জানতামই না।আমরা আসলে মানুষকে চাই না শুধু,
চাই তার উপস্থিতির অভ্যাস।
একটা নির্দিষ্ট কণ্ঠস্বর,
রাতের শেষে এসে থেমে থাকা কিছু কথা,
অকারণে “কিছু লাগবে?” জিজ্ঞেস করা,
অথবা ভিড়ের মাঝেও
নির্দিষ্ট মানুষের চোখে নিজেকে খুঁজে পাওয়া।তারপর একসময়
এই সামান্য জিনিসগুলোর জন্যই
কেমন ভিতরে ভিতরে ভিখারি হয়ে যাই।
অহংকার ঝরে পড়ে,
যুক্তি হার মানে,
নিজেকে ছোট করতে করতেও
শুধু আরেকটু কাছে থাকার ইচ্ছে বেঁচে থাকে।স্বার্থপরের মতো চাই—
মানুষটা থাকুক,
আরও কিছুদিন,
আরও কিছু রাত,
আরও কিছু অসমাপ্ত আলাপের জন্য।
যেন সময়কে একটু ফাঁকি দেওয়া যায়।
চাই নিজের শূন্যতাটুকু ভরাট করতে।একদিন খুব গভীর ভালোবাসার মাঝে
হঠাৎ আবিষ্কার করি—
আমরা শুধু অসম্পূর্ণতার আশ্রয় খুঁজছিলাম।মে ২, ২০২৬
“উপস্থিতির অভ্যাস”
জিসান মাহমুদুল হাসান
#রাফ_টাস্ক #mxesun2 Comments
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Drako Shajib
@drako
Neel tripura
@neel


Nice