Profile Photo

নাজমুল হক জুয়েলOffline

  • NazmulHoqJewel
  • স্বপ্ন তরণী
      – নাজমুল হক জুয়েল

    বায়ান্ন সালে মাতৃভাষায়
    অনন্য অবদান ছিল মুজিব তোমার
    ঊনসত্তর থেকে তুমি বঙ্গবন্ধু।
    স্বপ্ন বাঁচিয়ে রাখতে
    স্বদেশের নাম রাখলে বাংলাদেশ।

    অনাধিকাল ছিল যাঁরা
    শুধু বঞ্চিত আর পরাধিন,
    চির মুক্তির কান্ডারী তুমি
    একাত্তরে সবাইকে জাগিয়ে তুলতে
    শোনালে প্রেরণার কবিতা-
    এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম
    এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

    সেই থেকে উদ্যোক্তাগণ স্বপ্ন বুনতে 
    করেছে শুরু মুক্ত মনে।
    তোমার জন্য শতবর্ষে পিতা
    তারুণ্য হরসে নাচে ধমনি
    কত গুণিজন যে তোমার স্বাধীন দেশের
    পতাকাটি উঁচু করে ধরেছে বিশ্বের দরবারে।

    তুমি জীবন দিয়ে ঘুচিয়ে দিলে
    পরাধীনতার ঘানি।
    তোমার স্বপ্নের বাস্তব মানচিত্রে
    তৈরি করে পৃথিবী সেরা পণ্য
    আমরা এখন বিশ্বজুড়ে অনন্য। 

    সারা বাংলার তুমি স্বপ্ন তরণী
    জাতির পিতা শেখ মুজিবর রহমান।
    তোমার কন্যা শেখ হাসিনা
    স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে
    নিচ্ছে প্রিয় স্বদেশটিকে।
    ভিনদেশও আজ আমাদের
    সফল উদ্যোক্তা দেশ বলে করছে গণ্য।

    সবাই তোমার ত্যাগের বিনিময়ে
    তুমি সারা বিশ্বে বাঙালি জাতির পিতা,
    নিরন্তর কত সাধনা ছিলো তোমার
    তাই মোরা পণ্যের গায়ে লিখতে পারি
    মেড ইন বাংলাদেশ।

    19
    8 Comments
Skip to toolbar