-
শেষবার যখন আমার বুকে বৃষ্টি হয়েছে,
তখন তোমার আঙুল বুকে বুনে দিয়েছিলো বীজ।
ভেজা মাটির মতো আমি চুপচাপ গ্রহণ করেছিলাম তাকে—
কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু শরীরের নীরব অনুমতি।তুমি চলে গিয়েও রেখে গেলে
এক অদৃশ্য সবুজের প্রতিশ্রুতি;
যেন আমার ভেতরের শূন্যতা
হঠাৎ কোনো নাম না জানা ঋতুর অপেক্ষায় দাঁড়িয়ে গেলো।তারপর কেটে গেছে কত রোদ, কত ধুলো-হাওয়া।
আমার অপেক্ষার জমিন শুকিয়ে গেছে বারবার,
তবু গভীরে কোথাও সেই বীজ
ঘুম ভাঙতে শেখেনি— শুধু বেঁচে আছে।মাঝে মাঝে স্মৃতির মেঘ নামলে মনে হয়,
আবার বুঝি অঙ্কুর উঠবে
তোমার নাম ধরে—
যেমন মাটি নিজের ভিতরের অন্ধকারকে
আলো বলে ভুল করতে শেখে।কেউ দেখে না,
কেউ জানেও না—
আমার বুকের ভেতর এখনো ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক বন।
প্রতিটি শিকড়ে তোমার স্পর্শ,
প্রতিটি পাতায় তোমার সবুজ অনুপস্থিতি।মার্চ ২০, ২০২৬
“শেষবার যখন”
Xesun Mahmudul Hasan
#mxesun #রাফ_টাস্ক
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor

