-
যুদ্ধ নয় শান্তির ধারায় এস
আজি বিশ্ব ক্রন্দিছে এক অদ্ভুত অসমতায়
বিধাতার দেয়া নির্মল ধরা
কী বিষন্নতায় ভরা
আমিত্বের অহংকারে
আজ সভ্যতা বিবর্জিত
মানবতা ভূলুণ্ঠিত
মন্তিস্কের কোষগুলোতে পঁচন ধরেছে
বিবেক হারিয়ে গেছে গাঢ় আধাঁরে
বর্বরতার প্রতিযোগিতার নিষ্ঠুর উন্মত্ততায়
চক্ষু, কর্ণ, ইন্দ্রিয়গুলো যেন স্তব্ধতায় অন্ধ ও বধির
গ্রেনেডের আঘাতে স্বপ্নের স্পন্দন চির স্থবির
হারিয়ে গেছে পাহাড় এর কল্লোল
নীল অর্ণবের হিল্লোল
অরণ্যের শ্যমলতার পলল
বারুদের গন্ধ মিশে আছে
ভগ্ন জনপদে
দু:স্বপ্নের বালিয়ারী কাঁধে
তাও স্বজন হারানো মানুষ
অপেক্ষায় থাকে
আবার কবে উড়বে
সেই আনন্দের ফানুষ
এই পোড়া শহরে
মৃত প্রাচীর উঠবে জেগে
প্রাণের স্পন্দনে
সোনালী আলোর অভিসারে
সূর্যমূখীরা হাসবে সবুজ প্রান্তরে
শতচ্ছিন্ন মালিকার আস্তরে
খন্ডগুলো লাগবেনা আর সংযোগ
স্বাধীনতার রক্তের স্বাক্ষরে
শুধু থেকে যাবে অসংখ্য বিয়োগ10 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



শুভেচ্ছা!