-
“যে নামটি আজও নিঃশব্দে ডাকি”
নাজনীন শামীম
৩০ শে আগষ্ট ২০২৬ ইংতোমাকে হারানোর পর বুঝেছি—
কিছু মানুষ চলে যায় না,
শুধু চোখের আড়ালে গিয়ে
মনের আরও গভীরে বসে।
তুমি নেই—
তবু সন্ধ্যা নামলেই
অচেনা বাতাসে কেন যেন
তোমার গন্ধ খুঁজে পাই।
একদিন বলেছিলে,
ভালোবাসা মানুষকে বদলে দেয়।
তুমি বদলে গেলে,
আমি পারিনি—
শুধু তোমার অনুপস্থিতির সঙ্গে
বাঁচতে শিখেছি।
এখন আর তোমাকে ফিরে আসতে বলি না।
শুধু নির্জন রাতের কাছে জানতে চাই—
যে মানুষটি একদিন
আমার চোখের ভাষা পড়েছিল,
সে কি আজও কোনো রাতে
আমার কথা মনে করে?
আমার কাছে তোমার কিছুই নেই—
শুধু একটি অসমাপ্ত ঋতু,
যেখানে বৃষ্টি নামলেই
তোমার নামের মতো কিছু একটা
বুকের ভেতর ভেঙে পড়ে।
তাই তুমি দূরেই থেকো—
আমার অসমাপ্ত কবিতার
শেষ পঙ্ক্তি হয়ে।
যে নামটি আমি লিখি না,
মুছিও না—
শুধু নিঃশব্দে ডেকে যাই।
— নাজনীন শামীম11 Comments-
-
আপনার লেখায় ফুটে ওঠা আবেগের গভীরতা আর বুকের ভেতর বৃষ্টির মতো ঝরে পড়া একাকীত্ব খুব চমৎকারভাবে হৃদয়ে জায়গা করে নিয়েছে। অগোছালো অনুভূতির এই নিভৃত উচ্চারণগুলো পাঠকদের মনে দীর্ঘস্থায়ী এক ভালোলাগার ছাপ রেখে যাবে বলে মনে হয়। আপনি যদি চাইলে মাঝেমধ্যে শব্দের বুনন আরও কিছুটা কমিয়ে আনতে পারেন, তবে আপনার প্রতিটি সৃষ্টি আরও বেশি অনন্য হয়ে উঠবে।
-
-
আপনার এই “বৃষ্টি নামলেই তোমার নামের মতো কিছু একটা বুকের ভেতর ভেঙে পড়ে”—লাইনটা পড়ে সত্যিই অনেক মায়া লাগলো, খুব সুন্দর লিখেছেন আপনি।
-
“তোমার নামের মতো কিছু একটা বুকের ভেতর ভেঙে পড়ে “_আপনার এই পংক্তি প’ড়ে কবিতার স্বাদ পেলাম শতভাগ! ভালো লেগেছে আপনার লেখা। আপনার আরো কবিতা পড়তে চাই। শুভ কামনা!
-
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia



বৃষ্টি আর ভাঙা মনের এই তুলনাটা অসাধারণ। প্রতিটা শব্দে বিরহের গভীরতা অনুভব করলাম।