-
স্বপ্নের পৃথিবী
একদিন যদি এক সোনালী অহনায়
বাতায়নে একফালি সোনালী রোদ
হাতছানি দিয়ে বলতো আমায়
কানে কানে চুপিচুপি ইশারায়দেখ তোমার অবিচ্ছুরিত পুষ্পমুকূল
কী সুন্দর মেলেছে পাপড়িদল
সব ভেঙ্গে অবরোধ
প্রস্ফুটিত হয়েছে পল্লবদলসব প্রার্থিত স্বপ্নের কলিরা
রৌদ্রজলে করছে অবগাহন
আলোর প্রজাপতিরা রঙ্গীন পাখা মেলে
জানাচ্ছে সম্ভাসনসবুজ বিহগেরা নেচে নেচে
করছে মধুর কূজন
গানে গানে কানে কানে
কী গভীর আলাপনএ পৃথিবীতে সব কর্দম
ধুয়ে গেছে বৃষ্টির শুদ্ধ জলে
সব পতঙ্গ গিয়েছে চলে
অন্য কোন গ্রহে
যেথা সব ভরা কলহ বিগ্রহেপৃথিবীটা যেন এক ঝলোমলো শহর
লক্ষ তারার আলোর লহর
রেখেছে বিভাবরীকে শান্তিতে বিভোর
তটিনীর সফেদ নহর
ছুঁয়ে আছে প্রশান্তিতে অথই সাগর
বাতাসে শুধু ই বইছে ভালবাসার নির্ঝরঅন্তহীন নীলিমার ক্রোড় ঘিরে
এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে
শুধু সবুজ আর সবুজ রয়েছে ছুয়ে
কোথাও নেই কোন কার্বনের নি:সরননেই কোন কালো ধোয়ার আস্তর
নেই কোন বরফের গলন
বুকে নেই নিঃশ্বাসের সংক্রমন
নেই কোন মহামারীর দহনবিধাতার রোষানলে
দগ্ধ মানুষের খুলেছে নয়ন
অন্তরে নিয়ে ভয় প্রতি অনুপলে
পা ফেলেছে আলোকিত অয়নেতাদের হৃদয়ে শুধুই আলোর ঝড়না
কোথাও নেই কোন বিষ বাষ্পের বন্যা
নেই কোন ঈর্ষার ঘন কালো মেঘ
বুক ভরা আছে শুধু ভালবাসার আবেগমানুষের মুখে আজ নেই কোন মুখোশ
নেই কোন অসততা, লালসা আর রোষ
মানুষ আপনারে আপনি রত পরিচালনে
নাহি কিছু যায় আসে প্রাপ্তির স্খলনেমোবাইল আর ইন্টারনেটের পাখা উম্মোচনে
ব্যস্ত সদা সে স্বচ্ছতার সন্ধানে
হাতে হাত ধরে শ্রম ও মননে
মানুষ করছে কাজ ভালবাসার বাঁধনেনেই কোন অহং, অসমতার বিভাজন
সাদা কালো সবেতে আলিঙ্গন
এই নন্দনভূবনে শুধইু আলোর ছন্দ
আঁধারের কুঠুরী যে রয়েছে বন্ধবদলে গেছে পৃথিবীর মানুষ
আকাশে আজ উড়ুক হাজার ফানুষহ্যা আগামী প্রজন্মের কাছে এ টুকু প্রত্যাশা
ঝেড়ে ফেল অন্তর্মূখিতা আর সব হতাশা
প্রাপ্তির আশায় নয়,
নি:স্বার্থ ভালবাসায়
একে অন্যের জন্য বাড়িয়ে দাও হাত,
দু:খগুলো বিভাজনে থাকুক সমঅনুপাত
এ পৃথিবীকে দাও উপহার, একটি সুন্দর প্রভাত
একটি সুন্দর রাত
আর একটি সুন্দর আবাস
যেথায় থাকবে সদা শান্তির সুবাতাস
পরিশুদ্ধ শ্রমের সুবাস
ভালবাসায় ভরা একগুচ্ছ গোলাপ ফুলের নির্যাস9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 July 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



একে অন্যের জন্য বাড়িয়ে দাও হাত,
দু:খগুলো বিভাজনে থাকুক সমঅনুপাত
এ পৃথিবীকে দাও উপহার, একটি সুন্দর প্রভাত
একটি সুন্দর রাত……………….অনবদ্য