Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 1 week, 6 days ago

    “হৃদয়ের প্রথম কাঁপুনি”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৯শে সেপ্টেম্বর ২০২৬ইং

    ​তুমি হাত ছুঁয়েছিলে ভুল করে সেদিন,
    নাকি ইচ্ছে করেই দিলে এমন রঙিন এক দিন?
    হঠাৎ বুফেতে যেন বাজল সুরের তালি,
    শুকনো পাতার বুকেও ফুটে উঠল এক নতুন ডালি।
    ​বুকের ভেতর অকারণে কিসের এত সুর?
    তোমার চোখে তাকালেই পথটা কত দূর!
    এক অচেনা দোলা এসে দোলায় মনের কোণ,
    তোমার ছোঁয়ায় মাতাল হলো অচিন এক ভুবন।
    ​আজ বাতাসে শুধুই তোমার মিষ্টি সুরের গান,
    চোখে চোখেই বদলে যায় থমকে থাকা প্রাণ।
    তুমি কি সেই হারিয়ে যাওয়া প্রথম প্রেম আমার?
    যার ছোঁয়ায় আজ উন্মাদ হলো বুকটা বারবার

    4
    8 Comments

Friends

Skip to toolbar