Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 7 months ago

    যুদ্ধ নয় শান্তির ধারায় এস

    আজি বিশ্ব ক্রন্দিছে এক অদ্ভুত অসমতায়
    বিধাতার দেয়া নির্মল ধরা
    কী বিষন্নতায় ভরা
    আমিত্বের অহংকারে
    আজ সভ্যতা বিবর্জিত
    মানবতা ভূলুণ্ঠিত
    মন্তিস্কের কোষগুলোতে পঁচন ধরেছে
    বিবেক হারিয়ে গেছে গাঢ় আধাঁরে
    বর্বরতার প্রতিযোগিতার নিষ্ঠুর উন্মত্ততায়
    চক্ষু, কর্ণ, ইন্দ্রিয়গুলো যেন স্তব্ধতায় অন্ধ ও বধির
    গ্রেনেডের আঘাতে স্বপ্নের স্পন্দন চির স্থবির
    হারিয়ে গেছে পাহাড় এর কল্লোল
    নীল অর্ণবের হিল্লোল
    অরণ্যের শ্যমলতার পলল
    বারুদের গন্ধ মিশে আছে
    ভগ্ন জনপদে
    দু:স্বপ্নের বালিয়ারী কাঁধে
    তাও স্বজন হারানো মানুষ
    অপেক্ষায় থাকে
    আবার কবে উড়বে
    সেই আনন্দের ফানুষ
    এই পোড়া শহরে
    মৃত প্রাচীর উঠবে জেগে
    প্রাণের স্পন্দনে
    সোনালী আলোর অভিসারে
    সূর্যমূখীরা হাসবে সবুজ প্রান্তরে
    শতচ্ছিন্ন মালিকার আস্তরে
    খন্ডগুলো লাগবেনা আর সংযোগ
    স্বাধীনতার রক্তের স্বাক্ষরে
    শুধু থেকে যাবে অসংখ্য বিয়োগ

    13
    10 Comments
Skip to toolbar